
ফিলিস্তিন ইস্যুতে চলমান বিতর্ক ও চাপের মধ্যে মঞ্চে আবেগাপ্লুত হয়ে কেঁদেছেন ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে কনসার্টে তিনি নিজের কিছু সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়ে বলেন, সাম্প্রতিক পরিস্থিতি তাঁকে ভাবতে বাধ্য করেছে—তিনি আদৌ সংগীতশিল্পী হিসেবে কাজ চালিয়ে যেতে চান কি না।
কনসার্টের বাইরে ফিলিস্তিনি পতাকা হাতে মুখোশধারী বিক্ষোভকারীরা জড়ো হওয়ার মধ্যেই মঞ্চে ওঠেন শিরান। তিনি বলেন, ‘আমাকে কঠিন কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে, এবং আমি ভুলও করেছি। এর জন্য আমি খুব, খুব দুঃখিত।’
শিরান জানান, তিনি কখনোই নিজেকে ‘অ্যাকটিভিস্ট সংগীতশিল্পী’ হিসেবে প্রতিষ্ঠা করতে চাননি। তাঁর সংগীতের মূল বিষয় ছিল ঐক্য। কিন্তু ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতকে ঘিরে বিতর্ক তাঁকে ‘মতপ্রকাশের স্বাধীনতা এবং পৃথিবীর সবচেয়ে জটিল রাজনৈতিক ইস্যুর’ মাঝখানে এনে দাঁড় করিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
ইসরায়েলে ২০২৩ সালের ৭ অক্টোবর হামলা এবং নোভা সংগীত উৎসবে ঘটে যাওয়া হত্যাকাণ্ডকে ‘ভয়াবহ’ উল্লেখ করে শিরান বলেন, এসব ঘটনা ইহুদিদের বহু শতকের বেদনার সঙ্গে যুক্ত হয়েছে। একই সঙ্গে গাজায় বেসামরিক মানুষের, বিশেষ করে শিশুদের প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞকে তিনি ‘বিপর্যয়কর, অন্যায্য ও অসমানুপাতিক’ বলে উল্লেখ করেন। পশ্চিমতীরে চলমান ‘পদ্ধতিগত অবিচার’ও উপেক্ষা করা যায় না বলে জানান তিনি।
বিতর্কের সূত্রপাত হয় সম্প্রতি মার্কিন র্যাপার ম্যাকলমোরকে শিরানের চলমান ‘লুপ ট্যুর’ থেকে বাদ দেওয়ার পর। চলতি মাসের শুরুর দিকে ফিলিস্তিনের পক্ষে প্রকাশ্য বক্তব্য দেওয়ার পর শিরানের সফর থেকে তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন এই সফরের আয়োজকেরা। এই সিদ্ধান্তের প্রতিবাদে পরে ম্যাকলমোরকে সমর্থন জানিয়ে শিরানের সফরের কয়েকজন সহযোগী শিল্পীও সরে দাঁড়ান। তাঁদের মধ্যে ছিলেন ফিনিয়াস, অ্যারন রো এবং লুকাস গ্রাহাম।
তবে শিরান স্পষ্ট করেছেন, ম্যাকলমোরকে বাদ দেওয়ার সিদ্ধান্ত তাঁর নয়। আয়োজকেরাই এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, ভিন্নমত থাকার পরও তাঁর কনসার্ট সবার জন্য উন্মুক্ত থাকবে। তিনি বলেন, সবাই সব বিষয়ে একমত না হলেও গান গাওয়ার মাধ্যমে একসঙ্গে থাকার জায়গা তৈরি করা সম্ভব।
তিনি আরও বলেন, ‘পৃথিবী এখন ভয়ংকর জায়গা। আমেরিকাও এখন ভয়ংকর জায়গা। কিন্তু এই মুহূর্তে এই আয়োজন আশার জন্ম দেয়।’
শিরানের সফর জানুয়ারিতে নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে শুরু হয়। যুক্তরাষ্ট্রে আরও ১৬টি আয়োজন শেষে ডিসেম্বর মাসে মেক্সিকো সিটিতে তাঁর সফর শেষ হওয়ার কথা রয়েছে।

নেপালের ইতিহাসে অন্যতম ভয়াবহ আকস্মিক বন্যার চার সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি উদ্ধার অভিযান। গত ২৬ আগস্ট নেপাল-তিব্বত সীমান্তবর্তী এলাকা থেকে শুরু হওয়া বিধ্বংসী বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৪৫১ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে এখনো প্রায় ৬ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের সন্ধানে দিনরাত...
২৬ মিনিট আগে
ক্যালিফোর্নিয়ার উপকূলে ২৬ বছর ধরে রহস্য হয়ে থাকা এক জেলের নিখোঁজ হওয়ার ঘটনার অবশেষে সমাধান হয়েছে। উত্তর ক্যালিফোর্নিয়ার একটি সৈকতে মানুষের একটি হাড় পাওয়ার পর ডিএনএ পরীক্ষায় শনাক্ত হয়েছে, সেটি ১৯৯৯ সালে সমুদ্রে নিখোঁজ হওয়া জেলে জোনাথন রাক্সার।
১ ঘণ্টা আগে
ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ এবং প্রত্যেক শ্রেণিতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সীমিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। রোববার (২০ সেপ্টেম্বর) নিজ দল ‘ব্রাদার্স অব ইতালি’র যুব শাখার আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব পরিকল্পনার...
৫ ঘণ্টা আগে
দখলকৃত পশ্চিমতীরে রোববার (২০ সেপ্টেম্বর) পৃথক দুটি সহিংস ঘটনায় এক ইসরায়েলি নাগরিক এবং এক ফিলিস্তিনি গাড়িচালক নিহত হয়েছেন। ইসরায়েলি পুলিশ ও সামরিক বাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
৫ ঘণ্টা আগে