
ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান ভয়াবহ সংঘাতের মাঝে এক মর্মান্তিক ও রক্তক্ষয়ী ঘটনা ঘটেছে দক্ষিণ ইরানের হরমুজগান প্রদেশে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, আজ শনিবার সকালে মিনাব শহরে ‘শাজারেয়ে তাইয়্যেবাহ’ নামক একটি বালিকা বিদ্যালয়ে সরাসরি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ হামলায় এখন পর্যন্ত অন্তত ৫৩ জন শিক্ষার্থী নিহত হয়েছে এবং আরও ৬৩ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
মিনাব প্রদেশের গভর্নর মোহাম্মদ রাদমেহর এই বর্বরোচিত হামলার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন যে স্কুল ভবনটি সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মর্মান্তিক এ ঘটনার পর মিনাব শহরজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং উদ্ধারকারী দলগুলো এখনো ধ্বংসস্তূপের ভেতর থেকে আহত ও নিহতদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় পুরো অঞ্চলের হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শনিবার ভোররাত থেকেই ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে যৌথভাবে এ ভয়াবহ আগ্রাসন শুরু করে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর এমন সরাসরি আক্রমণকে ইরান সরকার যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করেছে এবং এর চরম প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।
স্কুলে এ হামলার প্রতিক্রিয়ায় ইরানের সশস্ত্র বাহিনী ইতিমধ্যে ইসরায়েলের দখলকৃত এলাকা এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ব্যাপক পাল্টা আক্রমণ শুরু করেছে।
শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে চালানো এই প্রতিশোধমূলক হামলায় পুরো অঞ্চল এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। তেহরান থেকে জানানো হয়েছে, নিরীহ শিক্ষার্থীদের ওপর এ হামলার জবাব তারা রণক্ষেত্রেই দেবে।

ইরানি নিরাপত্তা কর্মকর্তা এবং ইরানের প্রতিরক্ষা কাউন্সিলের সচিব আলি শামখানি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।
৯ মিনিট আগে
গত বছরের জুন মাসে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বি-১ বোমারু বিমান হামলা চালিয়েছিল, তবে আজ শনিবার শুরু হওয়া মার্কিন আক্রমণের চিত্র তার চেয়ে সম্পূর্ণ ভিন্ন ও ভয়াবহ। ২০২৫ সালের সেই ১২ দিনের যুদ্ধ ছিল মূলত ইরানের পারমাণবিক সক্ষমতাকে লক্ষ্য করে, কিন্তু ২০২৬ সালের এই বসন্তে মার্কিন ও ইসরায়েলি..
৪২ মিনিট আগে
ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ভয়াবহ হামলার পর প্রথমবারের মতো মুখ খুলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানে ইন্টারনেটের সংযোগ প্রায় বিচ্ছিন্ন থাকার মধ্যেই মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক লাইভ সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা হয়তো ‘‘এক বা দুজন’’ কমান্ডারকে হারিয়েছি।’
১ ঘণ্টা আগে
তেহরান ও সংলগ্ন শহরগুলোর পর এবার যুদ্ধের লেলিহান শিখা পৌঁছেছে দক্ষিণ-পশ্চিম ইরানের ঐতিহাসিক শহর শিরাজে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, আজ শনিবার বিকেলে শিরাজ শহরের উপকণ্ঠে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
১ ঘণ্টা আগে