
ভারী বৃষ্টিপাত ও বন্যার কারণে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককসহ আশপাশের তিনটি প্রদেশে সরকারি কর্মীদের জন্য দুই দিনের বিশেষ ছুটি ঘোষণা করেছে দেশটির মন্ত্রিসভা।
রোববার (২৭ সেপ্টেম্বর) থাই মন্ত্রিসভা ২৮ ও ২৯ সেপ্টেম্বর সরকারি ছুটি হিসেবে অনুমোদন করে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও সড়কে যান চলাচলের বিঘ্ন কমানো এবং মানুষের যাতায়াতের চাপ কমাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে ছুটির মধ্যেও গুরুত্বপূর্ণ সরকারি কার্যক্রম প্রয়োজন অনুযায়ী চালু রাখা যাবে। সংশ্লিষ্ট দপ্তরের প্রধানেরা পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারবেন বলে জানিয়েছে সরকার।
এদিকে, সরকারি ছুটি ঘোষণার ফলে দেশটির সাংবিধানিক আদালতে সোমবার নির্ধারিত একটি গুরুত্বপূর্ণ মামলার রায় পাঠে জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। মামলাটি দেশটির সরকারি ন্যায়পাল দায়ের করেছেন। এতে চলতি বছরের ফেব্রুয়ারির নির্বাচনে ব্যবহৃত ব্যালট নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। মামলার রায়ে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে থাইল্যান্ডের সাংবিধানিক আদালত জানিয়েছে, সরকারি ছুটি থাকলেও সোমবার নির্ধারিত সময়েই রায় পাঠ করা হবে।
এর আগে শনিবার ব্যাংকক মেট্রোপলিটন প্রশাসন রাজধানীকে দুর্যোগকবলিত এলাকা ঘোষণা করে। মাত্র ৪৮ ঘণ্টায় প্রায় ৩০০ মিলিমিটার (প্রায় ১২ ইঞ্চি) বৃষ্টিপাতের ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতা ও বন্যা দেখা দেয়। প্রধান সড়কগুলোর অনেক অংশ পানিতে তলিয়ে যায় এবং বেশ কিছু গাড়ি আংশিকভাবে পানিতে ডুবে যায়।
ভারী বৃষ্টির কারণে ব্যাংকক ও আশপাশের এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা ও যান চলাচল ব্যাহত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সরকারি কর্মীদের দুই দিনের ছুটি দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় সরকারি সেবা চালু রাখার ব্যবস্থাও করা হয়েছে।

ইউক্রেনের দক্ষিণাঞ্চলের রুশ-অধিকৃত শহর ওলেশকিতে ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে। খাবার, পানি ও চিকিৎসাসামগ্রীর অভাবে সেখানে থাকা প্রায় ২ হাজার বেসামরিক মানুষ (যাদের মধ্যে প্রায় ৫০টি শিশু) চরম অনাহারের মুখে পড়েছেন।
২৯ মিনিট আগে
যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারে অবস্থিত রয়্যাল এয়ার ফোর্স (আরএএফ) ফেয়ারফোর্ড বিমানঘাঁটির কাছে সন্ত্রাসী হামলার প্রস্তুতি সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটির সন্ত্রাসবিরোধী পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি’ নেওয়ার অভিযোগে তদন্ত চলছে.
১ ঘণ্টা আগে
পাকিস্তান সীমান্ত পেরিয়ে পূর্ব আফগানিস্তানের নুরিস্তান প্রদেশে অনুপ্রবেশকারী একদল সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৮ জনকে হত্যার দাবি করেছে তালেবান সরকার। এই অভিযানে আরও ৩২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়...
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে প্রায় ২০০ বছর পর কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর হতে যাচ্ছে। ৫০ বছর বয়সী ক্রিস্টা পাইককে প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়ার প্রস্তুতি চলছে। তবে তাঁর আইনজীবীরা শেষ মুহূর্ত পর্যন্ত দণ্ড কার্যকর ঠেকাতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।
৫ ঘণ্টা আগে