
নেপালে আকস্মিক ভয়াবহ বন্যায় ভেসে যাওয়া মানুষের মরদেহ দুর্যোগকবলিত এলাকা থেকে কয়েক শ মাইল দূরে গিয়েও পাওয়া যাচ্ছে। গত বুধবার (২৬ আগস্ট) সকালে বরফ, কাদা ও পানির প্রায় ৭০ ফুট উঁচু ঢলের আঘাতে নেপালের রাসুওয়া অঞ্চল ব্যাপকভাবে বিধ্বস্ত হয়। ওই দুর্যোগে ভেসে যাওয়া এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে লুম্বিনি প্রদেশে, যা রাসুওয়া থেকে প্রায় ২৫০ মাইল দূরে।
এ ছাড়া নেপালের সীমান্তবর্তী ভারতের উত্তরাঞ্চলীয় দুই রাজ্য—উত্তর প্রদেশ ও বিহারেও তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। অঞ্চলগুলো বন্যার মূল কেন্দ্র থেকে ১০০ মাইলের বেশি দূরে অবস্থিত।
এখন পর্যন্ত ৫৭৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনো নিখোঁজ রয়েছেন ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ, যাঁদের মধ্যে ৩৩ জন ব্রিটিশ নাগরিকও রয়েছেন। আকস্মিক এই ভয়াবহ ঢলে গ্রামের পর গ্রাম তলিয়ে গেছে এবং ধ্বংস হয়ে গেছে।
নিখোঁজ ও জীবিত ব্যক্তিদের সন্ধানে নেপালজুড়ে ব্যাপক উদ্ধার অভিযান চলছে। সেনাবাহিনী ও পুলিশের অন্তত পাঁচ হাজার সদস্য এই অভিযানে অংশ নিয়েছেন।
তবে নতুন করে সৃষ্ট বিপদের আশঙ্কায় আজ শুক্রবার (২৮ আগস্ট) উদ্ধার অভিযান সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। ভূমিধস ও ধ্বংসাবশেষে উপত্যকার নদীর প্রবাহ বাধাগ্রস্ত হয়ে দুটি হ্রদের সৃষ্টি হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, হ্রদ দুটির পানি উপচে পড়লে তা পাহাড় বেয়ে নিচের দিকে নেমে এসে নতুন বিপর্যয় ঘটাবে।
এদিকে রাসুওয়ার উপত্যকার উঁচু এলাকায় অবস্থিত ত্রিশূলী বাজারে ভারী বৃষ্টি হতে পারে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, প্রতিকূল আবহাওয়া এবং অব্যাহত বৃষ্টির কারণে জীবিতদের খুঁজে বের করার কাজ আরও কঠিন হয়ে পড়ছে।

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের অপরাধে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। বিচার বিভাগীয় প্রক্রিয়ায় অপরাধ প্রমাণিত হওয়ার পর রাজকীয় নির্দেশনায় তাঁদের এই সাজা কার্যকর করা হয়...
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ায় বন ও পিটভূমিতে সৃষ্ট দাবানল থেকে ছড়িয়ে পড়ছে বিষাক্ত ধোঁয়া ও ধোঁয়াশা। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছে প্রতিবেশী দেশগুলোও। পরিস্থিতি মোকাবিলায় বৃহস্পতিবার নতুন এক পদ্ধতি পরীক্ষামূলকভাবে প্রয়োগ করতে যাচ্ছে দেশটির কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে
ইরানের জ্বালানি অবকাঠামো ও পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে বিশ্বের অন্যতম বৃহৎ অপারমাণবিক বোমা হিসেবে পরিচিত ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করেছে মার্কিন সামরিক বাহিনী। একাধিক মার্কিন কর্মকর্তার বরাতে সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে
পাকিস্তানের একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২৮ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২৭ জন শিক্ষার্থী ও একজন নারী শিক্ষক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৯ জন। পেশোয়ারের আফ্রিদি আবাদ এলাকায় আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে বলে পাকিস্তানের গণমাধ্যম ডনের প্রতিবেদনে জানা গেছে।
৪ ঘণ্টা আগে