কয়েক দশকের মধ্যে এই প্রথম সবচেয়ে খারাপ অর্থনৈতিক অবস্থায় থাকা শ্রীলঙ্কায় এবার একযোগে ২৬ জন মন্ত্রী পদত্যাগ করেছেন। গতকাল রোববার রাতে তাঁরা প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এখন শ্রীলঙ্কার মন্ত্রিসভায় রয়েছেন শুধু প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে এবং প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। শ্রীলঙ্কার শিক্ষামন্ত্রী দীনেশ গুণবর্ধনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে ও তাঁর ভাই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে পদত্যাগ না করলেও প্রধানমন্ত্রীর ছেলে নমাল রাজাপক্ষে পদত্যাগ করেছেন। টুইটারে এক পোস্টে তিনি লিখেছেন, এই গণপদত্যাগ জনগণ ও সরকারের জন্য স্থিতিশীলতা প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিতে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে সহায়তা করবে বলে তিনি আশা করেন।
এর আগে গত বৃহস্পতিবার দক্ষিণ এশিয়ার এই দ্বীপরাষ্ট্রটিতে খাদ্য, জ্বালানি ও ওষুধের তীব্র ঘাটতির মুখে হাজার হাজার মানুষ প্রেসিডেন্টের বাসভবনের সামনে গণবিক্ষোভ শুরু করে। বিক্ষোভ ঠেকাতে জরুরি অবস্থা জারি করা হয়। এর ঠিক এক দিন পর শ্রীলঙ্কাজুড়ে ৩৬ ঘণ্টার কারফিউ জারি করে পুলিশ।
উল্লেখ্য, ১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর দেশটি বর্তমানে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক মন্দার মধ্যে রয়েছে এবং দেশটিতে প্রয়োজনীয় দ্রব্যমূল্যের তীব্র ঘাটতি, নিত্যপণ্যর অসহনীয় মূল্যবৃদ্ধি ও প্রায় অথর্ব হয়ে যাওয়া বিদ্যুৎ ব্যবস্থার সঙ্গে লড়াই করছে।

বিশ্বের ৩০টিরও বেশি দেশে ১২০টির বেশি জৈব গবেষণাগারে (বায়োলজিক্যাল ল্যাবরেটরি) যুক্তরাষ্ট্র ঐতিহাসিকভাবে অর্থায়ন করেছে বলে দাবি করেছেন মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের সাবেক পরিচালক (ডিএনআই) তুলসী গ্যাবার্ড। নতুনভাবে অবমুক্ত করা (ডিক্লাসিফায়েড) কিছু নথির বরাত দিয়ে তিনি এই তথ্য প্রকাশ করেছেন।
৩৫ মিনিট আগে
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মাধ্যমে ইরানে কোনো ধরনের অর্থ বা অবরুদ্ধ (ফ্রিজড) তহবিল স্থানান্তর করার খবর সরাসরি অস্বীকার করেছে আবুধাবি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে আন্তর্জাতিক কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত এই সংক্রান্ত প্রতিবেদনগুলোকে ‘সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন’ বলে বর্ণনা করেছে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের মিডল্যান্ড শহরে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। কয়েক ঘণ্টা ধরে চলা গোলাগুলির পর সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ...
১২ ঘণ্টা আগে
চলমান যুদ্ধের অবসান ঘটিয়ে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে যুক্তরাষ্ট্র-ইরান একটি চূড়ান্ত চুক্তির ‘একেবারে কাছাকাছি’ পৌঁছাতে পেরেছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে...
১৪ ঘণ্টা আগে