
ইরানি নিরাপত্তা কর্মকর্তা ও ইরানের প্রতিরক্ষা কাউন্সিলের সচিব আলী শামখানি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।
এ ঘটনায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একজন জ্যেষ্ঠ উপদেষ্টার মৃত্যু হলো। এ ঘটনা দেশটির শীর্ষ নিরাপত্তাকাঠামোর জন্য একটি বড় ক্ষতি হিসেবে বিবেচিত হচ্ছে।
এদিকে ইসরায়েলি হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার জেনারেল মোহাম্মাদ পাকপৌর নিহত হয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যস রয়টার্স। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র রয়টার্সকে নিশ্চিত করেছে বলে দাবি করা হয়েছে।
কয়েক মাস ধরে পরিকল্পনা করার পর আজ শনিবার সকালে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এ হামলা এক দিনে থামার কোনো সম্ভাবনা নেই।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। তবে তাঁদের অবস্থা সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
তা ছাড়া ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা, শীর্ষ সামরিক নেতা ও প্রতিরক্ষা মন্ত্রণালয়কেও টার্গেট করে হামলা চালানো হয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কী অবস্থায় আছেন, তা জানেন না দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ইরানের শীর্ষ নেতৃত্ব কী অবস্থায় আছে, সে বিষয়ে নিশ্চিত কিছু বলার অবস্থানে তিনি নেই।
৪১ মিনিট আগে
কুয়েতের সব মসজিদে পবিত্র রমজান মাসের তারাবির নামাজ আদায় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আল জাজিরা জানায়, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো ভয়াবহ বিমান হামলায় ইরানে প্রাণহানির সংখ্যা ২০০ ছাড়িয়েছে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শনিবারের এই হামলায় অন্তত ২০১ জন নিহত এবং ৭৪৭ জন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
সমুদ্রপথে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান। ইরানের প্রভাবশালী রেভল্যুশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) সংশ্লিষ্ট সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পরিপ্রেক্ষিতে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো জাহাজকেই
১ ঘণ্টা আগে