
প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের মসনদে বসতে চলেছেন কোনো বিজেপি নেতা। এই ঐতিহাসিক শপথ গ্রহণ অনুষ্ঠানকে স্মরণীয় ও জাঁকজমকপূর্ণ করে তুলতে আয়োজনে কোনো কমতি রাখছে না গেরুয়া শিবির। আগামীকাল শনিবার (৯ মে) রবীন্দ্রজয়ন্তীর দিনে ব্রিগেডে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বর্ণাঢ্য শপথ গ্রহণ অনুষ্ঠান। এই রাজকীয় আয়োজনে আমন্ত্রিত ব্যক্তিদের তালিকায় কারা থাকছেন, তা নিয়ে এখন রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে চলছে ব্যাপক গুঞ্জন।
আগামীকাল এই শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ ছাড়া বিজেপি-শাসিত ২১টি রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রের একাধিক শীর্ষস্থানীয় মন্ত্রী এই অনুষ্ঠানে যোগ দেবেন।
রাজনৈতিক সৌজন্য বজায় রাখতে বিরোধী শিবিরের প্রবীণ রাজনীতিবিদ ও বামফ্রন্ট (মার্ক্সবাদী) চেয়ারম্যান বিমান বসুকে আমন্ত্রণ জানানো হচ্ছে। পাশাপাশি প্রথা অনুযায়ী বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কংগ্রেসের প্রতিনিধিদেরও এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হতে পারে বলে সূত্র জানিয়েছে।
এবারের নির্বাচনী প্রচারণার শুরু থেকেই ‘বাঙালিয়ানা’র ওপর বিশেষ জোর দিয়ে আসছিল বিজেপি। কাকতালীয়ভাবে নতুন সরকারের শপথ গ্রহণের দিনটি পড়েছে ২৫ বৈশাখ রবীন্দ্রজয়ন্তীতে। তাই শপথের মূল মঞ্চে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শোনা যাচ্ছে, জনপ্রিয় রবীন্দ্রসংগীতশিল্পী ইমন চক্রবর্তী এই অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত পরিবেশন করতে পারেন। এ ছাড়া বাংলার বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক জগতের একঝাঁক বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হচ্ছে। শপথমঞ্চের পাশেই বিশিষ্ট অতিথিদের জন্য আলাদা বসার ব্যবস্থা করা হচ্ছে।
আগামীকাল ব্রিগেডের এই শপথমঞ্চে নতুন মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীসহ মন্ত্রিসভার কয়েকজন সদস্য শপথ নিতে পারেন। সূত্রমতে, নতুন মন্ত্রিসভার যে তালিকা তৈরি করা হয়েছে, তা চূড়ান্ত করার আগে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সঙ্গে দফায় দফায় আলোচনা করেছেন অমিত শাহ। নতুন মন্ত্রিসভায় কার কার জায়গা হচ্ছে, তা নিয়ে বিজেপির জয়ী বিধায়কদের মধ্যে এখন টানটান উত্তেজনা ও উৎকণ্ঠা বিরাজ করছে।

আদালতের নথি ও জবানবন্দি অনুযায়ী, গ্যানেট রোজারিও ও তাঁর চাচা মাইকেল রোজারিও (৭২) উভয়েই মূলত বাংলাদেশি এবং পরবর্তীতে তাঁরা যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেন। মুন্সিগঞ্জে নিজেদের পারিবারিক বসতভিটার মালিকানা নিয়ে চাচা-ভাতিজার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
১৮ মিনিট আগে
দক্ষিণ আটলান্টিক মহাসাগরে ভ্রমণে গিয়ে ভয়াবহ এক হান্টাভাইরাস প্রাদুর্ভাবের মুখোমুখি হয়েছেন যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের চিকিৎসক ড. স্টিফেন কর্নফেল্ড। আর্জেন্টিনার দক্ষিণ প্রান্ত থেকে যাত্রা করা এমভি হন্ডিয়াস জাহাজে তিনি মূলত তাঁর জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত ভ্রমণে বেরিয়েছিলেন।
২৪ মিনিট আগে
রাশিয়া গোপনে ইরানকে অত্যাধুনিক ড্রোন ও সামরিক প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করেছে বলে নতুন এক প্রতিবেদনে দাবি করা হয়েছে। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, মস্কো ইরানকে এমন কিছু ড্রোন সরবরাহের প্রস্তাব দিয়েছিল, যা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য বড় ধরনের হুমকি হয়ে...
১ ঘণ্টা আগে
আজ শুক্রবার সন্ধ্যায় রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি পেশ করেছেন অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া তামিলাগা ভেত্রি কাজাগামের (টিভিকে) প্রধান থালাপতি বিজয়।
২ ঘণ্টা আগে