
আজ শুক্রবার বেলা ১১টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আসেন মঙ্গোলিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত গ্যানবোল্ট তামবাযাও। এরপর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তাঁর বৈঠক অনুষ্ঠিত হয়।

কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীদের জন্য পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি সই করেছে বাংলাদেশ ও মঙ্গোলিয়া। আজ বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এই চুক্তি সই হয়।

ঘোড়ার দেশ মঙ্গোলিয়া। ত্রয়োদশ শতকে চেঙ্গিস খানের নেতৃত্বে এই দেশেরই অশ্বারোহী বাহিনী এশিয়া ও ইউরোপের বিশাল অংশ জয় করেছিল। এই দেশেই একসময় ঘুরে বেড়াত পৃথিবীর সবচেয়ে বুনো ঘোড়ার জাত টাখি। কিন্তু বিশেষ প্রজাতির এই ঘোড়ার সংখ্যা কমতে কমতে একসময় বিলুপ্ত হয়ে যাচ্ছিল!

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে দেখা গেছে—ওইউন-এরদেনের পুত্র ও তাঁর প্রেমিকা বাগদান উপলক্ষে ছুটিতে গিয়ে বিলাসবহুল জীবনযাপন করছেন। ছবিতে প্রেমিকার কাঁধে ঝোলানো ডিওরের কালো একটি ব্যাগ ও একাধিক শপিং ব্যাগ দেখা যায়। প্রেমিকা তাঁর জন্মদিন উপলক্ষে সেই ছবির ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাপি বার্থডে টু মি।’