
যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পুনর্নির্মাণের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ‘আমরা পারমাণবিক অস্ত্র চাই না, কিন্তু ধ্বংস করা ভবনগুলো আরও শক্তিশালীভাবে নির্মাণ করা হবে।’
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আজ রোববার দেশের পারমাণবিক শক্তি সংস্থা পরিদর্শন করেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। এ সময় তিনি পারমাণবিক কর্মসূচির সঙ্গে জড়িত ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে তিনি জানান, পারমাণবিক স্থাপনাগুলো পুনর্নির্মাণ করা হবে।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ‘পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করা হলেও এটা আমাদের জন্য তেমন কোনো সমস্যা তৈরি করবে না। আমরা এগুলো আরও বেশি শক্তিশালী করে নির্মাণ করব।’
গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। এরপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দেন, তেহরান যদি সেগুলো পুনরায় চালু করার চেষ্টা করে, তবে তিনি নতুন করে আক্রমণের নির্দেশ দেবেন। তবে ট্রাম্পের হুমকির তোয়াক্কা না করে ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পুনর্নির্মাণের ঘোষণা দিয়েছে তেহরান।
ইরানের পারমাণবিক কার্যক্রম সম্পর্কে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ‘আমাদের এই কর্মসূচির সবটাই জনগণের সমস্যা সমাধানের জন্য। আমরা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাই না।’
উল্লেখ্য, গত ১২ জুন রাতে হঠাৎ ইরানে হামলা শুরু করে ইসরায়েল। এর জবাবে পরদিন থেকে পাল্টা হামলা শুরু করে ইরান। এই সংঘাতের ১০ দিনের মাথায়, অর্থাৎ গত ২২ জুন যুক্তরাষ্ট্র ইরান-ইসরায়েলে যুদ্ধে জড়িয়ে পড়ে। ট্রাম্প প্রশাসনের নির্দেশে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় মার্কিন বাহিনী।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে