মার্কসবাদী বিপ্লবী নায়ক আর্নেস্তো চে গুয়েভারাকে গুলি করে হত্যা করার দায় স্বীকারকারী বলিভিয়ার সেই সৈনিক ৮০ বছর বয়সে আজ বৃহস্পতিবার মারা গেছেন। তাঁর আত্মীয়দের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৬৭ সালের ৯ অক্টোবর বলিভিয়ার পূর্ব সান্তা ক্রুজ প্রদেশের এক জঙ্গলে চে গুয়েভারাকে গুলি করে হত্যা করেছিলেন মারিও তোরান সালাজার নামের এক বলিভিয়ান সৈনিক। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। সান্তা ক্রুজ দে লা সিয়েরার এক সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অবশেষে তাঁর জীবনাবসান হলো। হাসপাতাল কর্তৃপক্ষ ‘চিকিসা গোপনীয়তার’ কারণ দেখিয়ে তাঁর মৃত্যুর বিষয়ে মন্তব্য জানাতে অস্বীকৃতি জানিয়েছে।
আর্জেন্টাইন বংশোদ্ভূত চে গুয়েভারা ১৯৬৭ সালের ৮ অক্টোবর দুজন কিউবান-মার্কিন সিআইএ এজেন্টের সহায়তায় বলিভিয়ার সেনাবাহিনীর হাতে বন্দী হয়েছিলেন। তাঁকে খুঁজে পেতে সহায়তা করেছিলেন গেরি প্রাডো নামের একজন বলিভিয়ান সৈনিক।
এই বিপ্লবী নেতা চে গুয়েভারা তখন ক্ষুধা ও রোগে ভুগলেও বলিভিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধরত গেরিলাদের একটি ছোট দলের নেতৃত্ব দিচ্ছিলেন। আহত গুয়েভারাকে বন্ধী করে লা হিগুয়েরা গ্রামের একটি পরিত্যক্ত স্কুলে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে গুলি করে হত্যা করা হয় বলে দাবি করেছিলেন মারিও তোরান।
মারিও তোরান দীর্ঘ ৩০ বছর সেনাবাহিনীতে চাকরির পর অবসর নেন। অবসরের পর তিনি গণমাধ্যমকে এড়িয়ে চলতেন। তবে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘গুয়েভারাকে হত্যার সময়টা ছিল আমার জীবনের সবচেয়ে খারাপ মুহূর্ত। সেই সময় চেকে দীর্ঘদেহী দেখাচ্ছিল। তাঁর চোখ জ্বলজ্বল করছিল।’
আর্জেন্টিনার রোজারিওতে জন্মগ্রহণকারী চে গুয়েভারা চিকিৎসা শাস্ত্রে অধ্যয়ন করেন এবং তারপর পুরো ল্যাটিন আমেরিকা ভ্রমণ করেন। এ সময় তাঁর সঙ্গে কিউবার দুই বিপ্লবী ভাই ফিদেল কাস্ত্রো ও রাউল কাস্ত্রোর দেখা হয়। তিনি কিউবার বিপ্লবী সেনাবাহিনীতে যোগ দেন। তাঁরা ১৯৫৯ সালে মার্কিন সমর্থিত স্বৈরশাসক ফুলজেনসিও বাতিস্তাকে ক্ষমতাচ্যুত করে কিউবার ক্ষমতায় বসেন।
মাত্র ৩৯ বছর পৃথিবীতে বেঁচে ছিলেন এই মহান বিপ্লবী।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা শহরের নিউ মার্কেট সংলগ্ন এলাকার একটি হোটেলে আজ বুধবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে এক শিশু এবং চিকিৎসার জন্য ভারতে যাওয়া কয়েকজন বাংলাদেশি নাগরিক রয়েছেন।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও কানাডা শেষ মুহূর্তে একটি সমঝোতায় পৌঁছেছে। এর ফলে যুক্তরাষ্ট্রে কানাডার পণ্য রপ্তানির ওপর বড় ধরনের শুল্ক আরোপ আপাতত এড়ানো গেছে। এতে দুই দেশের বাণিজ্যিক অংশীদারদের মধ্যে নতুন করে বাণিজ্যযুদ্ধ শুরু হওয়ার আশঙ্কায় থাকা কানাডীয় রপ্তানিকারকেরা স্বস্তি পেয়েছেন।
১ ঘণ্টা আগে
পারস্য উপসাগরের সঙ্গে আরব সাগরের সংযোগকারী সরু জলপথ হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন অঞ্চল’ বলে ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তাঁর নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ছবিটি পোস্ট করেন। সেখানে এই জলপথটিকে ‘নতুন মার্কিন অঞ্চল’ হিসেবে চিহ্নিত করেন তিনি।
২ ঘণ্টা আগে
ভারতের বাংলাদেশ-সংলগ্ন রাজ্য পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার এক হোটেলে আজ বুধবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে। নিহত সবাই বাংলাদেশি। স্থানীয় সূত্রে খবর, রাত আনুমানিক ২টার দিকে আগুন লেগে যায়। ভবনের ভেতরে আটকে পড়েন বেশ কয়েকজন অতিথি। পরে এক বড়সড় উদ্ধার...
৩ ঘণ্টা আগে