
জাপানের রাজধানী টোকিওর উত্তরে শিন-কানুমা স্টেশনে ট্রেনের ধাক্কায় চার শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) স্থানীয় সময় সকাল ১০টা ৪৬ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রেললাইনটির পরিচালনাকারী প্রতিষ্ঠান তোবু রেলওয়ে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার সময় শ্রমিকেরা রেললাইনের আশপাশে আগাছানাশক ছিটানোর কাজ করছিলেন। এ সময় একটি ট্রেন তাঁদের ধাক্কা দেয়। নিহত চারজনের বয়স ৫০ থেকে ৬০ বছরের মধ্যে। তাঁরা ওই স্থানে কাজ করা ১০ সদস্যের একটি দলের অংশ ছিলেন।
বিবিসি জানিয়েছে, দুর্ঘটনার সময় নিরাপত্তাবিধি যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না, তা তদন্ত করছে পুলিশ। কর্মী দলের সঙ্গে একজন তত্ত্বাবধায়ক ও ট্রেন আসার বিষয়ে শ্রমিকদের সতর্ক করার দায়িত্বে থাকা তিনজন প্রহরীও ছিলেন।
সাধারণত ট্রেন আসার সময় প্রহরীরা বাঁশি ও মাইক্রোফোনের মাধ্যমে শ্রমিকদের সতর্ক করেন। পাশাপাশি চালকের দৃষ্টি আকর্ষণে হলুদ পতাকা নাড়ানো হয়। তবে দুর্ঘটনার আগে কেউ ট্রেনের দিকে নজর রাখছিলেন কি না—এ প্রশ্নের স্পষ্ট জবাব দিতে পারেননি তোবু রেলওয়ের কর্মকর্তারা।
দুর্ঘটনায় জড়িত ট্রেনটি ছিল একটি লিমিটেড এক্সপ্রেস ট্রেন। জাপানি গণমাধ্যম এনএইচকের এক প্রতিবেদনে বলা হয়েছে, শিনকানসেন বা বুলেট ট্রেনের পর এটিই দেশটির দ্বিতীয় দ্রুতগতির ট্রেনসেবা।
ট্রেনের এক যাত্রী এনএইচকেকে জানান, হঠাৎ একটি ‘অস্বাভাবিক শব্দ’ শোনার পর ট্রেনটি জরুরি ভিত্তিতে থেমে যায়। এরপর কিছু সময় যাত্রীরা ট্রেনের ভেতরে আটকা ছিলেন এবং কর্মীরা শব্দটির কারণ অনুসন্ধান করছেন বলে ঘোষণা দেওয়া হয়।
দুর্ঘটনার কারণে তোবু নিক্কো লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। জাপানে বিস্তৃত ও উন্নত রেলওয়ে নেটওয়ার্ক থাকা সত্ত্বেও এ ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা তুলনামূলকভাবে বিরল।
তোবু রেলওয়ের মহাব্যবস্থাপক তাকাও সুজুকি নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেছেন, দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

চীনের অন্যতম বৃহৎ আবাসন কোম্পানি এভারগ্র্যান্ড গ্রুপের প্রতিষ্ঠাতা হুই কা ইয়ানকে আর্থিক প্রতারণাসহ একাধিক অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর ব্যক্তিগত সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।
২৬ মিনিট আগে
সংঘাত তীব্র হওয়ার কারণে সুদানের কর্দোফান অঞ্চলে নতুন করে ২ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। এদিকে অঞ্চলটির সবচেয়ে বড় শহর এল ওবেইদে গুরুত্বপূর্ণ পানি ও বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা অব্যাহত রয়েছে।
৫ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখা ইনে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ নয়জন নিহত হওয়ার ঘটনায় হোটেলটির ইজারাদার আবু জাফরকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। এ ঘটনায় হোটেলের দুই কর্মীকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই ইন্ডিয়ার প্রতিবেদন...
৫ ঘণ্টা আগে
হরমুজ প্রণালির দক্ষিণ অংশে নীরবে এক বিশেষ ও গোপন নৌপথ চালু করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এই পথ ব্যবহার করে প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল বিশ্ববাজারে পৌঁছাচ্ছে। যুদ্ধ এখনো অচলাবস্থায় থাকলেও হরমুজ প্রণালিতে তেল পরিবহন সচল রাখার এই উদ্যোগকে যুক্তরাষ্ট্রের একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
৮ ঘণ্টা আগে