ইন্দোনেশিয়ায় ‘নীল আগুন’-এর আগ্নেয়গিরির কিনারায় দাঁড়িয়ে ছবি তোলার সময় গর্তে পরে ৩১ বছর বয়সী এক চীনা নারী মারা গেছেন। নিউইয়র্ক পোস্টের মতে, হুয়াং লিহং নামের এক নারী তাঁর স্বামীর সঙ্গে গত শনিবার ঘুরতে গিয়েছিলেন।
পুলিশ জানিয়েছে, সূর্যোদয় দেখার জন্য তাঁরা আগ্নেয়গিরির কাছে চলে গিয়েছিলেন। ৭৫ মিটার উচ্চতা থেকে পড়ে গিয়েছিলেন ওই নারী। এই মৃত্যুকে তাঁরা দুর্ঘটনা হিসেবে নিয়েছেন।
যে ট্যুরিজম কোম্পানির মাধ্যমে তাঁরা সেখানে গিয়েছিলেন, সেই কোম্পানি ট্যুর গিল্ড বলেছে, লিহং স্ন্যাপ করার সময় বারবার গর্তের কিনারে যাচ্ছিলেন, তাঁকে বারবার সতর্ক করা হয়েছিল, তবু তিনি কিনারায় যান। এরপর ফিরে আসার সময় তাঁর পোশাকে পা লেগে ছিটকে গর্তে পড়ে যান।
উল্লেখ্য, ইজেন আগ্নেয়গিরি সালফিউরিক গ্যাসের দহন থেকে নির্গত নীল আলোর কারণে সৃষ্ট ‘নীল আগুন’-এর জন্য পরিচিত।
দ্য ইনডিপেনডেন্টের মতে, ২০১৮ সালে আগ্নেয়গিরিটি বিষাক্ত গ্যাস নির্গত শুরু করার পর আশপাশের অনেক লোককে তাদের বাড়িঘর খালি করতে বাধ্য করা হয়েছিল এবং কমপক্ষে ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মাউন্ট ইজেন নিয়মিতভাবে অল্প পরিমাণে বিষাক্ত গ্যাস নির্গত করে, কিন্তু এটি জনসাধারণের জন্য উন্মুক্ত থাকে।
প্রসঙ্গত, ইন্দোনেশিয়ায় প্রায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে।

রিংয়ে ‘প্যাক’ নামে পরিচিত অল এলিট রেসলিংয়ের (এইডব্লিউ) জনপ্রিয় ইংলিশ রেসলার বেঞ্জামিন স্যাটারলি ৪০ বছর বয়সে মারা গেছেন। রোববার রাতে এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে এইডব্লিউ। তবে তাঁর মৃত্যুর কারণ বা পরিস্থিতি সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।
৪৩ মিনিট আগে
রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়ে বন্দী হওয়া উত্তর কোরিয়ার দুই সেনাকে দক্ষিণ কোরিয়ায় নেওয়া হয়েছে। সেখানে তাঁদের নিরাপত্তা যাচাই, জিজ্ঞাসাবাদ ও সামরিক-সংক্রান্ত তথ্য সংগ্রহের পর পুনর্বাসনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
১ ঘণ্টা আগে
ভারতের মধ্যপ্রদেশের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনফ্লুয়েন্সার নিধি তিওয়ারি আত্মহত্যা করেছেন। ফেসবুক ও ইনস্টাগ্রাম মিলিয়ে তাঁর অনুসারীর সংখ্যা ছিল প্রায় ১৬ লাখ। সোমবার (২৮ সেপ্টেম্বর) এনডিটিভি জানায়, গত শনিবার নিজ বাড়ি থেকে নিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তাঁর বয়স হয়েছিল ৩০ বছর।
২ ঘণ্টা আগে
সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালিতে ইরানের হামলায় আট মার্কিন মেরিন আহত হয়েছেন বলে জানা গেছে। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ স্থানীয় সময় গতকাল রোববার জানিয়েছে, বিষয়টি সম্পর্কে অবগত নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো নিশ্চিত করেছে, দুই সপ্তাহ আগে হরমুজ প্রণালিতে যে জাহাজে তারা অবস্থান করছিল, সেটি হামলার...
৫ ঘণ্টা আগে