রাজা ও রাজতন্ত্রের সমালোচনা করায় থাইল্যান্ডের এক সংসদ সদস্যকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। রাজতন্ত্রকে অপমান করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া দুটি পোস্টের কারণে আইনপ্রণেতা রুকচানোক স্রিনোককে গতকাল বুধবার এ সাজা দেওয়া হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, অধিকারকর্মী থেকে রাজনীতিকে পরিণত হওয়া ২৯ বছর বয়সী রুকচানোক স্রিনোক প্রগতিশীল মুভ ফরওয়ার্ড পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
আদালতের বিবৃতিতে বলা হয়, ২০২০ সালে সামাজিক প্ল্যাটফর্ম টুইটারে (বর্তমানে এক্স) দেওয়া একটি পোস্টে সরকারের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছিলেন যে, রাজতন্ত্রের ভাবমূর্তি বাড়ানোর উদ্দেশ্যে করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা বিতরণ করা হয়েছিল। এতে রাজতন্ত্রকে অবমাননা করা হয়েছে।
টুইটারে আরেকটি পোস্ট শেয়ার করেছিলেন রুকচানোক। ওই পোস্টের মাধ্যমে রাজার প্রতি ‘মারাত্মক বিদ্বেষ’ প্রদর্শন করা হয়েছে বলে আদালত বলেছেন।
সংসদীয় দায়িত্ব পুনরায় শুরু করার অনুমতি দিয়ে রুকচানোককে জামিন দেওয়া হয়েছে বলে জানান তার আইনজীবী বিরানান হুয়াদস্রি। ৫০ হাজার থাই বাত (১৩ হাজার ৯৬০ ডলার) ক্ষতিপূরণ দেওয়ার সঙ্গে রুকচানোক এই শর্তে জামিন পেয়েছেন যে, তিনি আর এই অপরাধ করবেন না। তবে এই রায়ের বিরুদ্ধে রুকচানোক আপিল করবেন বলেও জানান তার আইনজীবী।
আদালত তার বিবৃতিতে বলেছেন যে, শুনানিতে রুকচানোক নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আদালতেও হাজির হননি। একজন থাই নাগরিক হিসেবে রুকচানোকের এই আচরণকে অস্বাভাবিক বলেছেন আদালত। কারণ, দেশটিতে রাজাকে সম্মান করা এবং সাজা এড়ানোর চেষ্টা করাকে আবশ্যক হিসেবে দেখা হয়।
থাইল্যান্ডের লেস-ম্যাজেস্টে আইনকে বিশ্বের অন্যতম কঠোর আইন হিসেবে ধরা হয়। রাজা, রানি, উত্তরাধিকারী এবং রাজতন্ত্রকে সমালোচনা থেকে রক্ষা করে এই আইন। রাজতন্ত্রকে কেউ অপমান করলে তাকে এই আইনের অধীনে ১৫ বছর পর্যন্ত সাজা দেওয়া হতে পারে।
থাই লইয়ার্স ফর হিউম্যান রাইটস অ্যাডভোকেসি গ্রুপের তথ্য অনুযায়ী, ২০২০ সাল থেকে অন্তত ২৬২ জনের বিরুদ্ধে রাজতন্ত্রকে অপমান করার অভিযোগ আনা হয়েছে।

ভারতে নিজেদের পণ্যকে ‘এনার্জি ড্রিংক’ হিসেবে প্রচারের ক্ষেত্রে আইনি জয় পেয়েছে অস্ট্রিয়ার পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেড বুল। দেশটির খাদ্যনিয়ন্ত্রক সংস্থার দেওয়া নিষেধাজ্ঞা বাতিল করে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রেড বুলের পণ্যে ‘এনার্জি ড্রিংক’ শব্দদ্বয় ব্যবহারের অনুমতি দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
৩ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির সরকার প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে। এই উদ্যোগের আওতায় শেষ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে মিয়ানমারে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগে
পাকিস্তানের লাহোরে আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে মাদক খাইয়ে তিন ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
৭ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরের তিনটি ফিলিস্তিনি গ্রামে আজ মঙ্গলবার হামলা চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। তারা বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়েছে এবং কুরাইয়ুত গ্রামে এক বৃদ্ধ ফিলিস্তিনি নারীকে মারধর করেছে। একই সময়ে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে।
৯ ঘণ্টা আগে