তুরস্কের সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার আগে ও পরে তাঁর ঘনিষ্ঠজনদের ফোন ইসরায়েলি স্পাইওয়্যার পেগাসাস দিয়ে আড়ি পাতা হয়েছিল। ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণের বরাত দিয়ে এমনটি জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাসোগি হত্যার আগে ও পরে তাঁর ঘনিষ্ঠজনদের ফোনে আড়ি পাতা হয়। এর মধ্যে তাঁর সঙ্গে ঘনিষ্ঠ দুজন নারীর ফোনও আড়ি পাতা হয়েছিল। আর এই দুজন নারী হচ্ছেন খাসোগির বাগদত্তা হেতিজে চেঙ্গিস ও তাঁর স্ত্রী হানান এলাতারে।
জানা গেছে, খাসোগিকে হত্যার ছয় মাসে তাঁর স্ত্রী হানান এলাতারের অ্যান্ড্রয়েড ফোনে ইসরায়েলি স্পাইওয়্যার পেগাসাস দিয়ে আড়ি পাতা হয়। তবে তখন সফলভাবে সেই ফোনটি হ্যাক করা গিয়েছিল কি-না তা এখনো নিশ্চিত নয়। এ ছাড়া খাসোগির বাগ্দত্তা খাদিজা চেঙ্গিসের আইফোনও হ্যাক করা হয়। খাসোগিকে হত্যার কয়েক দিন পরই তাঁর ফোনটিকে পেগাসাস দিয়ে নজরদারিতে আনা হয়।
সৌদি রাজ পরিবারের কট্টর সমালোচক ছিলেন সাংবাদিক জামাল খাসোগি। এ কারণেই তিনি দেশটি থেকে নির্বাসিত ছিলেন। মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টে নিয়মিত কলাম লিখতেন খাসোগি। ২০১৮ সালের অক্টোবরে বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিতে জামাল খাসোগি সৌদি দূতাবাসে যান। এরপর থেকেই নিখোঁজ থাকেন তিনি।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ বলছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই হত্যাকাণ্ডের নির্দেশই খাসোগিকে হত্যা করা হয়। তবে সৌদি কর্মকর্তারা এই অভিযোগ অস্বীকার করেছেন।
খাসোগি নিখোঁজের পর থেকেই এ নিয়ে সরব ছিল তুরস্ক। দেশটির শুরু থেকেই বলে আসছে যে খাসোগিকে সৌদি কনস্যুলেটের ভেতর হত্যা করা হয়েছে। তুর্কি পুলিশের ধারণা, হত্যাকারীরা খাসোগির লাশ পুড়িয়ে অথবা টুকরো করে কেটে উধাও করে ফেলা হয়েছে।
আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা পেয়েছেন। এরই মধ্যে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে তাঁর বৈঠক শুরু হয়েছে। বৈঠকে চীনের প্রেসিডেন্টের সঙ্গে তাঁর বৈঠকে ভঙ্গুর বাণিজ্য যুদ্ধবিরতি, ইরান যুদ্ধ এবং তাইওয়ানে...
১ ঘণ্টা আগে
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালে তিনি ‘গোপনে’ সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন এবং দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন। তবে আরব আমিরাত নেতানিয়াহুর এই দাবি প্রত্যাখ্যান করেছে। আর ইরান বলেছে, তারা এই সফরের বিষয়ে জানত...
১ ঘণ্টা আগে
ভারতের কর্ণাটক রাজ্য সরকার ২০২২ সালের বিতর্কিত স্কুল ইউনিফর্ম সংক্রান্ত নির্দেশনা প্রত্যাহার করে নতুন নীতিমালা জারি করেছে। নতুন এই নির্দেশনায় সরকারি, অনুদানপ্রাপ্ত ও বেসরকারি স্কুল এবং কলেজে নির্ধারিত ইউনিফর্মের সঙ্গে সীমিত পরিসরে ধর্মীয় ও ঐতিহ্যগত প্রতীক ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত গাজার ধ্বংসস্তূপকে কাজে লাগিয়ে পুনর্ব্যবহারযোগ্য ইট তৈরির উদ্যোগ নিয়ে আন্তর্জাতিক পরিবেশ পুরস্কার জিতেছে দুই ফিলিস্তিনি কিশোরী। ফারাহ মুসা ও তালা মুসা নামের এই দুই বোন ‘আর্থ প্রাইজ’-এর মধ্যপ্রাচ্য অঞ্চলের বিজয়ী নির্বাচিত হয়েছে।
১০ ঘণ্টা আগে