আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর বাড়ি থেকে কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছে আর্থিক কেলেঙ্কারি সংক্রান্ত জাতীয় তদন্তকারী সংস্থা ইডি। গ্রেপ্তার করার সময় দিল্লির মুখ্যমন্ত্রীর ফোনও বাজেয়াপ্ত করা হয়।
সম্প্রতি কেজরিওয়াল অনলাইনে হাজিরা দেওয়ার আর্জি জানালে তাতে রাজি হয়নি ইডি। অবশেষে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর বাড়িতে সার্চ ওয়ারেন্ট নিয়ে হাজির হন তদন্তকারীরা। শেষ পর্যন্ত দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হন।
দিল্লি হাইকোর্ট আবগারি মামলায় কেজরিওয়ালকে জামিন দিতে অস্বীকার করার কয়েক ঘণ্টার মধ্যেই ইডির একটি দল পৌঁছে যায় তাঁর বাড়িতে।
১২ জন অফিসারের দলটি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে প্রবেশ করে এবং ভারতীয় সময় রাত নয়টার কিছু পরেই তাকে গ্রেপ্তারে কথা ঘোষণা করে।
আজ বৃহস্পতিবারই দিল্লি হাইকোর্টে কেজরিওয়ালের মামলার শুনানি ছিল। শুনানি শেষে ডিভিশন জানায়, আমরা এই পর্যায়ে তাঁকে কোনো সুরক্ষা দেওয়ার কথা দিচ্ছি না। এরপরই আর দেরি না করে কেজরিওয়ালের বাড়িতে অভিযানে নামে ইডি।
এর আগে, ভারতীয় সময় সন্ধ্যা ৬টা নাগাদ অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে পৌঁছে ইডি। তার পরই দিল্লির মুখ্যমন্ত্রীকে জেরা শুরু করে তাঁরা। কেজরিওয়ালকে বারবার হেডকোয়ার্টারে নিয়ে যেতে চাইছিল। কিন্তু তাতে রাজি হননি অরবিন্দ কেজরিওয়াল।
এদিকে খবর পেয়েই কেজরিওয়ালের বাড়ির সামনে ভিড় করতে শুরু করেন আম আদমি পার্টির কর্মী সমর্থকেরা। প্রায় ২ ঘণ্টা কেজরিওয়ালকে জেরা করার পরেই তাকে গ্রেপ্তার করে ইডি।
প্রসঙ্গত, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গত বছরের নভেম্বর থেকে শুরু করে মোট ৯ বার তলব করা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। কিন্তু প্রত্যেকবারই ইডির তলব এড়িয়ে গিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। অবশেষে গ্রেপ্তার হলেন তিনি।

পাকিস্তান বিমান হামলার মাধ্যমে কাবুল, কান্দাহার ও পাকতিয়া অঞ্চলে আফগানিস্তানের তালেবান সরকারের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোতে আঘাত হেনেছে বলে দাবি করেছে। একই সময়ে আন্তর্জাতিক সম্প্রদায় সংযম ও সংলাপের আহ্বান জানিয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩৭ মিনিট আগে
অবশেষে মুক্তি। আজ শুক্রবার সকালে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল এবং তাঁর ঘনিষ্ঠ সহচর মনীশ সিসোদিয়া দিল্লির কথিত মদ আবগারি নীতিমালা মামলায় দুর্নীতি ও ষড়যন্ত্রের অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন। আদালত রায়ে জানিয়েছেন, এই নীতিতে কোনো বৃহত্তর ষড়যন্ত্র বা অপরাধমূলক উদ্দেশ্য ছিল না। কিন্তু এই মামলার
৩ ঘণ্টা আগে
যুক্তরাজ্য সরকার রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের তিনটি সহযোগী প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই নিষেধাজ্ঞার পর বাংলাদেশসহ বিভিন্ন দেশে রাশিয়ার পরমাণু প্রকল্পগুলোতে কেমন প্রভাব পড়তে পারে তা নিয়ে জল্পনা চলছে।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানে সামরিক হামলার বিষয়টি প্রেসিডেন্ট এখনো বিবেচনায় রেখেছেন। তবে এমন হামলার ফলে যুক্তরাষ্ট্র কোনো দীর্ঘমেয়াদি বছরজুড়ে চলা যুদ্ধে জড়িয়ে পড়বে, এমন কোনো সম্ভাবনা নেই। গতকাল বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে..
৪ ঘণ্টা আগে