নাগরনো-কারাবাখ থেকে ১ লাখেরও বেশি মানুষ পালিয়ে গেছে। অফিশিয়ালি বিবেচনা করলে বর্তমানে আজারবাইজানের নিয়ন্ত্রণে থাকা এই ছিটমহলের প্রায় শতভাগ মানুষই এলাকা ছেড়ে চলে গেছে। এমনটাই দাবি করেছেন আর্মেনিয়া সরকারের এক শীর্ষ কর্মকর্তা। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
নাগরনো-কারাবাখ থেকে পালিয়ে যাওয়া লোকদের প্রায় সবাই আর্মেনিয়ায় পৌঁছেছে। বিষয়টি নিশ্চিত করে দেশটির প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের মুখপাত্র নাজেলি বাগদাসরিয়ান বলেছেন, ‘আমাদের দেশে প্রবেশ করা শরণার্থীর সংখ্যা গত সপ্তাহেই ১ লাখ ৪১৭ জনে পৌঁছেছে।’
দীর্ঘদিন ধরেই নাগরনো-কারাবাখের সশস্ত্র বিদ্রোহীরা অঞ্চলটির স্বাধীনতার দাবি করে আসছিল, কিন্তু বিষয়টি নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারছিল না। এরপর প্রায় সপ্তাহ দুয়েক আগে আজারবাইজানের সশস্ত্র বাহিনী আকস্মিক আক্রমণের মাধ্যমে অঞ্চলটির দখল নেয়। এরপর থেকেই অঞ্চলটি থেকে আর্মেনীয় নৃগোষ্ঠীর লোকেরা আর্মেনিয়ায় চলে যাওয়া শুরু করে।
নাগরনো-কারাবাখ আন্তর্জাতিকভাবে আজারবাইজানের বলে স্বীকৃত, কিন্তু সেখানকার আর্মেনীয় নৃগোষ্ঠী কয়েক দশক ধরে স্বাধীনতার দাবি করে আসছিল। কিন্তু আজারবাইজানের সর্বশেষ অভিযানে ১ লাখ ২০ হাজার বাসিন্দার এই অঞ্চলের বিদ্রোহীরা পরাজিত হয় এবং আনুষ্ঠানিকভাবে অঞ্চলটিকে আজারবাইজানের সঙ্গে মিশে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।
এর আগে গত ১৯ সেপ্টেম্বর আজারবাইজানের সেনারা নাগরনো-কারাবাখে অভিযান চালায় এবং সেখানকার বিচ্ছিন্নতাবাদীদের চূড়ান্তভাবে দমন করে। গ্রেপ্তার করে ‘রিপাবলিক নাগরনো-কারাবাখের’ প্রধানকে। পরে তাঁকে বন্দী করা হয় আজারবাইজানের একটি কারাগারে। তাঁর ছবিও প্রকাশ করে বাকু। সেই অভিযানের পর থেকেই নাগরনো-কারাবাখের আর্মেনীয়রা বাড়িঘর ছেড়ে পালাচ্ছিল।
কিছুদিন আগেই এই অঞ্চল নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে তীব্র যুদ্ধ হয়। পরে রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতায় তাদের মধ্যে একটি শান্তিচুক্তি সই হয়। তবে সেই শান্তিচুক্তি সই হওয়ার কয়েক মাসের মাথায় এবার অঞ্চলটি পুনরায় দখলের ঘোষণা দিল আজারবাইজান। স্থানীয়রা মনে করছেন, সামনে আরও বড় যুদ্ধ শুরু হতে পারে।

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের অপরাধে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। বিচার বিভাগীয় প্রক্রিয়ায় অপরাধ প্রমাণিত হওয়ার পর রাজকীয় নির্দেশনায় তাঁদের এই সাজা কার্যকর করা হয়...
৪৪ মিনিট আগে
ইন্দোনেশিয়ায় বন ও পিটভূমিতে সৃষ্ট দাবানল থেকে ছড়িয়ে পড়ছে বিষাক্ত ধোঁয়া ও ধোঁয়াশা। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছে প্রতিবেশী দেশগুলোও। পরিস্থিতি মোকাবিলায় বৃহস্পতিবার নতুন এক পদ্ধতি পরীক্ষামূলকভাবে প্রয়োগ করতে যাচ্ছে দেশটির কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে
ইরানের জ্বালানি অবকাঠামো ও পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে বিশ্বের অন্যতম বৃহৎ অপারমাণবিক বোমা হিসেবে পরিচিত ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করেছে মার্কিন সামরিক বাহিনী। একাধিক মার্কিন কর্মকর্তার বরাতে সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে
পাকিস্তানের একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২৮ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২৭ জন শিক্ষার্থী ও একজন নারী শিক্ষক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৯ জন। পেশোয়ারের আফ্রিদি আবাদ এলাকায় আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে বলে পাকিস্তানের গণমাধ্যম ডনের প্রতিবেদনে জানা গেছে।
৪ ঘণ্টা আগে