
ইরানের উত্তরাঞ্চলে গতকাল শুক্রবার মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ইসরায়েলের সঙ্গে সংঘাতের এই সময়ে ভূকম্পন ইরানের গোপন পারমাণবিক পরীক্ষা কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।
আলবোর্জ পর্বতমালায় আঘাত হানা রিখটার স্কেলে ৫ দশমিক ১ মাত্রার এই ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্প বিশেষজ্ঞরা এটিকে ঘিরে পারমাণবিক বোমার গোপন পরীক্ষায় জল্পনা খারিজ করে দিয়েছেন। তাঁদের মতে, এটি প্রাকৃতিক উৎপত্তির স্পষ্ট বৈজ্ঞানিক প্রমাণ রয়েছে।
ইরাকের সুমের বিশ্ববিদ্যালয়ের ভূমিকম্পবিদ্যা বিভাগের অধ্যাপক ড. আলী রামথান স্থানীয় শাফাক নিউজকে বলেন, এটি এই অঞ্চলের ঐতিহাসিক ভূমিকম্পের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
শাফাক নিউজকে রামথান বলেন, ‘এটি একটি ক্ল্যাসিক রিভার্স ফল্ট ভূমিকম্প ছিল, যা ১৪৯টি বৈশ্বিক স্টেশনে রেকর্ড করা হয়েছে। এই গভীরতায় কোনো পারমাণবিক পরীক্ষা চালানো সম্ভব নয়—এটি ভূতাত্ত্বিকভাবে অসম্ভব।’
তিনি জোর দিয়ে বলেন, ভূমিকম্প তরঙ্গগুলো একটি প্রাকৃতিক কম্পনের সুস্পষ্ট বৈশিষ্ট্য বহন করে, যেখানে প্রাথমিক এবং মাধ্যমিক তরঙ্গের ধরন টেকটোনিক ক্রিয়ায় পরিলক্ষিত ধরনগুলোর সঙ্গে মিলে যায়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপসহ (ইউএসজিএস) আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রগুলোও প্রাকৃতিক বৈশিষ্ট্য নিশ্চিত করেছে।
রামথান একটি গোপন পারমাণবিক বিস্ফোরণের সম্ভাবনাও বাতিল করে দিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, একটি সক্রিয় চ্যুতিরেখার (ফল্ট লাইন) কাছাকাছি এমন পরীক্ষা চালানো হলে বিপর্যয়কর ভূমিকম্পের সৃষ্টি হতে পারে, যা সব পারমাণবিক সক্ষমতাসম্পন্ন দেশ সক্রিয়ভাবে এড়িয়ে চলে।
তিনি বলেন, ‘পারমাণবিক পরীক্ষার কারণে সৃষ্ট ভূমিকম্প অগভীর হয় এবং কদাচিৎ ৩ মাত্রার বেশি হয়। এটি ৫ মাত্রা অতিক্রম করেছে, এই মাত্রা ভূকম্পন তৈরির জন্য কয়েক মিলিয়ন টন টিএনটির (বিস্ফোরণের শক্তির একক) সমতুল্য শক্তি প্রয়োজন। কোনো পরিচিত পারমাণবিক বোমার সক্ষমতার অনেক ঊর্ধ্বে এই কম্পন।’
তিনি এই জল্পনাকে ‘বৈজ্ঞানিক অজ্ঞতা বা রাজনৈতিক চাল’ বলে অভিহিত করে বলেন, ভূমিকম্পটি সম্পূর্ণই প্রাকৃতিক ছিল।
কাস্পিয়ান সাগর ও ইরানের কেন্দ্রীয় মালভূমির মধ্যে অবস্থিত আলবোর্জ পর্বতমালা দেশের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ অঞ্চলগুলোর মধ্যে একটি। সাম্প্রতিক দশকগুলোতে বেশ কয়েকটি বড় ভূমিকম্প হয়েছে এই এলাকায়।
আরও খবর পড়ুন:

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত অব্যাহত রাখা হবে কি না, সে বিষয়ে জনগণের মতামত নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানি। যুদ্ধবিরতি যদি অধিকাংশ ইরানির ইচ্ছার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, তবে সংঘাতের অবসান ঘটানোর পক্ষেও মত দেন তিনি।
২৯ মিনিট আগে
চীনের জন্য ইরানের অপরিশোধিত তেলের মজুত প্রায় ৩ কোটি ব্যারেলে নেমে এসেছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও নৌ অবরোধের কারণে খুব শিগগিরই তেহরান চীনে আর তেল সরবরাহ করতে পারবে না বলে দাবি করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।
১ ঘণ্টা আগে
অগ্ন্যুৎপাতের ফলে নির্গত ছাই ও লাভার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ায় রাজধানী জাকার্তার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরের ফ্লাইট কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের দুই হাজারের বেশি ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে, যার ফলে আটকে পড়েছেন প্রায়
২ ঘণ্টা আগে
যুদ্ধাপরাধ ও গণহত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বসনিয়ান সার্ব কমান্ডার রাতকো ম্লাদিচের মরদেহ সোমবার (৭ সেপ্টেম্বর) বেলগ্রেডের একটি সার্বিয়ান অর্থোডক্স গির্জায় শেষ শ্রদ্ধার জন্য রাখা হয়। তাঁর শেষকৃত্যে পূর্ণ সামরিক মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সতর্কবার্তা উপেক্ষা...
৪ ঘণ্টা আগে