বর্তমানে ৩০টির বেশি দেশে সংঘাত এবং অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। এসব দেশে শান্তি ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে জাতিসংঘ। বিবদমান বেশ কিছু দেশে শান্তি প্রতিষ্ঠায় কাজ করছেন জাতিসংঘের নিযুক্ত আন্তর্দেশীয় শান্তিরক্ষী বাহিনী।
১৯৪৮ সালে যাত্রা করা জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী চলতি বছর ৭৫ বছরে পা রেখেছে। এই সময়ের মধ্যে বিভিন্ন দেশে পরিচালিত ৭০টির বেশি শান্তি মিশনে ৪ হাজার ৩১২ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এসব মিশনে সেনা নিহতের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান তৃতীয়। ১৯৮৮ সালে জাতিসংঘের ইরান-ইরাক শান্তি মিশনে প্রথমবারের মতো সেনা পাঠিয়েছিল বাংলাদেশ।
সম্প্রতি প্রকাশিত কিছু নথির বরাত দিয়ে ডেটা নিয়ে কাজ করা পোর্টাল ফ্যাক্টলি এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে দেখা গেছে, শান্তিরক্ষা মিশনে এখন পর্যন্ত বাংলাদেশের ১৬৬ জন সেনা ও কর্মকর্তা নিহত হয়েছেন। এই তালিকায় সবচেয়ে বেশি লোকবল হারানো দেশটি হলো ভারত। শান্তি মিশনে এখন পর্যন্ত ভারতের ১৭৮ জন সেনা ও কর্মকর্তা নিহত হয়েছেন। আর ১৬৯ জন সেনা ও কর্মকর্তা নিহতের মধ্য দিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে পাকিস্তান।
পরিসংখ্যানে দেখা গেছে, শান্তি মিশনে নিহতদের মধ্যে অন্তত ২ হাজার ৯৮৭ জন সেনা রয়েছেন। এ ছাড়া সামরিক পর্যবেক্ষক নিহত হয়েছেন ৫১২ জন। নিহত অন্যান্যের মধ্যে পুলিশ ৩০৬ জন, মিশনের অন্তর্ভুক্ত বেসামরিক ৪২৬ জন এবং বিভিন্ন দায়িত্বে থাকা আরও ৬৮ জন প্রাণ হারিয়েছেন।
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৩৩০ জনের প্রাণহানি ঘটেছে ‘ইউএন ইন্টেরিম ফোর্স ইন লেবানন’ (ইউএনআইএফআইএল) মিশনে। ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হওয়া এই মিশনটি এখনো চলমান রয়েছে। প্রাথমিকভাবে লেবানন থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহারের উদ্দেশে এই মিশন চালু হলেও পরে গৃহযুদ্ধ এবং অন্যান্য কিছু দুর্ঘটনার সূত্র ধরে আরও অন্তত দুইবার মিশনের লক্ষ্যে পরিবর্তন আনা হয়েছে।
এ ছাড়া মালিতে পরিচালিত এমআইএনইউএসএমএ নামক মিশনে তিন শতাধিক শান্তিরক্ষী প্রাণ হারিয়েছেন। ২০১৩ সাল থেকে কাজ করা এই মিশনটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে গত ৩০ জুন। বাংলাদেশ থেকে প্রায় দেড় হাজার শান্তিরক্ষী এই মিশনে অন্তর্ভুক্ত ছিলেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত প্রায় ১.৮ বিলিয়ন ডলারের একটি তহবিল গঠনের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছেন এক ফেডারেল বিচারক। ট্রাম্প এই তহবিলকে সরকারের ‘অস্ত্রায়ন’ বা রাজনৈতিক উদ্দেশে ক্ষমতার অপব্যবহারের শিকারদের ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ হিসেবে উল্লেখ করেছিলেন।
১ ঘণ্টা আগে
হাকিমপুর সীমান্তচৌকিতে দুই দিন ধরে সন্তান ও পরিবার নিয়ে অপেক্ষা করছেন বহু মানুষ। তাঁদের শঙ্কা—ভারতে থাকলে আটক করে ডিটেনশন সেন্টারে নেওয়া হবে। তাই অনেকে যেকোনো মূল্যে বাংলাদেশে ঢুকতে চান।
৩ ঘণ্টা আগে
কিশোরী মেয়ের সঙ্গে বাড়িতে দেখা করতে আসতেন এক তরুণ। এমনকি মাঝেমধ্যে মেয়ের সঙ্গে রাতও কাটাতেন ওই তরুণ। মা জানতেন, তরুণটি মেয়ের বয়ফ্রেন্ড। কিন্তু শিগগির তিনি জানতে পারেন, ওই তরুণ এক যৌন নিপীড়ক। আদালতে দণ্ডও পেয়েছেন। কিন্তু সেসব তথ্য গোপন করে তিনি কিশোরীর সঙ্গে সম্পর্ক চালিয়ে যাচ্ছেন।
৩ ঘণ্টা আগে
রাশিয়ার একটি ড্রোন রোমানিয়ার একটি আবাসিক ভবনে আঘাত হানার ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে ন্যাটো। আজ শুক্রবার (২৯ মে) ন্যাটো মহাসচিব মার্ক রুটে বলেছেন, ‘রাশিয়ার বেপরোয়া আচরণ আমাদের সবার জন্য হুমকি।’ জোটের প্রতিটি সদস্য দেশের ভূখণ্ড রক্ষায় ন্যাটো প্রস্তুত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
৪ ঘণ্টা আগে