আফগানিস্তানের তালেবান সরকার ধর্মীয় সংখ্যালঘু হিন্দু ও শিখ সম্প্রদায়ের মানুষদের নিজ দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছে। তালেবান সরকার বলেছে, নিরাপত্তাজনিত উদ্বেগের অবসান হয়েছে। সুতরাং আপনারা আফগানিস্তানে ফিরে আসুন। দেশটির চিফ অব স্টাফের কার্যালয়ের টুইটারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই।
টুইটার পোস্টে চিফ অব স্টাফের কার্যালয় জানিয়েছে, গত ২৪ জুলাই আফগানিস্তানের হিন্দু ও শিখ কাউন্সিলের একাধিক সদস্যের সঙ্গে তালেবান প্রতিমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক ড. মোল্লা আবদুল ওয়াসি সাক্ষাৎ করেছেন। সাক্ষাতের সময় তিনি বলেছেন, ‘যে সব ভারতীয় হিন্দু ও শিখ নিরাপত্তাজনিত সমস্যার কারণে দেশ ছেড়েছেন, তাঁরা এখন আফগানিস্তানে ফিরে আসতে পারেন। কারণ দেশে নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়েছে।’
গত ১৮ জুন ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ (আইএসকেপি) নামের উগ্রবাদী সংগঠন কাবুলের কার্তে পারওয়ান গুরুদ্বারে হামলা করেছিল। এতে একজন শিখসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ছাড়া গত বছরের অক্টোবরে ১৫ থেকে ২০ জন সন্ত্রাসী কাবুলের কার্তে পারওয়ান জেলার একটি গুরুদ্বারে প্রবেশ করে রক্ষীদের বেঁধে ফেলেছিল। ২০২০ সালের মার্চে কাবুলের ছোট্ট একটি বাজারে শ্রী গুরু হর রাই সাহেব গুরুদুয়ারায় ইসলামিক স্টেটের মারাত্মক হামলায় ২৭ জন শিখ নিহত হয়েছিলেন।
এসব কারণে নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা অনেক শিখ সম্প্রদায়ের মানুষ আফগানিস্তান ছেড়ে চলে গেছে।
এদিকে তালেবান নেতৃত্বাধীন আফগানিস্তান সরকার সন্ত্রাসীদের হামলায় ক্ষতিগ্রস্ত কাবুলের গুরুদুয়ারা কার্তে পারওয়ান সংস্কার করার সিদ্ধান্ত নিয়েছে। একটি সূত্র এএনআইকে জানিয়েছে, আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল গুরুদুয়ারা পরিদর্শন করেছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
এএনআই জানিয়েছে, তালেবান সরকার হামলায় ক্ষতিগ্রস্ত গুরুদুয়ারা ভবনটি সংস্কার করতে সাড়ে ৭ বিলিয়ন আফগানি অর্থ ব্যয় করার ঘোষণা দিয়েছে।

গ্রেটার ম্যানচেস্টারের সাবেক ক্যারিশমাটিক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম মূলত কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হওয়ার লক্ষ্য নিয়েই মাত্র কয়েক দিন আগে উত্তর-পশ্চিম ইংল্যান্ডের মেকারফিল্ড আসনে একটি গুরুত্বপূর্ণ উপনির্বাচনে জয়লাভ করেন...
৪ ঘণ্টা আগে
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েল সীমান্তের কাছাকাছি একটি বিশাল ভূগর্ভস্থ সুড়ঙ্গ কমপ্লেক্স আবিষ্কারের দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তাদের ভাষ্য অনুযায়ী, হিজবুল্লাহ সেখানে গোপনে ইরানি প্রযুক্তির কামিকাজে ড্রোন সংযোজন ও প্রস্তুতের কাজ চালাচ্ছিল।
৫ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গিনি কাঁচা বা অপরিশোধিত সোনা রপ্তানি নিষিদ্ধ করেছে। দেশের ভেতরেই স্বর্ণ পরিশোধন ও প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলা, কর্মসংস্থান বৃদ্ধি এবং অর্থনীতিতে অধিক মূল্য সংযোজন নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে
কাতারএনার্জি জানিয়েছে, এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন এবং বাংলাদেশিসহ বিভিন্ন দেশের আরও ৬৬ জন কর্মী আহত হয়েছেন...
৫ ঘণ্টা আগে