
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার দাবি তুলেছে ইসরায়েলি জিম্মিদের পরিবারের একটি সংগঠন।
টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে কাজ করছে ‘হোস্টেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম’ নামে একটি সংগঠন। সোমবার (৬ অক্টোবর) এই সংগঠনের পক্ষ থেকে নরওয়ের নোবেল কমিটিকে পাঠানো এক চিঠিতে দাবি করা হয়েছে—ট্রাম্প যা সম্ভব করেছেন, তা অনেকেই অসম্ভব ভেবেছিলেন।
চিঠিতে লেখা হয়েছে, ‘আমরা দৃঢ়ভাবে অনুরোধ করছি, প্রেসিডেন্ট ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত করা হোক। কারণ তিনি প্রতিজ্ঞা করেছেন—শেষ জিম্মিকেও ঘরে ফিরিয়ে আনার আগ পর্যন্ত তিনি বিশ্রাম নেবেন না, থামবেন না।’
সংগঠনটি জানিয়েছে, ট্রাম্পের একটি সমন্বিত পরিকল্পনা বর্তমানে আলোচনার টেবিলে রয়েছে। এর লক্ষ্য হলো সব জিম্মিকে মুক্ত করা এবং চলমান এই ভয়াবহ যুদ্ধের ইতি টানা। ফোরাম বলেছে, ‘গত এক বছরে বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় প্রেসিডেন্ট ট্রাম্পের মতো অবদান আর কারও নেই।’
এই আহ্বান এসেছে এমন এক সময়, যখন সোমবার থেকেই মিশরে ইসরায়েল ও হামাসের মধ্যে গুরুত্বপূর্ণ শান্তি আলোচনা শুরু হয়েছে। আলোচনাটি ট্রাম্পের ঘোষিত ২০ দফা পরিকল্পনার ভিত্তিতে এগোবে বলে জানা গেছে।
এর আগে ট্রাম্প নিজেও প্রকাশ্যে বলেছেন, তিনি নোবেল শান্তি পুরস্কার পেতে চান। তবে বিশ্লেষকদের মতে, তাঁর সে সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। কারণ, ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন যে তিনি মাত্র কয়েক মাসে ছয়-সাতটি যুদ্ধের সমাপ্তি টেনেছেন—যা ‘অতিরঞ্জিত’ দাবি বলে অভিহিত করেছেন বিশেষজ্ঞরা।
তারপরও গাজায় আটক শতাধিক ইসরায়েলি জিম্মির পরিবারের কাছে ট্রাম্প এখন এক আশার নাম। তাঁদের বিশ্বাস, ট্রাম্পের উদ্যোগই হয়তো দীর্ঘদিনের এই রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে পারে।

শ্রীলঙ্কার উত্তরাঞ্চলীয় জাফনার চেম্মানি এলাকায় এক শ্মশান সম্প্রসারণের কাজ করার সময় দুর্ঘটনাবশত উন্মোচিত হয়েছে দেশের ইতিহাসের সবচেয়ে বড় গণকবর। চলতি বছরের আগস্ট পর্যন্ত ৩টি ধাপে চালানো খননকাজে শিশু ও নবজাতকসহ মোট ৫৭২ জনের কঙ্কাল ও মানুষের অবশিষ্টাংশ উদ্ধার করা হয়েছে। কয়েক দশক ধরে চলা রক্তক্ষয়ী...
২ ঘণ্টা আগে
হুতিদের হামলায় মধ্যপ্রাচ্যে আঞ্চলিক সংঘাত আরও তীব্র হয়ে উঠছে। এ অবস্থার মধ্যেই গতকাল রোববার নতুন করে পাল্টাপাল্টি হুমকি দিয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান কোনো চুক্তিতে না এলে দেশটির অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। এর নেতৃত্বকে ‘নিশ্চিহ্ন’ করে দেওয়া হবে।
৫ ঘণ্টা আগে
নেপালের ইতিহাসে অন্যতম ভয়াবহ আকস্মিক বন্যার চার সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি উদ্ধার অভিযান। গত ২৬ আগস্ট নেপাল-তিব্বত সীমান্তবর্তী এলাকা থেকে শুরু হওয়া বিধ্বংসী বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৪৫১ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে এখনো প্রায় ৬ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের সন্ধানে দিনরাত...
১৬ ঘণ্টা আগে
ক্যালিফোর্নিয়ার উপকূলে ২৬ বছর ধরে রহস্য হয়ে থাকা এক জেলের নিখোঁজ হওয়ার ঘটনার অবশেষে সমাধান হয়েছে। উত্তর ক্যালিফোর্নিয়ার একটি সৈকতে মানুষের একটি হাড় পাওয়ার পর ডিএনএ পরীক্ষায় শনাক্ত হয়েছে, সেটি ১৯৯৯ সালে সমুদ্রে নিখোঁজ হওয়া জেলে জোনাথন রাক্সার।
১৭ ঘণ্টা আগে