আজ শুক্রবার সকালের দিকে কিয়োতোর নিকটবর্তী নারা শহরে নির্বাচনী প্রচারণা সভায় বক্তব্য দেওয়ার সময় গুলিবিদ্ধ হন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে (৬৭)। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ছাড়া একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সন্দেহভাজন হত্যাকারীর বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। তাঁর বাড়িতে বিস্ফোরক পাওয়া গেছে।
এদিকে সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে নিহতের ঘটনায় বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা নিন্দা জানিয়ে বলেছেন, এটি একটি বর্বর হামলা। এটি সহ্য করার মতো নয়। এটি একেবারেই ক্ষমার অযোগ্য।’
উল্লেখ্য, জাপানের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রী ছিলেন শিনজো আবে। ২০০৬ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হন আবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তিনিই ছিলেন সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী। ২০১২ সালে তিনি দ্বিতীয়বার জাপানের প্রধানমন্ত্রী হন। অসুস্থতার কারণে ২০২০ সালে তিনি পদত্যাগ করেন। তবে ক্ষমতায় থাকা লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ওপর যথেষ্ট প্রভাব রয়েছে তাঁর।
শিনজো আবে জাপানের প্রভাবশালী রাজনৈতিক পরিবারের উত্তরসূরি। তাঁর বাবা পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। আবে তাঁর সরকারের অর্থনৈতিক নীতির জন্য সুপরিচিত। পাশাপাশি তিনি প্রতিরক্ষা ব্যয় বাড়িয়ে সামরিক বাহিনীকে শক্তিশালী করেছিলেন।
এদিকে শিনজো আবে নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।
এক শোকবার্তায় স্পিকার তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা এবং তাঁর শোক সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা শান্তি আলোচনা এ সপ্তাহে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা এখনো অনিশ্চয়তার মুখে। চলতি সপ্তাহের শুরুতে হরমুজ প্রণালির কাছে ইরানের পতাকাবাহী একটি জাহাজ যুক্তরাষ্ট্র জব্দ করার পর তেহরানের কর্মকর্তারা আলোচনায় না যাওয়ার হুমকি দিয়েছেন।
২ মিনিট আগে
পাকিস্তান সুদানের কাছে অস্ত্র ও যুদ্ধবিমান সরবরাহের জন্য ১ দশমিক ৫ বিলিয়ন ডলারের একটি চুক্তি স্থগিত করেছে। মূলত পাকিস্তানের পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির অংশীদার সৌদি আরব এই চুক্তি বাতিল করার আহ্বান জানানোয় এই সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ।
৩৭ মিনিট আগে
হাঙ্গেরির রাজনীতিতে আমূল পরিবর্তনের ঢেউ এবার আন্তর্জাতিক কূটনীতিতেও বড়সড় ঝাঁকুনি দিচ্ছে। হাঙ্গেরির হবু প্রধানমন্ত্রী পিটার ম্যাগিয়ার গতকাল সোমবার এক ঘোষণায় জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) কর্তৃক পরোয়ানাভুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু...
১ ঘণ্টা আগে
সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের সম্প্রতি একটি হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনার দৌড় বড়জোর হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া পর্যন্তই সীমাবদ্ধ থাকতে পারে। এ বিষয়টিই উপসাগরীয় দেশগুলোর সেই আশঙ্কাকে আরও স্পষ্ট করে তুলেছে...
১ ঘণ্টা আগে