
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলোকে মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও সংগঠনগুলোকে সন্ত্রাসী তালিকাভুক্ত করার আহ্বান জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট। গতকাল বৃহস্পতিবার ৩৮১-১৬৭ ভোটে গৃহীত এক প্রস্তাবে সংগঠনটির প্রভাব মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়।
প্রস্তাবে মুসলিম ব্রাদারহুডের নেতা ও সাংগঠনিক কাঠামো সম্পর্কে তথ্য সংগ্রহ করে তাদের সন্ত্রাসী হিসেবে শ্রেণিবদ্ধ করা উচিত কি না, তা মূল্যায়নের জন্য সদস্যদেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়। এ ছাড়া সংগঠনটির সঙ্গে সংশ্লিষ্ট কথিত ফ্রন্ট সংগঠন, আর্থিক নেটওয়ার্ক, যুবগোষ্ঠী ও মতাদর্শ প্রচারকারী প্ল্যাটফর্মগুলোকেও পর্যালোচনার আওতায় আনার কথা বলা হয়েছে।
একই সঙ্গে মুসলিম ব্রাদারহুডের সহযোগীদের কোনো সংগঠনকে ইউরোপীয় ইউনিয়নের তহবিল দেওয়া হয়েছে কি না, সেই বিষয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের জন্য ইউরোপীয় কমিশনকে অনুরোধ করেছে পার্লামেন্ট।
ইউরোপের বিশেষজ্ঞ ও কর্মকর্তারা দীর্ঘদিন ধরে মুসলিম ব্রাদারহুডের কার্যক্রম সামাজিক সংহতি ও গণতন্ত্রের জন্য হুমকি কি না, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছেন। সংগঠনটির অহিংস অবস্থানের দাবিও প্রশ্নের মুখে পড়েছে।
প্রস্তাবে মুসলিম ব্রাদারহুডের প্রভাব বিস্তারের কৌশল নিয়ে গভীর উদ্বেগ জানানো হয়। এতে সংগঠনটিকে এমন একটি রাজনৈতিক প্রকল্প হিসেবে বর্ণনা করা হয়েছে, যেখানে সাধারণ আইনের চেয়ে ধর্মীয় বিধিবিধানকে প্রাধান্য দেওয়া হয়। পার্লামেন্টের মতে, এ ধরনের দৃষ্টিভঙ্গি গণতান্ত্রিক নীতি, আইনের শাসন ও নাগরিকদের সমতার সঙ্গে অসংগতিপূর্ণ।
মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও মিসরসহ কয়েকটি দেশে মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধ। যুক্তরাষ্ট্রও মিসর ও জর্ডানে সংগঠনটির কয়েকটি শাখাকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছে। গত জানুয়ারিতে ফ্রান্সের পার্লামেন্টও মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার জন্য ইইউর প্রতি আহ্বান জানিয়ে প্রস্তাব পাস করে।
তবে ইউরোপীয় পার্লামেন্টের নিজস্বভাবে এ ধরনের সিদ্ধান্ত কার্যকর করার ক্ষমতা নেই। এর পরিবর্তে ইইউ-এর অন্যান্য প্রতিষ্ঠানকে পদক্ষেপ নিতে চাপ প্রয়োগ করতে পারে তারা।
পার্লামেন্টের বৃহত্তম দল মধ্য-ডানপন্থী ইউরোপীয় পিপলস পার্টি বলেছে, ইইউ-এর অর্থ কখনোই ইসলামপন্থীদের অর্থায়নে ব্যবহার করা উচিত নয়। দলটির সদস্য সেলিন ইমার্ট বলেন, ইসলাম ধর্ম ও রাজনৈতিক ইসলামকে এক করে দেখা যাবে না। গণতন্ত্র ও ধর্মীয় স্বাধীনতা—দুটিই রক্ষা করতে হবে।

ভারতের রাজস্থানের আজমের সেন্ট্রাল জেলের সাবেক কর্মকর্তা দিব্যা চৌধুরীকে গ্রেপ্তারের পর আদালত সেই কারাগারেই পাঠানোর নির্দেশ দিয়েছেন, যে কারাগারের দায়িত্বে ছিলেন তিনি। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই নারী বন্দীকে নিয়মবহির্ভূতভাবে নিজের বাসায় গৃহকর্মী হিসেবে কাজে লাগানোর অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে।
২৭ মিনিট আগে
ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির দেশে ফেরা এবং রাজনৈতিক প্রতিবাদে অংশ নেওয়ার ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তাঁর ভারতে আসার ঘোষণা দিয়ে প্রকাশিত একটি ভিডিও ইনস্টাগ্রামে ৬৪ লাখ লাইক এবং ১ লাখ ২৫ হাজারের বেশি মন্তব্য পেয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য প্রিন্ট।
১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সাবেক বিচারপতি নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আদালতটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
২ ঘণ্টা আগে
ইতালির একটি ওয়াইন উৎপাদনকারী প্রতিষ্ঠানের গুদাম থেকে প্রায় ৩০ হাজার বোতল ওয়াইন চুরি হয়েছে। চুরি হওয়া এসব ওয়াইনের মূল্য প্রায় ৫০ লাখ ইউরো। ইতালীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে.....
৩ ঘণ্টা আগে