
অস্ট্রেলিয়ার সিডনি ট্রেন স্টেশনে এক ভারতীয় নাগরিককে গুলি করে হত্যা করেছে স্থানীয় পুলিশ। সিডনি মর্নিং হেরাল্ডে প্রকাশিত খবর অনুসারে, নিহত ব্যক্তি ভারতীয় নাগরিক। ওই ব্যক্তি আচমকা এক পরিচ্ছন্নতাকর্মীকে ছুরি দিয়ে আক্রমণ করেন। এ সময় বাধা দিতে গেলে পুলিশকেও আক্রমণের হুমকি দিতে থাকেন। পরে বাধ্য হয়ে গুলি চালানো হয় বলে জানিয়েছে পুলিশ।
সিডনিতে ভারতের কনস্যুলেট নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছে। নিহতের নাম মোহাম্মদ রহমাতুল্লাহ সৈয়দ আহমেদ। তাঁর বাড়ি ভারতের তামিলনাড়ুতে। আহমেদের বয়স ৩২ বছর বলেও জানায় কনস্যুলেট। ভারতের কনস্যুলেট জেনারেল বলেন, ‘ঘটনাটি অত্যন্ত উদ্বেগের এবং দুর্ভাগ্যজনক। অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের পাশাপাশি নিউ সাউথ ওয়েলসের পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।’
মঙ্গলবার সিডনির পশ্চিমে অবার্ন ট্রেন স্টেশনে ২৮ বছর বয়সী এক পরিচ্ছন্নতাকর্মীকে আহমেদ ছুরিকাঘাত করেছেন বলে অভিযোগ পুলিশের। এ ঘটনায় বাধা দিলে দুই পুলিশ কর্মকর্তার ওপর হামলার চেষ্টা করেন তিনি। পরে একজন পুলিশ কর্মকর্তা তিনটি গুলি ছোড়েন, যার মধ্যে দুটি গুলি আহমেদের বুকে লাগে। পরে ঘটনাস্থলেই তাঁকে চিকিৎসা দেন স্বাস্থ্যকর্মীরা এবং দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা আহমেদকে মৃত ঘোষণা করেন।
এ ছাড়া মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে নিউ সাউথ ওয়েলস পুলিশের সহকারী কমিশনার স্টুয়ার্ট স্মিথ বলেন, আহমেদকে গুলি করা ছাড়া আর কোনো উপায় ছিল না। তবে ঘটনার তদন্তে সহায়তা করার জন্য কাউন্টার টেররিজম ইউনিট কাজ করবে বলেও জানান স্মিথ।
এদিকে পরিচ্ছন্নতাকর্মীকে ছুরিকাঘাত এবং পুলিশ কর্মকর্তাদের হুমকি দেওয়ার পেছনে আহমেদের মানসিক স্বাস্থ্যের ভূমিকা ছিল কি না, তা তদন্ত করছেন গোয়েন্দারা।

নেপালে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও হত্যার অভিযোগে বিক্ষোভ চলছে। এ ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করার পাশাপাশি গুরুতর অপরাধের ক্ষেত্রে আইন সংস্কারের দাবি জানিয়েছেন মানবাধিকারকর্মী ও রাজনীতিকেরা।
৩ মিনিট আগে
জাপানের উত্তরাঞ্চলে ঐতিহাসিক হিরোসাকি দুর্গের ৩৬০ টন ওজনের দুর্গচূড়া (ক্যাসল কিপ) নিজের পুরোনো জায়গার দিকে সরিয়ে নিতে প্রায় ১ হাজার ৮০০ মানুষ অংশ নিয়েছেন। ‘সো-রে, সো-রে’ (যেমনটা আমরা বাংলায় হেঁইয়ো, হেঁইয়ো বলে থাকি) স্লোগান দিতে দিতে তারা ৩০ মিটার দীর্ঘ দড়ি টেনে দুর্গটির অবস্থান দুই মিটারেরও বেশি
৯ মিনিট আগে
সূর্য ওঠার কিছুক্ষণ পরই পানি আনতে বের হতে হয় ৪০ বছর বয়সী মমতাকে। এভাবে সারা দিনে আট থেকে দশবার যেতে হয়। হাতে তিনটি খালি প্লাস্টিকের বালতি নিয়ে কয়েক শ মিটার দূরের একটি চাপকলে যান তিনি। এদিকে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি।
১ ঘণ্টা আগে
মাত্র ১০ মাসের দায়িত্বে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কঠোর অবস্থান নিয়েছেন, বন্ধুত্ব গড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে। নিজের ব্যস্ততা নিয়ে তিনি এমনও বলেছেন...
১ ঘণ্টা আগে