
ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের টাইফয়েড ধরা পড়েছে। আজ শনিবার এ কথা জানান তিনি। এ সময় দীপকে বলেন, তাঁর অসুস্থতা আন্দোলনের গতি কমাতে পারবে না। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন অব্যাহত থাকবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় দীপকে জানান, গত কয়েক দিন ধরে তিনি অসুস্থ এবং বর্তমানে চিকিৎসাধীন আছেন। আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য সিজেপির সমর্থকদের ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে বলেন, আন্দোলন শেষ পর্যন্ত তার লক্ষ্য অর্জন করবে।
দীপকে বলেন, ‘আপনারা জানেন, গত কয়েক দিন ধরে আমি অসুস্থ। চিকিৎসার পর যে রিপোর্ট এসেছে, তাতে আমার টাইফয়েড ধরা পড়েছে।’
ভিডিও বার্তায় তিনি আরও জানান, বর্তমানে তাঁর চিকিৎসা চলছে এবং তাঁকে নিয়মিত স্যালাইন বা আইভি ড্রিপ দেওয়া হচ্ছে। দীপকে বলেন, ‘চিকিৎসা চলছে। প্রতিদিনই আইভি ড্রিপ নিতে হচ্ছে। তবে দেশজুড়ে যাঁরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন, সব “ককরোচ”-কে ধন্যবাদ।’
সমর্থকদের অভিনন্দন জানিয়ে দীপকে বলেন, তাঁরা আন্দোলনকে অনেক বড় পরিসরে নিয়ে যেতে সক্ষম হয়েছেন। তিনি বিশ্বাস করেন, শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকলে তাঁদের প্রধান দাবি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আদায় করা সম্ভব হবে।
দীপকে আরও বলেন, ‘আন্দোলনটিকে এত বড় করতে পারায় আপনাদের অভিনন্দন। আমার দৃঢ় বিশ্বাস, আমরা যদি এভাবে প্রতিবাদ চালিয়ে যেতে পারি, তবে অবশ্যই ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নিশ্চিত করতে পারব।’
প্রতিযোগিতামূলক বিভিন্ন পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে সিজেপির নেতৃত্বে এই আন্দোলন শুরু হয়। আন্দোলনকারীরা পরীক্ষাব্যবস্থায় জবাবদিহি নিশ্চিত করা, নিয়োগ ও ভর্তি পরীক্ষায় সংস্কার এবং ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করে আসছেন।
এই আন্দোলনের প্রতি বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি সমর্থন জানিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। তিনি গত ২৮ জুন আন্দোলনে যোগ দেন এবং ২৬ দিন অনশন পালন করেন।
চলতি সপ্তাহের শুরুর দিকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে লিখিত আশ্বাস মেলার পর ওয়াংচুক তাঁর অনশন ভঙ্গ করেন। সরকারের পক্ষ থেকে জানানো হয়, শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো মামলা দেওয়া হবে না। সংসদে পরীক্ষাব্যবস্থার সংস্কার ও জবাবদিহি নিয়ে আলোচনা হবে এবং মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’-এর প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে।
ওয়াংচুক অনশন ভঙ্গ করলেও সিজেপি জানিয়েছে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত দিল্লির যন্তর মন্তরে তাদের প্রতিবাদ আন্দোলন অব্যাহত থাকবে।

পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। রাজনৈতিকভাবে ঘটনাটি বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ প্রায় তিন দশক আগে ওডিশায় উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্নফাঁসের বিরুদ্ধে আন্দোলন করেই জাতীয় রাজনীতিতে নিজের পরিচিতি গড়ে তুলেছিলেন ধর্মেন্দ্র প্রধান...
৩ মিনিট আগে
লন্ডনের একটি অভিজাত হোটেলের কক্ষের বাথরুম থেকে ২৯ বছর বয়সী এক সৌদি রাজপুত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম আবদুল্লাহ বিন ফাহাদ বিন আবদুল্লাহ বিন আবদুল আজিজ বিন জালাউই আল সৌদ। তদন্তে উঠে এসেছে, অতিমাত্রায় অ্যালকোহল ও মাদক সেবনের কারণে তাঁর মৃত্যু হয়েছে।
৩ ঘণ্টা আগে
মেডিকেল ভর্তি পরীক্ষা নিট-ইউজি-এ প্রশ্নপত্র ফাঁস ও নানা অনিয়মের ঘটনায় দেশজুড়ে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
৩ ঘণ্টা আগে
ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে নতুন প্রেস কর্মকর্তা পদায়ন এবং দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
৪ ঘণ্টা আগে