
দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সময় বুধবার (বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার ভোর) ভূমিকম্প দুটি আঘাত হানে। রিখটার স্কেলে প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ২। এর ৪০ সেকেন্ড পর আঘাত হানা দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৫।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মন্টালবান এলাকা থেকে ২৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ওই এলাকায় ভেনেজুয়েলায় বৃহত্তম তেল পরিশোধনাগারগুলোর কয়েকটি অবস্থিত।
উল্লেখ্য, ভেনেজুয়েলায় বিশ্বের সবচেয়ে বেশি তেলের মজুত রয়েছে। তবে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে অর্থনৈতিক সংকটে ধুঁকছে দেশটি। কয়েক মাস আগে মার্কিন বাহিনী অভিযান চালিয়ে ভেনেজুয়েলা থেকে ধরে এনেছে দেশটির একনায়ক নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রীকে। তাঁরা বর্তমানে মার্কিন কারাগারে রয়েছেন।
সিএনএন জানায়, ভূমিকম্পের আঘাতে রাজধানী কারাকাসে বেশ কয়েকটি ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও অনেক ভবন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জাপানের দাবিকৃত ইতুরুপ দ্বীপ সফর করেছেন। রুশ গণমাধ্যম আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। হোক্কাইডো দ্বীপের কাছে কুরিল দ্বীপপুঞ্জের একেবারে শেষ প্রান্তে অবস্থিত এই দ্বীপে পুতিনের সফরের এক দিন আগে রাশিয়া বড় ধরনের নৌ মহড়া চালায় এবং তাদের মিত্র উত্তর কোরিয়া...
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বয়স এখন ৮০ বছর। যুক্তরাষ্ট্রের ইতিহাসে দায়িত্ব পালন করা সবচেয়ে প্রবীণ প্রেসিডেন্ট তিনি। তাঁর চিকিৎসক জানিয়েছেন, ট্রাম্প ‘চমৎকার স্বাস্থ্যের’ অধিকারী। তবে এই বক্তব্যের সত্যতা কতটুকু তা নিয়ে প্রশ্ন উঠেছে অনেকবারই।
৪ ঘণ্টা আগে
লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ায় সোমবারের শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৩ হাজার ৪৯৪ জন এবং এখনও ৪৯৬ জন নিখোঁজ রয়েছেন। গতকাল বুধবার প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েয়া এই তথ্য জানিয়েছেন।
৪ ঘণ্টা আগে
ইসরায়েলি কারাগারগুলোতে বর্তমানে মোট ৪ হাজার ৭৬৯ জন তরুণ ফিলিস্তিনি নারী ও পুরুষ আটক রয়েছেন। গতকাল বুধবার ফিলিস্তিনি বন্দিবিষয়ক কমিশনের প্রধান রাইদ আবু আল-হুমুস এই তথ্য জানান। খবর তুরস্কের রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির।
৫ ঘণ্টা আগে