গত ১৫ আগস্ট অনেকটা সহজেই আফগানিস্তানের ক্ষমতা দখলে নেয় তালেবান। তবে পুরো আফগানিস্তানের দখল নিলেও গুরুত্বপূর্ণ পানশির প্রদেশ ছিল তালেবান বিরোধী বাহিনী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট অব আফগানিস্তানের (এনআরএফ) নিয়ন্ত্রণে। পানশিরের দখল নিতে প্রতিরোধের মুখে পড়তে হয় তালেবানকে। অবশেষে পানশিরও নিজেদের কবজায় আনার দাবি করেছে তালেবান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, পানশির প্রদেশ জয় করার দাবি করেছে তালেবান। তাঁরা আজ সোমবার পানশিরের গভর্নর কার্যালয়ের সামনে পতাকা উড়ানোর একটি ভিডিও অনলাইনে শেয়ার করেছে।
এদিকে তালেবানের গণমাধ্যম প্রতিনিধির বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, এনআরএফের নেতা আহমেদ শাহ মাসুদ তুরস্কে পালিয়ে গেছেন। পানশিরের দখল নিয়ে তালেবান ও এনআরএফের পাল্টাপাল্টি দাবির কয়েক ঘণ্টা পরেই আহমেদ শাহ মাসুদের পালিয়ে যাওয়ার গুঞ্জন উঠলো।
তালেবানের অফিশিয়াল নিউজ চ্যানেল আলেমারার সাংবাদিক তারিক গজনওয়াল বলেন, 'পানশিরে ইন্টারনেট সংযোগ নেই। তাহলে কীভাবে আহমেদ শাহ মাসুদ ইন্টারনেট ব্যবহার করে অনলাইনে পোস্ট করছেন। আহমেদ মাসুদ এখন তুরস্কে আছেন।'
উল্লেখ্য, দুই দশক পর আফগানিস্তানের ক্ষমতা তালেবানের দখলে এসেছে। এর আগে তাঁরা ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তান শাসন করেছে। কিন্তু সে সময়েও পানশিরের দখল নিতে পারেনি তালেবান। সে হিসেবে এবারই প্রথম পানশির প্রদেশ তালেবানের নিয়ন্ত্রণে এলো।

মুসলিম ব্রাদারহুডের মিসর ও জর্ডান শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে এবং লেবাননের শাখাকে আরও কঠোর শ্রেণি ভুক্তি অনুযায়ী ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই সংক্রান্ত ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।
৮ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারে—এমন ঘোষণা দিয়ে নতুন করে আন্তর্জাতিক বাণিজ্য ও ভূরাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমন ও মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
৯ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির জনগণের প্রতি বিক্ষোভ চালিয়ে যাওয়ার সরাসরি আহ্বান জানিয়েছেন। তিনি ইরানিদের নিজ নিজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করে নেওয়ার কথা বলেন এবং বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।
১০ ঘণ্টা আগে
২০২৫ সালে ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্যের এক নতুন নজির স্থাপন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা সংস্থা। ওয়াশিংটন ডিসিভিত্তিক ‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট’ পরিচালিত ‘ইন্ডিয়া হেট ল্যাব’ (আইএইচএল) এর এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে—গত বছর জুড়ে ভারতে মুসলিম
১১ ঘণ্টা আগে