
দক্ষিণ আটলান্টিক মহাসাগরে ভ্রমণে গিয়ে ভয়াবহ এক হান্টাভাইরাস প্রাদুর্ভাবের মুখোমুখি হয়েছেন যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের চিকিৎসক ড. স্টিফেন কর্নফেল্ড। আর্জেন্টিনার দক্ষিণ প্রান্ত থেকে যাত্রা করা ‘এমভি হন্ডিয়াস’ জাহাজে তিনি মূলত তাঁর জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত ভ্রমণে বেরিয়েছিলেন। কোনো কাজের চিন্তা ছাড়াই অবকাশ যাপন ও বিরল বন্যপ্রাণী দেখার উদ্দেশ্য ছিল তাঁর। কিন্তু যাত্রাপথেই জাহাজে রহস্যজনক অসুস্থতা ছড়িয়ে পড়লে তাঁকে আবারও চিকিৎসকের ভূমিকায় অবতীর্ণ হতে হয়েছে।
শুক্রবার (৮ মে) সিএনএন জানিয়েছে, জাহাজটির নিজস্ব চিকিৎসক অসুস্থ হয়ে পড়ায় কর্নফেল্ড যাত্রীদের চিকিৎসা শুরু করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, জাহাজ-সংশ্লিষ্ট অন্তত পাঁচজনের মধ্যে হান্টাভাইরাস শনাক্ত হয়েছে এবং আরও কয়েকজন আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে নেদারল্যান্ডসের এক বৃদ্ধ দম্পতিও রয়েছেন। ধারণা করা হচ্ছে, তাঁরা আর্জেন্টিনায় ভ্রমণের সময় ভাইরাসে আক্রান্ত হন।
বর্তমানে জাহাজটি স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের টেনেরিফের দিকে এগোচ্ছে। ১৭ জন মার্কিন নাগরিক সহ জাহাজে থাকা প্রায় ১৪৬ জন যাত্রী ও ক্রু সদস্য সেখানে নেমে নিজ নিজ দেশে ফিরবেন।
হান্টাভাইরাস মূলত ইঁদুরজাতীয় প্রাণী থেকে ছড়ায় এবং এটি মারাত্মক শ্বাসকষ্ট তৈরি করতে পারে। তবে ডব্লিউএইচও জানিয়েছে, এটি কোভিড-১৯ এর মতো বৈশ্বিক মহামারিতে রূপ নেবে—এমন কোনো আশঙ্কা এখনো নেই।
ড. কর্নফেল্ড জানিয়েছেন, জাহাজটিতে প্রথমে নেদারল্যান্ডসের এক যাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং পরে মারা যান। এ সময় তাঁর স্ত্রীও দুর্বলতা ও বিভ্রান্তির মতো উপসর্গে আক্রান্ত হন। পরে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে হাসপাতালে নেওয়ার পর তিনিও মারা যান। এ ছাড়া জাহাজের চিকিৎসকসহ আরও কয়েকজন জ্বর, ক্লান্তি, শ্বাসকষ্ট ও পরিপাকতন্ত্রের সমস্যায় ভুগছিলেন।
বিশেষজ্ঞদের মতে, এই প্রাদুর্ভাবের সঙ্গে ‘অ্যান্ডিস স্ট্রেইন’ নামের বিরল এক ধরনের হান্টাভাইরাস জড়িত, যা ঘনিষ্ঠ সংস্পর্শে মানুষ থেকে মানুষেও ছড়াতে পারে। পরিস্থিতি জটিল হয়ে উঠেছে, কারণ পুরো ঘটনা বোঝার আগেই প্রায় ৩০ জন যাত্রী জাহাজ ত্যাগ করেছিলেন।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডাসহ বিভিন্ন দেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ এখন যাত্রীদের পর্যবেক্ষণে রেখেছে। ভাইরাসটির উপসর্গ দেখা দিতে এক থেকে ছয় সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে বলে জানানো হয়েছে।

কানওয়ার যাত্রা শেষ হয়েছে। তবে তীর্থযাত্রীদের ফেলে যাওয়া বিপুল পরিমাণ আবর্জনা নিয়ে নতুন সংকটে পড়েছে ভারতের উত্তরাখণ্ডের হরিদ্বার। এ বছর শ্রাবণ মাসে প্রায় পাঁচ কোটি তীর্থযাত্রী গঙ্গার পানি সংগ্রহ করতে হরিদ্বারে গিয়েছিলেন। শিবরাত্রির পর তাঁরা ফিরে যাওয়ার সময় ঘাট ও সড়কজুড়ে রেখে...
৪ ঘণ্টা আগে
সূর্যগ্রহণ দেখতে যুক্তরাজ্যের ওয়েলসের রাজধানী কার্ডিফে শেষ মুহূর্তে বিশেষ চশমা সংগ্রহ করতে ব্যাপক ব্যস্ততার খবর দিয়েছে বিবিসি। গ্রহণ দেখার নিরাপদ উপায় হিসেবে ব্যবহৃত বিশেষায়িত চশমার চাহিদা এতটাই বেড়েছে যে, অনেকেই দোকানে দোকানে ঘুরেও তা পাননি।
৭ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি এখন সম্পূর্ণরূপে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে এবং তারা এটি তাদের দখলেই রাখবে। আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি মার্কিন নৌ অবরোধের সাফল্য প্রকাশ করে একে একটি ইস্পাতের প্রাচীর...
৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের টেক্সাসে তিন বছর বয়সী মেয়েকে হত্যার অভিযোগে প্রায় ৩০ বছর ধরে পলাতক থাকা এক নারীকে মেক্সিকো থেকে গ্রেপ্তার করা হয়েছে। মেয়ে হত্যার অভিযোগে অভিযুক্ত মারিয়া নারেজকে এখন ট্যারান্ট কাউন্টিতে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছে স্থানীয় জেলা অ্যাটর্নির কার্যালয়।
৭ ঘণ্টা আগে