
এইচআইভি সংক্রমণের নতুন রোগী শনাক্তের হার এক বছরে ২৭ শতাংশ বেড়ে যাওয়ায় প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ফিজিতে জাতীয় সংকট ঘোষণা করা হয়েছে। দেশটিতে বর্তমানে প্রতি ৬০ জন প্রাপ্তবয়স্কের মধ্যে একজন এইচআইভি নিয়ে বসবাস করছেন বলে জানিয়েছে সরকার।
ফিজি সরকারের এক বিবৃতিতে বলা হয়—২০২৫ সালে দেশটিতে ২ হাজার ১৬ জনের এইচআইভি শনাক্ত হয়েছে। একই সময়ে এইচআইভি নিয়ে ৫৯টি শিশু জন্ম নেয় এবং তাদের মধ্যে ১৮ জন এক বছর বয়স পূর্ণ হওয়ার আগেই মারা যায়।
কর্মকর্তারা বলছেন, দেশে এইচআইভি পরীক্ষার সুযোগ বাড়ানোর ফলে আগে শনাক্ত না হওয়া অনেক সংক্রমণও সামনে এসেছে। এতে আক্রান্ত ব্যক্তিরা অপেক্ষাকৃত দ্রুত চিকিৎসা পাওয়ার সুযোগ পাচ্ছেন।
সংক্রমণ মোকাবিলায় বিনামূল্যে, স্বেচ্ছামূলক ও গোপনীয় এইচআইভি পরীক্ষা সম্প্রসারণের পরিকল্পনা করেছে সরকার। পাশাপাশি প্রতিরোধমূলক ওষুধ, শিরায় মাদক গ্রহণকারীদের জন্য ক্ষতি কমানোর কর্মসূচি এবং চিকিৎসাসেবা আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
জাতিসংঘের এইডসবিষয়ক সংস্থা ইউএনএইডসের হিসাবে, প্রায় ৯ লাখ জনসংখ্যার ফিজিতে গত বছর প্রায় ৯ হাজার ১০০ মানুষ এইচআইভি নিয়ে বসবাস করছিলেন। তবে তাদের মাত্র ৩৯ শতাংশ নিজেদের সংক্রমণের বিষয়ে জানতেন এবং মাত্র ২২ শতাংশ অ্যান্টিরেট্রোভাইরাল চিকিৎসা নিচ্ছিলেন।
ইউএনএইডসের নির্বাহী পরিচালক উইনি বিয়ানিমা বলেন, পরিস্থিতির জরুরি প্রয়োজন ফিজি উপলব্ধি করেছে এবং প্রতিক্রিয়া জোরদার করছে। একই সঙ্গে বিশ্বকে এটি মনে করিয়ে দিচ্ছে যে, এইডসের বিরুদ্ধে লড়াই এখনো শেষ হয়নি।
ফিজিতে সংক্রমণের ধরন শনাক্ত করা রোগীদের মধ্যে অর্ধেকের বেশি যৌন সংস্পর্শের মাধ্যমে আক্রান্ত হয়েছেন। আর ৪২ শতাংশের বেশি ক্ষেত্রে শিরায় মাদক গ্রহণের সঙ্গে সংক্রমণের সম্পর্ক পাওয়া গেছে।
এ অবস্থায় ফিজি সরকার সিরিঞ্জ ও সুচ সরবরাহ কর্মসূচি চালু এবং এইচআইভি প্রতিরোধে প্রি-এক্সপোজার প্রফিল্যাক্সিস (প্রেপ) ওষুধের প্রাপ্যতা বাড়ানোর পরিকল্পনা করেছে। একই সঙ্গে এইচআইভি আক্রান্তদের বিরুদ্ধে বৈষম্য আইনত নিষিদ্ধ এবং সারা দেশে তাঁদের চিকিৎসাসেবা নিশ্চিত করার কথা জানিয়েছে।
তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ফিজির বর্তমান হার আফ্রিকার কিছু অঞ্চলের তুলনায় এখনো কম। আফ্রিকার ওই অঞ্চলগুলোতে প্রতি ৩৫ জন প্রাপ্তবয়স্কের প্রায় একজন এইচআইভি নিয়ে বসবাস করেন।

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দ্রুত সামরিক অগ্রযাত্রা তাদের স্থানীয় একটি পাহাড়ি মিলিশিয়া থেকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তিতে পরিণত করেছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির কাছে তাদের সাম্প্রতিক অগ্রগতি লোহিত সাগরের জাহাজ চলাচল, সৌদি আরবের তেল রপ্তানি এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন...
২ ঘণ্টা আগে
সিরিয়ায় নিখোঁজ মার্কিন সাংবাদিক অস্টিন টাইসকে অপহরণ ছিল পূর্বপরিকল্পিত। এক মাসেরও বেশি সময় ধরে পরিকল্পনা করে তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনী তাঁকে অপহরণ করেছিল বলে বিবিসির দীর্ঘ অনুসন্ধানে উঠে এসেছে।
৩ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভুল মানুষের হাতে চলে গেলে তা মানবজাতির জন্য ‘অস্তিত্বের ঝুঁকি’ তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। এআই প্রযুক্তি যাতে মানবতা, সমাজ ও প্রকৃতির কল্যাণে ব্যবহৃত হয়, তা নিশ্চিত করতে প্রযুক্তি খাতের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে
ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়াতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে একটি গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞা ও শুল্ক বিল পাস হয়েছে। এর ফলে রাশিয়ার কাছ থেকে তেল ও গ্যাস আমদানি করা দেশগুলোর ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের পথ খুলে গেছে।
৪ ঘণ্টা আগে