পাকিস্তানের সিন্ধু প্রদেশের রাজধানী করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত রোববার রাতের এ ঘটনায় দুই চীনা নাগরিকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। বিস্ফোরণের পর নিরাপত্তার কারণে বিমানবন্দরের প্রবেশ ও বহির্গমন পথ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নিহত তৃতীয় ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি সন্দেহভাজন হামলাকারী।
করাচি পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণে ব্যবহৃত বোমাটি আইইডি ধরনের ছিল। পুলিশের এক কর্মকর্তা সংবাদমাধ্যম ডনকে বলেছেন, বোমাটি অত্যন্ত শক্তিশালী ছিল। ফলে করাচির অনেক এলাকা থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
পাকিস্তানে নিযুক্ত চীনা দূতাবাসের পক্ষ থেকে এ হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে। গতকাল সোমবার দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, নিহত দুই চীনা নাগরিক করাচির বেসরকারি বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পোর্ট কাসিম ইলেকট্রিক পাওয়ার কোম্পানির কর্মকর্তা ছিলেন। প্রতিষ্ঠান থেকে ছুটি নিয়ে বাড়ি ফিরতে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন তাঁরা। কিন্তু বিমানবন্দরে প্রবেশের পর বিস্ফোরণে তাঁদের মৃত্যু হয়।
এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করে এর যথাযথ তদন্ত এবং দোষীদের অবিলম্বে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছে পাকিস্তানে নিযুক্ত চীনা দূতাবাস।
করাচি পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, বোমা বিস্ফোরণের ফলে বিমানবন্দরে অবস্থানরত অন্তত সাতটি গাড়িতে বিস্ফোরণ ও আগুন ধরে যায়। করাচি পুলিশের উপমহাপরিদর্শক আজফার মাহেসার বলেন, বিস্ফোরণের যে ধরন তাতে প্রকৃত অপরাধীদের ধরতে সময় লাগবে।
এদিকে বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) নামের একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন এ হামলার দায় স্বীকার করেছে। তবে এমন ঘটনা এটিই প্রথম নয়। সাম্প্রতিক বছরগুলোতে দলটি পাকিস্তানের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সঙ্গে যুক্ত চীনা নাগরিকদের ওপর আরও হামলা চালিয়েছে।

গাজায় জানাজায় অংশ নিতে জমায়েত ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েল। এ ছাড়া উপত্যকাটিজুড়ে ইসরায়েলের একাধিক হামলায় অন্তত ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা ও একটি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত শুক্রবার মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের আল-বালাতা বাজার....
১ ঘণ্টা আগে
মার্কিন স্ট্রাইকার ফোলোরিন বালোগানের লাল কার্ড প্রত্যাহারের জন্য ফিফার প্রধান জিয়ান্নি ইনফান্তিনোকে ফোনকল করার বিষয়টি নিয়ে আবারও দম্ভোক্তি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দাবি, তাঁর এই ব্যক্তিগত হস্তক্ষেপের কারণে শেষ পর্যন্ত বিষয়টি ‘আরও ভালোভাবে’ মিটেছে।
১ ঘণ্টা আগে
শত শত দাবানলে পুড়েছ কানাডা। আর প্রতিবেশি দেশটি থেকে আসা দাবানলের ধোঁয়ায় ছেয়ে গেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর। আর ‘নোংরা’ ধোঁয়া ছড়ানোর অভিযোগ এনে দেশটির ওপর নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
২ ঘণ্টা আগে
সৌদি আরবের সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির পর এবার কুয়েতের সঙ্গেও একটি বড় ধরনের সামরিক ও জ্বালানি চুক্তি নিয়ে এগোচ্ছে পাকিস্তান। মধ্যপ্রাচ্যের এই ভূ-রাজনৈতিক মেরুকরণের আবহে দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রধারী এই দেশটির প্রকৃত সামরিক শক্তি এবং তাদের অস্ত্রাগারের সক্ষমতা...
১৬ ঘণ্টা আগে