
উত্তর প্রদেশে ফের রাজনৈতিক চমক মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। দীর্ঘদিন ধরে বাংলাদেশ (পূর্ব পাকিস্তান) থেকে যাওয়া রাজ্যে বসবাসকারী প্রায় ১০ হাজার হিন্দু পরিবারকে স্থায়ী জমির মালিকানা দেওয়ার নির্দেশ দিল তাঁর সরকার। শুধু তাই নয়, এই পরিবারগুলোকে ‘অনুপ্রবেশকারী’ বা ‘অবৈধ নাগরিক’ বলে আর চিহ্নিত করা হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর অফিস সূত্রে খবর, সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে জমিসংক্রান্ত যাবতীয় দলিল প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে।
এই পদক্ষেপে একদিকে যেমন মানবিক দিক থেকে প্রশংসা পাচ্ছে যোগী সরকার, তেমনই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোরদার চর্চা। প্রশ্ন উঠছে, যখন বিজেপির অন্য রাজ্য বা কেন্দ্রীয় নেতারা ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ নিয়ে হুঁশিয়ারি দেন, তখন উত্তর প্রদেশের বিজেপি মুখ্যমন্ত্রীর এই সম্পূর্ণ বিপরীত অবস্থান কিসের ইঙ্গিত?
তৃণমূল কংগ্রেস এই সিদ্ধান্তকে ‘রাজনৈতিক ভণ্ডামি’ বলে আখ্যা দিয়েছে। তাদের দাবি, ‘এ রাজ্যে যাদের বাংলা ভাষাভাষী বলে নিপীড়ন করা হচ্ছে, সেই একই দল অন্য রাজ্যে তাদের জমি দিচ্ছে! এটা দুমুখো রাজনীতি।’
বিজেপির একাংশ অবশ্য এই সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক’ ও ‘গান্ধীবাদী মানবিকতার ধারায় এক যুগান্তকারী পদক্ষেপ’ বলে উল্লেখ করছে। তারা বলছে, ‘যারা ১৯৭১-এর যুদ্ধের সময় বাস্তুচ্যুত হয়েছে, তাদের এত বছর পর হলেও ন্যায্য অধিকার দেওয়া হচ্ছে—এটাই ভারতীয় সংস্কার।’
উত্তর প্রদেশের পিলিভিত, লক্ষিমপুর খেরি, বিজনোর ও রামপুরের কিছু বিশেষ ব্লকে এই জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। জমির পরিমাণ, প্রকৃতি ও দলিল হস্তান্তরের আইনি রূপরেখা নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে বলেও খবর।
সব মিলিয়ে এই পদক্ষেপ এখন জাতীয় রাজনীতির আলোচনার কেন্দ্রে। কোথাও কোথাও এর প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গের রাজনীতিতেও—এমন আশঙ্কা প্রকাশ করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। এখন দেখার বিষয়, এই জমি বিতরণ শেষমেশ কতটা মানবিক জয় এনে দেয় আর কতটা রাজনৈতিক মেরুকরণ ঘটায়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিং সফরের এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে চীন সফরে এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরই মধ্যে পুতিন ও চীনা প্রেসিডেন্ট সি চিনপিং বৈঠক করেছেন এবং বিভিন্ন বিষয়ে অন্তত ২০টি চুক্তিতে স্বাক্ষর করেছেন।
৪১ মিনিট আগে
চীনের সশস্ত্র বাহিনী গত বছরের শেষ দিকে প্রায় ২০০ রুশ সামরিক সদস্যকে প্রশিক্ষণ দিয়েছে। তাঁদের মধ্যে কেউ কেউ পরে ইউক্রেন যুদ্ধে অংশ নিতে ফিরে গেছেন। তিন ইউরোপীয় গোয়েন্দা সংস্থার মূল্যায়ন ও বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা নথিতে এ তথ্য উঠে এসেছে।
১ ঘণ্টা আগে
আধুনিকতার ভিড়ে হারিয়ে যাওয়া ইতিহাস ও ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রাদেশিক সরকার। লাহোরের ঐতিহাসিক রাস্তাঘাট, পুরোনো গলি এবং ঐতিহ্যবাহী কলেজগুলোকে সেগুলোর আদি ও আসল নামে ফিরিয়ে নিয়ে যাওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
কিউবার সাবেক নেতা ফিদেল কাস্ত্রোর কন্যা আলিনা ফার্নান্দেজ বলেছেন, যুক্তরাষ্ট্র কিউবা সরকার নিয়ে ভুল হিসাব করছে এবং সম্ভাব্য সামরিক পদক্ষেপ দেশটিকে ভয়াবহ রক্তক্ষয়ের দিকে ঠেলে দিতে পারে। এ সময় তিনি জানান, কিউবান রেজিম বা শাসনব্যবস্থার তাঁর কোনো আলাদা অনুভূতি নেই।
২ ঘণ্টা আগে