
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজায় যুদ্ধের মঞ্চে আবারও সক্রিয় হয়েছে ইসরায়েল। এবার তারা সরাসরি জড়িয়েছে বিতর্কিত এক সশস্ত্র গ্যাং ‘আবু শাবাব পপুলার ফোর্স’-এর সঙ্গে। এই গ্যাংয়ের বিরুদ্ধে হত্যা, অপহরণ, মাদক পাচার, এমনকি আইএস সদস্য থাকার অভিযোগও রয়েছে।
ইসরায়েলি গণমাধ্যম ও বিশ্লেষকেরা দাবি করেছেন, গ্যাংটি গাজায় ইসরায়েলের হয়ে ‘নোংরা কাজ’ করছে। তারা সহায়তা বিতরণ কেন্দ্রগুলোতে গিয়ে অসহায় মানুষজনকে মারছে, অপহরণ করছে, মানবিক সহায়তা লুট করছে। গাজার সাধারণ মানুষ ও মানবাধিকার সংস্থাগুলোর ভাষ্যমতে, চক্রটি ইসরায়েলের সামরিক বাহিনীর সহায়তায় এসব অপকর্ম করছে।
জাতিসংঘ মানবাধিকার সংস্থার মুখপাত্র থামিন আল খিতান জানিয়েছেন, গত ২৭ মে থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গঠিত ‘গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন’-এর সহায়তা কেন্দ্রগুলোতে পাঁচ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে।
ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী আবিগদোর লিবারম্যানও স্বীকার করেছেন, গাজায় তাঁরা অপরাধী ও সাজাপ্রাপ্তদের হাতে অস্ত্র তুলে দিয়েছেন। ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনসের গাজা বিশ্লেষক মোহাম্মদ শেহাদা বলেছেন, আবু শাহাব গ্যাংয়ের সদস্যদের জেলমুক্তির বিনিময়ে হাতে অস্ত্র তুলে দিয়েছে ইসরায়েল এবং গুপ্তচরবৃত্তির কাজে তাঁদের ব্যবহার করছে।
এদিকে ইসরায়েলি বিশ্লেষক মাইকেল মিলস্টেইন জানিয়েছেন, গ্যাংটি হামাসের মতো শক্তিশালী নয়—তাই গাজা শহরে তাদের প্রভাব নেই। শুধু রাফার পূর্ব অংশের মধ্যেই তারা সীমাবদ্ধ। হামাসের বিপুল সদস্যসংখ্যা ও সাংগঠনিক ভিত্তির সঙ্গে তাদের তুলনা চলে না।
আবু শাবাব গ্যাং নিজেদের ‘ত্রাণের জিম্মাদার’ দাবি করলেও নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন থেকে জানা যায়, তাদের নেতা ইয়াসির আবু শাবাব নিজেই ত্রাণ লুটের কথা স্বীকার করেছেন। এই গ্যাংকে গাজায় অনেকে ‘জেইশ লাহাদ’ বলে—যা মূলত ১৯৭০-এর দশকে দক্ষিণ লেবাননে ইসরায়েল-সমর্থিত খ্রিষ্টান মিলিশিয়ার প্রতিচ্ছবি।
আজ বৃহস্পতিবার আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল জানিয়েছে, গ্যাংটির মধ্যে অন্তত দুজন সদস্যের আইএস সম্পৃক্ততা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। এর মধ্যে অন্যতম ইসাম নবাহিন নামের একজন মিসরে আইএসের হয়ে হামলা করেছেন বলে দাবি ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেটের। তাঁকে একসময় হামাস আটকও করেছিল। কিন্তু ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হলে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
মিলস্টেইনের ভাষ্যমতে, ২০২৪ সালের মে মাসে রাফার দক্ষিণাংশ দখলের পর ইসরায়েল এই গ্যাংয়ের সঙ্গে সরাসরি সম্পর্ক গড়ে তোলে। জাতিসংঘের গোপন মেমোতেও দেখা গেছে, তারা ইসরায়েলি বাহিনীর উপস্থিতিতেই ত্রাণ লুট করেছে।
জাতিসংঘের মানবিকবিষয়ক সমন্বয় কার্যালয়ের পরিচালক জনাথন হুইটল বলেন, ইসরায়েল দাবি করে, হামাস ত্রাণ লুট করে। আসলে তা ভিত্তিহীন। বরং ইসরায়েলের চোখের সামনে সশস্ত্র গ্যাংগুলোই এই লুটপাট করছে।
ইসরায়েলের লক্ষ্য স্পষ্ট। হামাসকে দুর্বল করতে আবু শাহাব গ্যাংকে সামনে রেখে তারা মানবিক সহায়তা ব্যাহত করছে এবং আন্তর্জাতিক চাপ থেকে নিজেদের সরিয়ে রাখছে। বিশ্লেষক শেহাদা বলছেন, এমন কর্মকাণ্ডে গাজার জনগণের কাছে হামাসই হয়ে উঠছে তাঁদের শেষ রক্ষাকবচ।

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন, দুই দেশের মধ্যে বাণিজ্য আলোচনা অগ্রগতি অর্জন করছে। তিনি বলেছেন, তাইওয়ান ইস্যু সতর্কভাবে সামলাতে হবে। তিনি সতর্ক করে দেন, তাইওয়ান প্রশ্নে মতপার্থক্য দুই দেশের সম্পর্ককে বিপজ্জনক পথে ঠেলে দিতে পারে।
৩ ঘণ্টা আগে
সাধারণ ব্যথানাশকের মতোই ১০টি করে ব্লিস্টার প্যাকে আফ্রিকায় প্রবেশ করে এসব ওষুধ। পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশের সড়কের পাশের দোকান ও ফার্মেসগুলোতে খুব সহজেই এগুলো কেনা যায়। ভারত থেকে আসা লাখো ট্যাপেন্টাডল ট্যাবলেট এখন পশ্চিম আফ্রিকাজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী ওপিওয়েড...
৩ ঘণ্টা আগে
কিউবায় ডিজেল ও ফার্নেস অয়েলের মজুত পুরোপুরি ফুরিয়ে গেছে বলে জানিয়েছেন দেশটির জ্বালানিমন্ত্রী ভিসেন্তে দে লা ও লেভি। রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমানে দেশে সীমিত পরিমাণে গ্যাস পাওয়া যাচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জ্বালানি অবরোধের কারণে কিউবার বিদ্যুৎ ব্যবস্থা...
৪ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সরকার এক নতুন নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে গরু, বলদ, মহিষ এবং বাছুরসহ কোনো প্রাণীই উপযুক্ত সনদ ছাড়া জবাই করা যাবে না। এই সনদ অবশ্যই স্থানীয় অনুমোদিত কর্মকর্তা এবং সরকারি পশুচিকিৎসক দ্বারা ইস্যু করতে হবে।
৪ ঘণ্টা আগে