পাকিস্তান সেনারা আফগানিস্তানের দক্ষিণ সামরিক স্থাপনাসহ ‘সন্ত্রাসীদের আড়ালে থাকা জায়গা’ লক্ষ্য করে হামলা চালিয়েছে। দুই দেশের সাম্প্রতিক সংঘাতের অংশ হিসেবেই এই হামলা চালিয়েছে তারা। গত মাসে ইসলামাবাদ আফগানিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে।
নিরাপত্তা সূত্র জানায়, কাবুলের দক্ষিণে কান্দাহারে ‘প্রযুক্তিগত সহায়তার অবকাঠামো ও সরঞ্জামাগার কার্যকরভাবে ধ্বংস করা হয়েছে। কান্দাহারই তালেবান প্রশাসনের সুপ্রিম লিডার হিবাতুল্লাহ আখুন্দজাদার আবাসস্থল।
আরেকটি হামলা কান্দাহারের এক সুড়ঙ্গ লক্ষ্য করেছিল, যেটি আফগান তালেবান ও পাকিস্তানের তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ব্যবহার করে বলে অভিযোগ পাকিস্তানের। ইসলামাবাদ এই গ্রুপকে দেশে সন্ত্রাসী হামলার জন্য দায়ী করছে।
কান্দাহারের স্থানীয়রা বলেন, জেট বিমান শহরের ওপর দিয়ে উড়ে যেতে দেখা গেছে ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একজন স্থানীয় বাসিন্দা বলেন, ‘সেনা বহনকারী বিমানের উড়ানের পর বিস্ফোরণ হয় ও অগ্নিশিখা দেখা যায়।’
তালেবান সরকারের মুখপাত্র যাবিহুল্লাহ মুজাহিদ জানান, হামলায় কান্দাহারের একটি ড্রাগ পুনর্বাসন কেন্দ্র এবং খালি কনটেইনারে ক্ষতি হয়েছে। তিনি বলেন, ‘যেসব স্থান তারা উল্লেখ করছে, সেগুলো ওই দুটি জায়গা থেকে দূরে।’
পাকিস্তান গত শনিবার জানায়, আফগানিস্তান থেকে পাঠানো ড্রোন হামলা গত শুক্রবার রাতে প্রতিহত করা হয়েছে। অন্তত তিনটি লক্ষ্যবস্তু লক্ষ্য করা হয়েছিল, যার মধ্যে পাকিস্তানের সেনা সদর দপ্তর রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদের কাছাকাছি ছিল। পাকিস্তান প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেন, আফগান তালেবান নাগরিকদের লক্ষ্য করে ‘একটি লালরেখা অতিক্রম করেছে’ এবং তার জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে নবগঠিত বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক আজ সোমবার নবান্নে (সচিবালয়) অনুষ্ঠিত হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে রাজ্যবাসীর জন্য একাধিক জনকল্যাণমুখী ও প্রশাসনিক সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে।
৪৪ মিনিট আগে
বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে ৪৫ দিনের মধ্যে প্রয়োজনীয় জমি ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সকে (বিএসএফ) বুঝিয়ে দেবে পশ্চিমবঙ্গ সরকার। এমনটাই জানিয়েছেন রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে সংঘাতের ফলে বৈশ্বিক সরবরাহব্যবস্থা ও জ্বালানি তেলের বাজার অস্থিতিশীল হয়ে আছে। এ পরিস্থিতিতে দেশবাসীকে বাসা থেকে অফিস করতে এবং গণপরিবহন ব্যবহার করতে আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
৪ ঘণ্টা আগে
ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি বলেছেন, দিল্লি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) পাকিস্তানের কারণে আটকে রাখেনি। বরং ‘সন্ত্রাসবাদের নীতিগত প্রশ্নে’ ভারত এই অবস্থানে রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, বিষয়টি স্পষ্ট ও কাঠামোগতভাবে সমাধান না হলে আঞ্চলিক এই জোট সামনে এগোতে পারবে না।
৫ ঘণ্টা আগে