
নেপাল ও চীনের তিব্বতে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৯৫৫-এ দাঁড়িয়েছে। এ ছাড়া এই প্রলয়ঙ্কারী দুর্ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন আরও ৪ হাজার ৪৭১ জন। ভয়াবহ এই দুর্যোগে নেপালের পাশে দাঁড়িয়েছে ভারত, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশ; যারা ত্রাণ, অর্থ, চিকিৎসক, উদ্ধারকর্মী ও প্রয়োজনীয় সরঞ্জাম পাঠাচ্ছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, নেপালে ভয়াবহ বন্যায় অন্তত ৯৩৯ জনের মৃত্যু হয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আজ মঙ্গলবার প্রকাশিত সর্বশেষ হালনাগাদ তথ্যে এ সংখ্যা জানিয়েছে। তারা জানিয়েছে, এই বিপর্যয়ে আরও ৩ হাজার ৯২৫ জন নিখোঁজ রয়েছেন।
নেপাল ট্যুরিজম বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, নিখোঁজদের মধ্যে ৫৮৩ জন বিদেশি নাগরিক রয়েছেন। ট্যুরিজম বোর্ড জানিয়েছে, আরও ৩১৫ জন বিদেশি নাগরিককে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ভারত, চীন, জার্মানি, বুলগেরিয়া, তুরস্ক, ইতালি, যুক্তরাষ্ট্র, মাল্টা, সুইজারল্যান্ড, রাশিয়া, পর্তুগাল ও ওমানের নাগরিক রয়েছেন। এ ছাড়া আরও পাঁচ বিদেশি নাগরিকের সঙ্গে কর্তৃপক্ষের যোগাযোগ রয়েছে। তাঁদের মধ্যে তিনজন স্পেনের, একজন বেলজিয়ামের এবং একজন যুক্তরাষ্ট্রের নাগরিক।
চীনে বন্যায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে বলে গতকাল স্থানীয় সময় আজ মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে। সিসিটিভি জানিয়েছে, চীনে আরও অন্তত ৫৪৬ জন নিখোঁজ রয়েছেন।
চীনা কর্তৃপক্ষ গতকাল এক সংবাদ সম্মেলনে জানিয়েছিল, নিখোঁজদের মধ্যে অন্তত ২৬১ জন বিদেশি নাগরিক। তারা ২৩টি দেশের নাগরিক। তারা আরও জানিয়েছে, নিখোঁজ বিদেশিদের মধ্যে নেপালের ১০৪ জন, ভারতের ৪৯, লাটভিয়ার ৩৩, যুক্তরাষ্ট্রের ১৮ এবং যুক্তরাজ্যের ১৫ জন।
এ ছাড়া কানাডা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, রাশিয়া, মালয়েশিয়া, জার্মানি, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, এস্তোনিয়া, ফ্রান্স, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, লিথুয়ানিয়া, পর্তুগাল, ইউক্রেন, স্পেন, হাঙ্গেরি ও কাজাখস্তানের নাগরিকরাও নিখোঁজ রয়েছেন বলে গতকাল চীনা কর্তৃপক্ষ জানিয়েছে।
ভারত নেপালে ত্রাণসামগ্রী নিয়ে কয়েকটি বিমান পাঠিয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি জানিয়েছেন, একটি ফ্লাইটে নেপালের রাজধানী কাঠমান্ডুতে ১০ টন মানবিক সহায়তা পাঠানো হয়েছে। ওই সহায়তার মধ্যে বহনযোগ্য জেনারেটর সেট, ডিগনিটি কিট, খাদ্য প্যাকেট ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট রয়েছে। একই ফ্লাইটে চিকিৎসক, প্যারামেডিক এবং উদ্ধারকর্মীরাও পাঠানো হয়েছে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ঘোষণা করেছেন, ক্ষতিগ্রস্ত নেপালিদের সহায়তায় তার দেশ মানবিক ত্রাণসামগ্রী, সরঞ্জাম ও কর্মী পাঠাবে। তার আগে গতকাল অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং জানিয়েছিলেন, বন্যা শুরু হওয়ার পর থেকে নেপালকে মোট ৮ মিলিয়ন অস্ট্রেলীয় ডলার, যা প্রায় ৫ দশমিক ৭ মিলিয়ন মার্কিন ডলারের সমান, সহায়তা দিয়েছে অস্ট্রেলিয়া।
