বিশ্বের সবচেয়ে বেশি বয়স্ক জনগোষ্ঠীর বাস জাপানে। এশিয়ার দেশটিতে প্রতি ১০ জনের মধ্যে একজনের বয়স ৮০ বছর বা তার বেশি। এমন দীর্ঘায়ু জাপানে প্রথম দেখা গেল বলে বিবিসি জানিয়েছে।
দেশটির জাতীয় ডেটা বিশ্লেষণে দেখা যায়, সাড়ে ১২ কোটি জনসংখ্যার মধ্যে ২৯ দশমিক ১ শতাংশেরই বয়স ৬৫ বছর বা এর বেশি। এর আগে এমন পরিস্থিতি হয়নি।
বিশ্বের সর্বনিম্ন জন্মহারের দেশগুলোর মধ্যে জাপান একটি। জাতিসংঘ বলছে, ৬৫ ঊর্ধ্ব বয়সের জনসংখ্যার অনুপাত অনুসারে দেশটিতে বিশ্বের সবচেয়ে বয়স্ক জনগোষ্ঠীর বাস।
ইতালিতে এ অনুপাত ২৪ দশমিক ৫ শতাংশ ও ফিনল্যান্ডে ২৩ দশমিক ৬ শতাংশ। এ অনুসারে, সবচেয়ে বয়স্ক জনগোষ্ঠীর তালিকায় ইতালি দ্বিতীয় ও ফিনল্যান্ড তৃতীয় অবস্থানে রয়েছে।
ন্যাশনাল ইনস্টিটিউট অব পপুলেশন অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি রিসার্চের তথ্য অনুসারে, জাপানে ২০৪০ সাল নাগাদ ৬৫ বছর বয়সীদের অনুপাত ৩৪ দশমিক ৮ শতাংশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। শক্তিশালী অর্থনীতির দেশগুলোর তুলনায় জাপানে কর্মজীবী বয়স্কদের হার সর্বোচ্চ। দেশটিতে শ্রমশক্তির প্রায় ১৩ শতাংশেরই বয়স ৬৫ বছরের বেশি।
তবে এতে দেশটির সামাজিক নিরাপত্তা ব্যয়ের বোঝা কোনো অংশে কমেনি। জাপান আগামী অর্থবছরে সামাজিক নিরাপত্তা খাতে রেকর্ড পরিমাণ অর্থ বাজেট করেছে।
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও দীর্ঘ কর্মঘণ্টার কারণে দেশটির জন্মহার বাড়ানোর প্রচেষ্টাগুলোও তেমন সফল হয়নি। জাপানের পার্শ্ববর্তী দেশসহ অনেক দেশেই জন্মহার কমে যাচ্ছে। কিন্তু জাপানেই এই সমস্যা মারাত্মক আকার ধারণ করেছে।
গত বছর জাপানে ৮ লাখেরও কম শিশু জন্মেছে। ১৯ শতকে দেশটির জন্মহারের রেকর্ড রাখা শুরু করার পর থেকে এটিই সর্বনিম্ন সংখ্যা।
১৯৭০ দশকের সময়গুলোতে শিশু জন্মের সংখ্যা ২০ লাখেরও বেশি ছিল। গত জানুয়ারিতে প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেন, ক্রমহ্রাসমান জন্মহারের কারণে জাপান একটি সমাজ হিসেবে বিকল হয়ে যাওয়ার দ্বারপ্রান্তে আছে। তারপরও সমাধান হিসেবে অভিবাসী শ্রমিক গ্রহণে কর্তৃপক্ষরা এখনো দ্বিধান্বিত।
এশিয়ার অন্য দেশগুলোতেও জন্মহারজনিত একই সমস্যা দেখা দিয়েছে। গত বছর চীনে ১৯৬১ সালের পর প্রথমবারের মতো জনসংখ্যার হ্রাস লক্ষ্য করা হয়। দক্ষিণ কোরিয়ায় বিশ্বের সর্বনিম্ন জন্মহার রেকর্ড করা হয়েছে।

ইসরায়েলের গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যা থেকে পালিয়ে ব্রাজিলে চলে যাওয়া ১৫ বছরের ফিলিস্তিনি কিশোরী তালা মোহাম্মদ আওয়াদ গণিত অলিম্পিয়াডে স্বর্ণপদক জিতেছেন। ব্রাজিলের সাও পাওলো অঙ্গরাজ্যের সরকারি স্কুলগুলোর জন্য আয়োজিত অলিম্পিয়া দে ম্যাতেমেটিকা দাস এস্কুলাস এস্তাদুয়াইস দে সাও পাওলো বা ওএমএএসপি–২০২৫ এর
২ ঘণ্টা আগে
সন্ত্রাসবাদ-সংক্রান্ত একটি মামলায় ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) হাতে গ্রেপ্তার মার্কিন নাগরিক ম্যাথিউ অ্যারন ভ্যানডাইক তিহার জেলে নিজের খাবার নিজে রান্না করার অনুমতি চেয়ে দিল্লির আদালতে আবেদন করেছেন। মার্সেনারি বা ভাড়াটে যোদ্ধা হিসেবে পরিচিত ভ্যানডাইক বর্তমানে বিচারাধীন বন্দি হিসেবে তিহার জেলে
২ ঘণ্টা আগে
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির গতকাল বৃহস্পতিবার ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসলামি প্রজাতন্ত্র ইরানের মধ্যে পুনরায় সংঘাত শুরু হওয়ায় যে কোনো মুহূর্তে প্রয়োজন হলে ইসরায়
৩ ঘণ্টা আগে
চলতি ২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনাকে সমর্থন করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবল ভক্তের মতো তাঁর এই সমর্থনের পেছনে লিওনেল মেসির পায়ের জাদু কাজ করছে না। নেতানিয়াহু নিজেই জানিয়েছেন, আর্জেন্টিনা দলকে তাঁর সমর্থনের মূল কারণ দেশটির কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট
৪ ঘণ্টা আগে