আফ্রিকায় শনাক্তের পর বিশ্বের বিভিন্ন প্রান্তে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনার নতুন ধরন ওমিক্রন। এ পর্যন্ত মোট ৭৭টি দেশে এই ধরন ছড়িয়ে পড়েছে বলে নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম এক সংবাদ সম্মেলনে আশঙ্কা করে বলেছেন, এখনো হয়তো অনেক দেশে ওমিক্রন ছড়িয়ে পড়েছে, কিন্তু শনাক্ত করা সম্ভব হয়নি।
টেড্রোস উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘করোনার এই নতুন ধরনকে এখনো আমরা অবমূল্যায়ন করছি। এটি মোকাবিলার জন্য এখনো যথেষ্ট পরিমাণে উদ্যোগ নেওয়া হয়নি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, যদিও ওমিক্রন কম গুরুতর রোগের কারণও হয়, তবু এই ভাইরাসে আক্রান্তের হার আবার অপ্রস্তুত স্বাস্থ্যব্যবস্থাকে ছাপিয়ে যেতে পারে।
টিকার বুস্টার ডোজ প্রসঙ্গে টেড্রোস বলেন, অনেক দেশ বুস্টার ডোজ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে, কিন্তু বুস্টার ডোজ দিলেই যে ওমিক্রন থেকে মুক্তি মিলবে এমন প্রমাণ এখনো নেই।
টেড্রোস আধানম আরও বলেন, ‘ভ্যাকসিন দেওয়া হয়েছে মানেই মাস্ক নয়, ভ্যাকসিন দেওয়া হয়েছে মানেই সামাজিক দূরত্ব নয়, এমনটি ভাবলে চলবে না। করোনা-সংক্রান্ত সব বিধিনিষেধ সমানভাবে মেনে চলতে হবে।’
করোনার নতুন ধরন ওমিক্রন প্রথম শনাক্ত হয় দক্ষিণ আফ্রিকায়। পরে তা বিশ্বের বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। তবে দক্ষিণ আফ্রিকার তুলনায় আমেরিকায় বেশি হারে সংক্রমণ ছড়াচ্ছে ডেলটা। ডেলটার প্রভাব যেসব দেশে বেশি ছিল, সেই সব দেশেই বেশি ছড়িয়েছে ওমিক্রন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, প্রাপ্ত তথ্য অনুযায়ী কমিউনিটি ট্রান্সমিশন হলে ডেলটাকেও ছাড়িয়ে যাবে ওমিক্রন।

ইরাকে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো থেকে আজ বুধবার শেষ মার্কিন সেনারা সরে যাওয়ার কথা। ইরান এবং ইরানের মিত্রদের কাছে এই ঘটনা এক ধরনের বিজয়। কারণ, ইরাকে তাদের গভীর প্রভাব রয়েছে। ২০০৩ সালে যুক্তরাষ্ট্র ইরাকে আগ্রাসন চালানোর পর দুই দশকেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে কয়েক লাখ ইরাকি
৩২ মিনিট আগে
সংযুক্ত আরব আমিরাতের বিমান পরিবহন সংস্থা ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটের হাইজ্যাক হওয়ার খবর পাওয়া গিয়েছিল। তবে বাস্তবে বিষয়টি ছিল উড়োজাহাজের ককপিটে দুই পাইলটের মারামারি। এবং সে কারণেই ফ্লাইটটি ইসরায়েলে না গিয়ে সৌদি আরবে অবতরণ করে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এখন নতুন তারকা হাসান পাইকার। লাইভস্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ট্যুইচ’-এর মাধ্যমে তরুণ ভোটারদের প্রভাবিত করার নতুন মাধ্যম হিসেবে উঠে এসেছেন এই প্রগতিশীল রাজনৈতিক ভাষ্যকার। ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল ও সামাজিক-গণতান্ত্রিক ধারার প্রার্থীদের সমর্থনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় যেমন
৩ ঘণ্টা আগে
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার জানিয়েছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গা পানি চুক্তি নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা এখনও চলছে। তারা জানিয়েছে, গঙ্গাসহ (বাংলাদেশে পদ্মা) দুই দেশের মধ্যে অভিন্ন যেসব নদী রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা ও বিষয়গুলোর সমাধান করা হয় যৌথ নদী কমিশনের মাধ্যমে।
৩ ঘণ্টা আগে