
মালয়েশিয়ায় একটি হৃদয়বিদারক ঘটনায় দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। দেশটির সেলাঙ্গর প্রদেশের একটি মাধ্যমিক বিদ্যালয়ে ১৪ বছর বয়সী এক ছাত্র তারই সহপাঠী ১৬ বছর বয়সী এক ছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছে। ঘটনাটির জন্য পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমকে দায়ী করেছে এবং সরকারও কঠোর নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দি ইনডিপেনডেন্ট জানিয়েছে, মর্মান্তিক ওই ঘটনা ঘটেছে গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে কুয়ালালামপুরের কাছাকাছি সেলাঙ্গরের এক স্কুলে। স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটে এক শিক্ষক ছাত্রীটির চিৎকার শুনে ছুটে যান এবং টয়লেটের কাছে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
পুলিশ জানায়, মেয়েটির শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনার ৩০ মিনিটের মধ্যে সন্দেহভাজন কিশোরকে আটক করা হয় এবং ঘটনাস্থল থেকে দুটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
সেলাঙ্গর পুলিশের প্রধান শাজেলি কাহার এক সংবাদ সম্মেলনে বলেছেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, মানসিক অস্থিরতা ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব—এই দুটি কারণ কিশোরের আচরণের পেছনে ভূমিকা রাখতে পারে। তবে এখনো হত্যার স্পষ্ট উদ্দেশ্য নির্ধারণ করা যায়নি।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং অনলাইন প্ল্যাটফর্মগুলোর ওপর কড়াকড়ি আরোপের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এ ধরনের সহিংসতা বেড়ে যাওয়ার জন্য অনিয়ন্ত্রিত মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারই অনেকাংশে দায়ী। অভিভাবক ও বিদ্যালয়ের দায়িত্ব যেমন আছে, তেমনি সরকারেরও নিয়ন্ত্রণ জোরদার করা জরুরি।
আনোয়ার ইব্রাহিম আরও জানান, আগামী মন্ত্রিসভা বৈঠকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কঠোর নিয়ন্ত্রণ আরোপের বিষয়ে আলোচনা হবে।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা গেছে, রক্তে ভেজা স্কুলড্রেস পরে এক কিশোর ছুরি হাতে বিদ্যালয়ের করিডরে হাঁটছে। পুলিশ জানিয়েছে, নিহত ছাত্রী ও অভিযুক্ত কিশোরের মধ্যে আগে কোনো সম্পর্ক বা কথাবার্তাও হয়নি।
এদিকে অভিযুক্ত কিশোরের বাবা স্থানীয় গণমাধ্যম ‘চায়না প্রেস’কে বলেছেন, ‘আমি ভেঙে পড়েছি। আমার ছেলের এই কাজের কোনো ব্যাখ্যা নেই। আমি জানি, যা-ই বলি না কেন, তাদের মেয়েকে আর ফিরিয়ে আনতে পারব না।’ তিনি জানান, ছেলে স্বভাবতই চুপচাপ ও অন্তর্মুখী ছিল এবং ঘটনার দিন সকালে তার আচরণে কোনো অস্বাভাবিকতা লক্ষ করেননি।
এ হত্যাকাণ্ড দেশজুড়ে শিশুদের মানসিক স্বাস্থ্য, পারিবারিক নজরদারি ও অনলাইন সংস্কৃতির প্রভাব নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানের আকাশে একটি অত্যাধুনিক মার্কিন-ইসরায়েলি ‘এমকিউ-৯ রিপার’ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। আজ মঙ্গলবার ভোরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে তারা।
২ ঘণ্টা আগে
ইসরায়েলি পার্লামেন্ট ‘নেসেট’ ফিলিস্তিনিদের জন্য একটি চরম বিতর্কিত ও বৈষম্যমূলক মৃত্যুদণ্ড আইন পাস করেছে। গতকাল সোমবার পাস হওয়া এই আইনের মাধ্যমে ফিলিস্তিনিদের লক্ষ্য করে মৃত্যুদণ্ডকে একটি ডিফল্ট বা স্বয়ংক্রিয় সাজা হিসেবে নির্ধারণ করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
২০২৩ সালে চীনকে ছাড়িয়ে বিশ্বের সর্বোচ্চ জনসংখ্যার দেশে পরিণত হয় ১৪০ কোটির বেশি মানুষের দেশ ভারত। দিন পেরোলেই দেশটিতে শুরু হতে যাচ্ছে জনগণনা। দশ বছর পরপর অনুষ্ঠিত জনগণনাটি মূলত হওয়ার কথা ছিল ২০২১ সালে।
৩ ঘণ্টা আগে
দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সম্মুখ যুদ্ধে আরও চার ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এদিকে ইসরায়েলি বিমান প্রতিরক্ষাব্যবস্থা লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলার দাবি করেছে হিজবুল্লাহ।
৪ ঘণ্টা আগে