ইউরোপীয় ইউনিয়ন নেপালে জরুরি সহায়তা হিসেবে ২ মিলিয়ন ইউরো দিচ্ছে। ইউরোপীয় কমিশনের সমতা, প্রস্তুতি ও সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার হাজা লাহবিব শুক্রবার এ ঘোষণা দেন। এই অর্থ খাদ্য, স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানি এবং স্যানিটেশনের কাজে ব্যবহার করা হবে।
সংযুক্ত আরব আমিরাত নেপালে ৮৩ টন খাদ্যসামগ্রী ও মানবিক প্রয়োজনীয় পণ্য পাঠিয়েছে বলে দেশটির সরকারি সংবাদ সংস্থা এমিরেটস নিউজ এজেন্সি জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান নেপালের দ্রুত পুনরুদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য ১০ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করেছেন।
যুক্তরাজ্য নেপালের উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য ৬ দশমিক ৮ মিলিয়ন মার্কিন ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড গত সপ্তাহে এ কথা জানিয়েছেন। তিনি নেপালকে অনুসন্ধান ও উদ্ধার সহায়তাও দেওয়ার প্রস্তাব দিয়েছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর গত সপ্তাহে জানিয়েছে, নেপালকে ৩ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলারের বেশি মানবিক সহায়তা দেওয়া হচ্ছে। এর মধ্যে জরুরি খাদ্য সহায়তাও রয়েছে।
কানাডা জরুরি ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য নেপালকে ৩ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলারের সমান, মানবিক সহায়তা দিচ্ছে। কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ গত সপ্তাহে এ ঘোষণা দেন। চীনও নেপালকে ‘জরুরি নগদ সহায়তা ও মানবিক সহায়তা’ দিয়েছে বলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে। তবে কত অর্থ বা কী ধরনের সহায়তা দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
শ্রীলঙ্কা নেপালের মানবিক ও ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য এক মিলিয়ন মার্কিন ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় গত সপ্তাহে এ তথ্য জানিয়েছে। পোপ লিওও ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য ‘নির্দিষ্ট আর্থিক সহায়তা’ পাঠিয়েছেন বলে ভ্যাটিকান নিউজ গত সপ্তাহে জানিয়েছে। তবে কত অর্থ পাঠানো হয়েছে, তা প্রকাশ করা হয়নি।
আরও পড়ুন:

মার্কিন সেনাবাহিনীর সচিব ড্যানিয়েল ড্রিসকল পদত্যাগপত্র জমা দিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে কয়েক মাস ধরে চলা টানাপোড়েনের পর তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নতুন এক প্রস্তাবের কারণে দেশটিতে বৈধভাবে কাজ করার অধিকার হারাতে পারেন হাজারো এইচ–৪ ভিসাধারী। এর মাধ্যমে এক দশকেরও বেশি সময় ধরে চালু থাকা একটি নীতি বাতিল হয়ে যেতে পারে।
২ ঘণ্টা আগে
তুরস্ক জানিয়েছে, মক্কা চুক্তির আওতায় গঠিত জোটের প্রথম মহাসচিব পাকিস্তান থেকে নিয়োগ দেওয়া হবে। এই জোটের নাম হবে ‘মক্কা প্রতিরক্ষা জোট’ (Makkah Defence Alliance) এবং এর সচিবালয় থাকবে সৌদি আরবের রাজধানী রিয়াদে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
থাইল্যান্ডে প্রবেশকারী প্রত্যেক বিদেশি পর্যটকের কাছ থেকে ৪৫০ বাথ (১৬৬৬ টাকা) পর্যটন কর আদায়ের সরকারি পরিকল্পনা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে দেশটির হোটেল ও পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে। তাদের আশঙ্কা, নতুন এই কর বিশেষ করে তরুণ ও বাজেট ভ্রমণকারীদের নিরুৎসাহিত করবে এবং এর ফলে বিদেশি পর্যটকের সংখ্যা আরও
১৩ ঘণ্টা আগে