
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পর্যটনকেন্দ্র জেজু দ্বীপে ভ্রমণকারীদের জন্য প্রথমবারের মতো বিশেষ আচরণবিধি জারি করেছে স্থানীয় পুলিশ। বিদেশি পর্যটকদের বেআইনি বা অসভ্য আচরণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং জরিমানার বিধান তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
জেজু পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি স্থানীয়রা বিদেশি ভ্রমণকারীদের নানা ধরনের অশোভন আচরণের অভিযোগ করেছেন। এর মধ্যে রয়েছে রাস্তার মধ্যে শিশুদের মলত্যাগ করানো, আবর্জনা ফেলা এবং জনসমক্ষে মদ্যপ অবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি করা।
বুধবার বিবিসি জানিয়েছে, চলতি গ্রীষ্ম মৌসুমে পর্যটকের ভিড় বাড়তে থাকায় ইংরেজি, চীনা ও কোরিয়ান ভাষায় আচরণবিধি মুদ্রণ করে তা পর্যটকদের মধ্যে বিতরণ শুরু করেছে পুলিশ। দক্ষিণ কোরিয়ায় এমন উদ্যোগ এবারই প্রথম নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেজু পুলিশ।
জেজু পুলিশ এজেন্সির প্রধান কিম সু-ইয়ং বলেছেন, ‘ভাষা ও সংস্কৃতিগত পার্থক্যের কারণে ভুল বোঝাবুঝি এড়াতে এবং কোরিয়ার আইন-কানুন ও সংস্কৃতি সম্পর্কে বিদেশিদের সচেতন করতেই এই নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।’ প্রথম ধাপে নির্দেশিকার আট হাজার কপি ছাপা হয়েছে এবং তা দ্রুত বিতরণ করা হবে।
নির্দেশিকায় ছোটখাটো অপরাধ হিসেবে যেসব বিষয় উল্লেখ করা হয়েছে, তার মধ্যে রয়েছে—নিষিদ্ধ স্থানে ধূমপান, আবর্জনা ফেলা, রাস্তা পারাপারে নিয়ম ভঙ্গ, জনসমক্ষে মাতলামি, রেস্তোরাঁয় খেয়ে টাকা না দিয়ে পালানো, প্রকাশ্যে প্রস্রাব বা মলত্যাগ, ভুয়া পরিচয়পত্র ব্যবহার, অন্যের বাড়িতে অনধিকার প্রবেশ বা ভাঙচুর ইত্যাদি।
এসব ক্ষেত্রে প্রথমবার অপরাধ ধরা পড়লে সতর্কবার্তা দেওয়া হবে। তবে একই অপরাধের পুনরাবৃত্তি হলে সর্বোচ্চ ২ লাখ ওন (১৭ হাজার টাকার বেশি) পর্যন্ত জরিমানা করা হবে।
করোনা পরবর্তী সময়ে দক্ষিণ কোরিয়ায় পর্যটন খাতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা দিয়েছে। শুধু জেজুতেই এই বছর এখন পর্যন্ত প্রায় ৭০ লাখ পর্যটক ভ্রমণ করেছেন। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বিদেশি পর্যটকেরা জেজু অর্থনীতিতে রেকর্ড ৯.২৬ ট্রিলিয়ন ওন যুক্ত করেছেন। এসব পর্যটকের প্রায় ৭০ শতাংশই গেছেন চীন থেকে।
এই ধরনের উদ্যোগ এশিয়ার বিভিন্ন পর্যটনকেন্দ্রেও নেওয়া হচ্ছে। গত বছর জাপানের একটি শহর বিখ্যাত মাউন্ট ফুজি পাহাড়ের রাস্তার ধারের জনপ্রিয় দর্শনীয় স্থান আংশিকভাবে বন্ধ করে দেয় পর্যটকদের অতিরিক্ত ভিড় ঠেকাতে।

ভারতের কর্ণাটক রাজ্য সরকার ২০২২ সালের বিতর্কিত স্কুল ইউনিফর্ম সংক্রান্ত নির্দেশনা প্রত্যাহার করে নতুন নীতিমালা জারি করেছে। নতুন এই নির্দেশনায় সরকারি, অনুদানপ্রাপ্ত ও বেসরকারি স্কুল এবং কলেজে নির্ধারিত ইউনিফর্মের সঙ্গে সীমিত পরিসরে ধর্মীয় ও ঐতিহ্যগত প্রতীক ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত গাজার ধ্বংসস্তূপকে কাজে লাগিয়ে পুনর্ব্যবহারযোগ্য ইট তৈরির উদ্যোগ নিয়ে আন্তর্জাতিক পরিবেশ পুরস্কার জিতেছে দুই ফিলিস্তিনি কিশোরী। ফারাহ মুসা ও তালা মুসা নামের এই দুই বোন ‘আর্থ প্রাইজ’-এর মধ্যপ্রাচ্য অঞ্চলের বিজয়ী নির্বাচিত হয়েছে।
৫ ঘণ্টা আগে
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাস এবং অন্যান্য ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর হামলার সময় এবং পরবর্তী জিম্মি দশায় ব্যাপক যৌন সহিংসতা চালানো হয়েছে বলে একটি স্বতন্ত্র ইসরায়েলি তদন্ত প্রতিবেদনে জানানো হয়েছে।
৬ ঘণ্টা আগে
ভারতের মণিপুর রাজ্যে সশস্ত্র হামলায় কুকি সম্প্রদায়ের তিন গির্জা নেতা নিহত হয়েছেন। আজ বুধবার (১৩ মে) সকালে কাংপোকপি জেলায় এই হামলার ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
৯ ঘণ্টা আগে