
নেপালে বন্যার নয় দিন পর আজ শুক্রবার ত্রিশূলী থ্রিএ জলবিদ্যুৎ প্রকল্পের একটি টানেল থেকে দুই ব্যক্তিকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। এ ঘটনায় টানেলের ভেতরে আরও কেউ আটকা পড়ে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে।
কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন থেকে জানা যায়, উদ্ধার হওয়া দুই ব্যক্তি হলেন যান্ত্রিক বিভাগের ফোরম্যান সঞ্জয় সাহ এবং যান্ত্রিক বিভাগের সুপারভাইজার কবির মহারজন। শুক্রবার প্রথমে সাহকে উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা হয় মহারজনকে। তাঁদের চিকিৎসার জন্য আকাশপথে কাঠমান্ডুতে নেওয়া হয়েছে।
সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, সঞ্জয় সাহকে চিকিৎসার জন্য ছাউনির বীরেন্দ্র আর্মি হাসপাতালে নেওয়া হবে। অন্যদিকে মহারজনকে নেওয়া হবে ন্যাশনাল ট্রমা সেন্টারে।
জাতীয় স্বতন্ত্র পার্টির আইনপ্রণেতা ও প্রকৌশলী শ্রী রাম নেউপানে এসব তথ্য জানান। গত ২৬ আগস্ট বন্যার পর থেকেই তিনি উদ্ধার অভিযানে যুক্ত রয়েছেন। নেউপানে জানান, টানেলের ভেতরে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে তথ্য পেয়েছেন উদ্ধারকারীরা। তাঁদের খুঁজে বের করতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে উদ্ধারকারীরা টানেলের ভেতর থেকে মানুষের কণ্ঠস্বর শুনতে পান এবং সেখানে আটকা পড়েছেন বলে ধারণা করা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হন। এরপর উদ্ধার অভিযানে অগ্রগতি আসে। কণ্ঠস্বর শোনার পর আটকে পড়া ব্যক্তিদের কাছে পৌঁছানোর চেষ্টা জোরদার করে নেপালের সেনাবাহিনী ও সশস্ত্র পুলিশ বাহিনী।
নেউপানে বলেন, ‘উদ্ধারকারী দল ডেকে বলেছিল, “আতঙ্কিত হবেন না, আমরা আপনাদের উদ্ধার করতে এসেছি। ” ভেতর থেকে জবাব আসে, “ঠিক আছে। ”’
পরে তিনি জানান, উদ্ধারকারীরা নিশ্চিত হয়েছেন যে টানেলের ভেতরে একাধিক ব্যক্তি রয়েছেন।
গত ২৬ আগস্ট হিমবাহ ধসে নেপালে আকস্মিক বন্যা নেমে আসে। ১ হাজার ২৫২ জন নিহত হন এবং জলবিদ্যুৎ প্রকল্প ও গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে কঠিন পরিস্থিতিতে উদ্ধারকারী দল টানেল ও অন্যান্য স্থাপনার ভেতরে আটকা পড়ে থাকতে পারেন—এমন ব্যক্তিদের খুঁজে বের করতে কাজ করে যাচ্ছে।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে মার্কিন প্রশাসনের অবস্থান জানতে চাওয়া হয়েছিল ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের কাছে। তিনি সরাসরি বলে দেন, এটিকে যুদ্ধ বলাই যায় না। তবে এর শেষ কবে সেটিও জানেন না তিনি। এদিকে এই যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানির দাম বেড়েছে এবং খোদ যুক্তরাষ্ট্র
২ ঘণ্টা আগে
বাস্তুচ্যুত হয়ে মিয়ানমারের বাইরে থাকা নাগরিকদের ‘নিরাপদ ও মর্যাদাপূর্ণ’ প্রত্যাবাসনের প্রতিশ্রুতি দিয়েছে দেশটির সরকার। তবে ‘রোহিঙ্গা’ নামে দেশটিতে জাতিগোষ্ঠীর অস্তিত্ব থাকার কথা অস্বীকার করেছে তারা। গতকাল বৃহস্পতিবার মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব কথা বলা হয়েছে।
১১ ঘণ্টা আগে
চীন সীমান্তবর্তী নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ টানেলে ভয়াবহ বন্যার ঢেউ আঘাত হানার পর মৃত্যুর মুখ থেকে ফিরে আসার রোমহর্ষক অভিজ্ঞতা বর্ণনা করেছেন ৩২ বছর বয়সী ধন বাহাদুর তামাং। তিনি আপার ত্রিশূলি-১ জলবিদ্যুৎ প্রকল্পে সহায়ক কর্মী হিসেবে কাজ করতেন।
১৩ ঘণ্টা আগে
ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির দুই নিরাপত্তা সংস্থার সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার সকালে ঘটে যাওয়া এই ঘটনাকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি।
১৩ ঘণ্টা আগে