জাপানের ওসাকা শহরের একটি বাণিজ্যিক ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আগুনে এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
স্থানীয় কিয়োডা নিউজের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আটতলা ভবনের চতুর্থ তলায় আগুনের কারণ অনুসন্ধান করছে পুলিশ। চতুর্থ তলায় একটি ক্লিনিক ছিল, যেখানে মানসিক রোগীদের চিকিৎসা দেওয়া হতো।
ওসাকা ফায়ার ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টা ১৮ মিনিটে এই চতুর্থ তলাতেই আগুনের সূত্রপাত। খবর পেয়ে ৭০টি ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। এর আধা ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।
সংবাদমাধ্যম এনএইচকেকে প্রত্যক্ষদর্শী এক নারী বলেন, প্রচুর কালো ধোঁয়া দেখা যাচ্ছিল। অদ্ভূত একটা গন্ধও ছড়িয়ে পড়েছিল।

হরমুজ প্রণালির কাছে গত ২৪ ঘণ্টায় একটি কনটেইনার জাহাজ ও একটি বাল্ক ক্যারিয়ার ডুবে গেছে। গত ১০ দিনে গুরুত্বপূর্ণ এই নৌপথের আশপাশে জাহাজে হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। বুধবার সামুদ্রিক নিরাপত্তাসংশ্লিষ্ট কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে
ব্রিকস সম্মেলনের পর এবার বিমসটেক সম্মেলনেও বাংলাদেশের শীর্ষপর্যায়ের কোনো প্রতিনিধির উপস্থিতি ছিল না। এ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রশ্ন রাখা হলে তা কৌশলে এড়িয়ে গেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এ ছাড়া বাংলাদেশে দুর্গাপূজা ও সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষয়েও
১৪ ঘণ্টা আগে
সৌদি আরবে হামলার উদ্দেশে ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জাইদি। বুধবার (১৪ অক্টোবর) ইরাকের সরকারি বার্তা সংস্থা আইএনএ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে...
১৫ ঘণ্টা আগে
জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে ভারতগামী একটি ফ্লাইটে আকস্মিক ‘হাইজ্যাক অ্যালার্ট’-এর (উড়োজাহাজ ছিনতাইয়ের সংকেত) পর আতঙ্কের সৃষ্টি হয়েছে। এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজের ফ্লাইটটি দিল্লিতে অবতরণের কথা থাকলেও নিরাপত্তার শঙ্কায় সেটিকে রাজস্থানের জয়পুরে জরুরি অবতরণ করানো হয়। পরে দীর্ঘ তল্লাশি ও সুর
১৫ ঘণ্টা আগে