
ভিএফএস গ্লোবাল সম্প্রতি যুক্তরাজ্য ভিসা আবেদনকারীদের জন্য একটি জেনারেটিভ এআই চ্যাটবট চালু করেছে। ১৪১টি দেশের গ্রাহকদের উন্নত সেবা দিতে এই সেবা চালু করেছে সংস্থাটি।
দুবাই, মুম্বাই ও বার্লিনে অবস্থিত ভিএফএস গ্লোবালের এআই কেন্দ্রগুলোতে এই চ্যাটবট চালু করা হয়েছে। এটি ভিসা প্রক্রিয়া সম্পর্কিত সাধারণ প্রশ্নের উত্তর প্রদান, আবেদনের স্ট্যাটাস আপডেট এবং প্রয়োজনীয় নথি সম্পর্কে তথ্য সরবরাহের মাধ্যমে গ্রাহকদের সহায়তা করবে।
আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভিএফএস গ্লোবাল।
ভিএফএস গ্লোবালের প্রধান অপারেটিং অফিসার (সিটিও) বলেছেন, ‘আমাদের লক্ষ্য হলো গ্রাহকদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ এবং দ্রুততর করা। এই এআই চ্যাটবটটি আমাদের গ্রাহক সেবার মান উন্নত করতে এবং তাদের অভিজ্ঞতা আরও মসৃণ করতে সহায়তা করবে।’
চ্যাটবটটি সপ্তাহজুড়ে ২৪ ঘণ্টাই সক্রিয় থাকবে। ফলে গ্রাহকেরা যেকোনো সময় তাঁদের প্রশ্নের উত্তর পেতে পারেন।
ভিএফএস গ্লোবালের তথ্যমতে, এআই চ্যাটবটটি মূলত নিজ নিজ ভিএফএস গ্লোবাল কান্ট্রি–টু–ইউকে ওয়েবসাইটগুলো থেকে প্রাপ্ত তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। ভিএফএস গ্লোবালের সুরক্ষিত নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকায় সেবাগ্রহীতাদের তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করে চ্যাটবটটি।

আফগানিস্তানে একা ভ্রমণ করতে গিয়ে তালেবানের হেফাজতে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর অরুণিমা আইপি। নারী হয়ে আফগানিস্তানে একা ভ্রমণ করায় তাঁকে আটক করা হয়েছিল বলে অভিযোগ করেছেন তিনি।
১ ঘণ্টা আগে
ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধে ক্ষতিগ্রস্ত একটি আবাসিক ভবন ধসে নারী-শিশুসহ অন্তত ২০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৪ জন। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচে শতাধিক আটকা পড়েছেন বলে আল-জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে।
২ ঘণ্টা আগে
ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দাবি করেছে, দেশটির মারিব প্রদেশের আকাশসীমায় সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে তারা। স্থানীয়ভাবে তৈরি একটি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে বিমানটিকে নিশানা করা হয় বলে দাবি হুতিদের।
২ ঘণ্টা আগে
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) বিচারাধীন সাবেক ফিলিপাইন প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে বুধবার (১৬ সেপ্টেম্বর) নেদারল্যান্ডসের হেগে আদালতে হাজির হয়েছেন। এক বছরেরও বেশি সময় পর এটাই তাঁর প্রথম প্রকাশ্য উপস্থিতি।
৩ ঘণ্টা আগে