
ভারতের উত্তরাখন্ড রাজ্যের উত্তরকাশী জেলার ধারালি গ্রামে ভয়াবহ আকস্মিক বন্যায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে। বহু মানুষ নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, হঠাৎ প্রবল বর্ষণে খির গঙ্গা নদীর উজানে ভয়াবহ বন্যা দেখা দেয়। আজ মঙ্গলবার এই প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
উত্তরকাশীর জেলা ম্যাজিস্ট্রেট প্রশান্ত আর্য চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, আকস্মিক বন্যার এক বিশাল ঢেউ এলাকাটি ভাসিয়ে নিয়ে গেছে। বর্তমানে জীবন ও সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, উদ্ধার অভিযান পরিচালনার জন্য সেনাবাহিনী, জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী ও রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর সদস্যদের ক্ষতিগ্রস্ত এলাকায় মোতায়েন করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত এলাকায় বেশ কয়েকটি ছোট গেস্টহাউস, হোটেল ও রেস্তোরাঁ রয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, কিছু হোটেল ও হোমস্টে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন, ১০ থেকে ১২ জন শ্রমিক ধ্বংসাবশেষের নিচে আটকা পড়ে থাকতে পারেন। এ ছাড়া বারকোট তহসিলের বানাল্লাপট্টি এলাকায় প্রায় ১৮টি ছাগল স্রোতে ভেসে গেছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরকাশীর ধারালি অঞ্চলে আকস্মিক প্রবল বৃষ্টির কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি নিয়ে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে কথা বলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ এবং জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীকে ত্রাণ ও উদ্ধার প্রচেষ্টার জন্য দ্রুত ঘটনাস্থলে দল পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আবহাওয়া দপ্তর ১০ আগস্ট পর্যন্ত উত্তরাখন্ডজুড়ে, বিশেষ করে, পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।

ইরানকে তাদের আঞ্চলিক নীতি ও প্রতিবেশী দেশগুলোর ওপর ‘হামলা’ দ্রুত বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছে সৌদি আরব। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল জানিয়েছেন, ইরান ও তার মিত্রদের এই ধরনের ‘উসকানিমূলক আচরণের’ প্রতি রিয়াদ বেশি সহনশীলতা ধরে রাখতে পারবে না...
৬ মিনিট আগে
আগামী ১ সেপ্টেম্বর থেকে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ১৬ বছরের কম বয়সী শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করার পরিকল্পনা করছে পোল্যান্ড। আজ বুধবার দেশটির শিক্ষামন্ত্রী বারবারা নোওয়াকা এই ঘোষণা দিয়েছেন।
১১ ঘণ্টা আগে
১৯৬০ সালের সেপ্টেম্বরে এক অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন এবং দুই মাস পর বন্দী হন। ১৯৬১ সালের জানুয়ারিতে বেলজিয়ামের পরোক্ষ সমর্থনে একটি ফায়ারিং স্কোয়াড লুমুম্বা ও তাঁর দুই সহযোগীকে গুলি করে হত্যা করে। এরপর তাঁর মরদেহ অ্যাসিডে গলিয়ে ফেলা হয়েছিল।
১১ ঘণ্টা আগে
ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানি হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। এই হত্যাকাণ্ডের জন্য দায়ী ‘অপরাধী খুনিদের’ অচিরেই চড়া মূল্য দিতে হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
১১ ঘণ্টা আগে