আগামী ১ সেপ্টেম্বর থেকে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ১৬ বছরের কম বয়সী শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করার পরিকল্পনা করছে পোল্যান্ড। আজ বুধবার দেশটির শিক্ষামন্ত্রী বারবারা নোওয়াকা এই ঘোষণা দিয়েছেন।
শিক্ষামন্ত্রী বারবারা নোওয়াকা সাংবাদিকদের বলেন, ‘আমরা বর্তমানে একটি বড় ধরনের আইনি পরিবর্তনের কাজ শেষ করছি, যা স্কুলগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ফলে ২০২৬ সালের ১ সেপ্টেম্বর থেকে প্রাথমিক বিদ্যালয়গুলোতে মোবাইল ফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হবে।’
উল্লেখ্য, পোল্যান্ডের শিক্ষাব্যবস্থা অনুযায়ী ৭ থেকে ১৫ বছর বয়সী শিশুরা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে।
মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারের কারণে শিশুদের পড়াশোনায় মনোযোগ বিঘ্নিত হওয়া এবং আচরণগত পরিবর্তনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে পোল্যান্ড সরকার। শিক্ষামন্ত্রী বলেন, স্কুলে ফোন ব্যবহার করা কোনোভাবেই ‘স্বাভাবিক নিয়ম’ হতে পারে না। কারণ, শিশুরা ইন্টারনেটের ওপর কতটা নির্ভরশীল হয়ে পড়ছে, তা স্পষ্ট দেখা যাচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, গত ফেব্রুয়ারি মাসে শিক্ষামন্ত্রী নোওয়াকা ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করার একটি প্রাথমিক পরিকল্পনা তুলে ধরেছিলেন। এই পদক্ষেপের ফলে বড় বড় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে পোল্যান্ড সরকারের আইনি লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে।
উল্লেখ্য, শিশুদের আচরণ ও মনোযোগের ওপর স্মার্টফোনের নেতিবাচক প্রভাব বিবেচনায় নিয়ে নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া ও ইতালির মতো দেশগুলো ইতিমধ্যে স্কুলে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছে। আরও অনেক দেশ শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ আনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

১৯৬০ সালের সেপ্টেম্বরে এক অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন এবং দুই মাস পর বন্দী হন। ১৯৬১ সালের জানুয়ারিতে বেলজিয়ামের পরোক্ষ সমর্থনে একটি ফায়ারিং স্কোয়াড লুমুম্বা ও তাঁর দুই সহযোগীকে গুলি করে হত্যা করে। এরপর তাঁর মরদেহ অ্যাসিডে গলিয়ে ফেলা হয়েছিল।
২ ঘণ্টা আগে
ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানি হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। এই হত্যাকাণ্ডের জন্য দায়ী ‘অপরাধী খুনিদের’ অচিরেই চড়া মূল্য দিতে হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে
ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করায় বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিদেশের মাটিতে এই সমালোচনার পাশাপাশি ঘরের মাঠেও তাঁকে আইনি লড়াইয়ের মুখোমুখি হতে হচ্ছে। বিরোধী ডেমোক্র্যাট শিবিরের আইনপ্রণেতারা অভিযোগ করেছেন, ট্রাম্প কংগ্রেসকে...
৩ ঘণ্টা আগে
রাশিয়ায় বিরল এক রাজনৈতিক নাটকীয়তায় দীর্ঘদিনের ক্রেমলিনপন্থী আইনজীবী ইলিয়া রেমেসলো হঠাৎ করেই দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-এর বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন। টেলিগ্রামে প্রায় ৯০ হাজার অনুসারীর উদ্দেশে দেওয়া এক পোস্টে তিনি জানান—কেন তিনি পুতিনকে সমর্থন করা বন্ধ করেছেন।
৫ ঘণ্টা আগে