শ্রীলঙ্কায় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের অভাবে জনস্বাস্থ্য বিষয়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটির সরকারি মেডিকেল অফিসার্স অ্যাসোসিয়েশন (জিএমওএ) আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সতর্কতা জারি করেছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিবিসি জানিয়েছে, জনস্বাস্থ্যে জরুরি অবস্থা জারির অর্থ হচ্ছে, যেসব রাষ্ট্রীয় স্বাস্থ্যসেবার ওপর জনগণ নির্ভর করে থাকে, সেগুলোর মধ্যে এখন শুধু জরুরি পরিষেবাগুলো অগ্রাধিকার পাবে।
শ্রীলঙ্কার শীর্ষ স্বাস্থ্য সংস্থা জিএমওএ জানিয়েছে, গতকাল সোমবার একটি বৈঠকের পর তাঁরা জনস্বাস্থ্যে জরুরি অবস্থা জারি করার সিদ্ধান্ত নিয়েছেন। জিএমওএর কর্মকর্তারা বলেছেন, সারা দেশে ওষুধ ও স্বাস্থ্যসেবাসামগ্রীর গুরুতর সংকট দেখা দিয়েছে। হাসপাতালের চিকিৎসকেরা চিকিৎসাসেবা চালিয়ে যেতে তীব্র সংগ্রাম করছেন।
জিএমওএর বিবৃতিতে বলা হয়েছে, ‘সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয় উভয়েই চিকিৎসাব্যবস্থার সম্পূর্ণ ভাঙন রোধে ব্যর্থ হয়েছে।’
তীব্র আর্থিক সংকটসহ খাদ্য ও জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে বিক্ষুব্ধ শ্রীলঙ্কার মানুষ কয়েক দিন ধরে বিক্ষোভ করছে। বিক্ষোভের মুখে শ্রীলঙ্কা মন্ত্রিপরিষদের সব সদস্য এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ইতিমধ্যে পদত্যাগ করেছেন। এদিকে সব দলকে সর্বদলীয় সরকারের অংশ হতে আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে।

যুক্তরাষ্ট্রে বাড়িতে মদ তৈরির (হোম ডিস্টিলিং) ওপর বলবৎ থাকা ১৫৮ বছরের পুরোনো একটি ফেডারেল নিষেধাজ্ঞা অসাংবিধানিক ঘোষণা করেছেন দেশটির একটি আপিল আদালত। গত শুক্রবার (১০ এপ্রিল) নিউ অরলিন্সে অবস্থিত ‘ফিফথ ইউএস সার্কিট কোর্ট অব আপিল’ এই ঐতিহাসিক রায় প্রদান করেন।
২৫ মিনিট আগে
কূটনৈতিক আলোচনা ব্যর্থ হলেও গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর এই প্রথম হরমুজ প্রণালি দিয়ে তেলের জাহাজের চলাচল লক্ষ্য করা গেছে। গতকাল শনিবার আলোচনা শুরুর আগে প্রথমবারের মতো পারস্য উপসাগর থেকে তিনটি বিশালাকার সুপারট্যাংকার সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। জাহাজ চলাচলের তথ্য (শিপিং ডেটা) অনুযায়ী
৩৫ মিনিট আগে
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিউং গতকাল শনিবার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ইসরায়েলের কঠোর সমালোচনা করেছেন। মূলত একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে তাঁর যে বিবাদের সূত্রপাত হয়েছিল, প্রেসিডেন্ট লি জে–মিউংয়ের মন্তব্যের মাধ্যমে তা আরও চরমে পৌঁছেছে।
২ ঘণ্টা আগে
গর্ভবতী নারীদের ভিসা আবেদনে মিথ্যা তথ্য দিতে সাহায্য করে, এমন কিছু চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এসব নারীর মূল লক্ষ্য যুক্তরাষ্ট্রে সন্তান জন্মদানের মাধ্যমে নবজাতকের জন্য মার্কিন নাগরিকত্ব নিশ্চিত করা। ট্রাম্প এই ইস্যুটিকে সামনে এনেই
৩ ঘণ্টা আগে