
বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) ৫৬তম বার্ষিক আসরে যোগ দিতে আজ বুধবার সুইজারল্যান্ডের জুরিখে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এই সফর ঘিরে আগে থেকেই টানটান উত্তেজনা বিরাজ করছিল। বিশেষত গ্রিনল্যান্ড দখলে নিতে ট্রাম্পের দাবি ও এর বিরোধিতা করায় ইউরোপীয় দেশগুলোর ওপর শাস্তিমূলক শুল্ক আরোপের হুমকি দাভোসের অর্থনৈতিক আলোচনাকে ছাপিয়ে রাজনৈতিক উত্তাপ ছড়াচ্ছে।
হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, ওয়াশিংটন থেকে উড্ডয়নের মাত্র ৩০ মিনিট পর প্রেসিডেন্টের এয়ারফোর্স ওয়ানে সামান্য বৈদ্যুতিক বিভ্রাট ধরা পড়ে। নিরাপত্তার খাতিরে বিমানটি মাঝপথ থেকে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে ফিরে যায়। এরপর প্রেসিডেন্ট অন্য একটি বিমানে করে সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা হন। এই বিঘ্নের ফলে স্থানীয় সময় বেলা আড়াইটায় নির্ধারিত তাঁর বিশেষ ভাষণটি কিছুটা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
দাভোসে পা রাখার আগেই ট্রাম্প তাঁর কঠোর অবস্থানের কথা পুনরায় জানিয়েছেন। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আসতে হবে—সেটি আলোচনার মাধ্যমে হোক বা চাপ সৃষ্টির মাধ্যমে। তাঁর এই পরিকল্পনার বিরোধিতা করায় ইতিমধ্যে ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্যসহ আটটি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের চূড়ান্ত হুমকি দিয়ে রেখেছেন তিনি।
এদিকে ট্রাম্পের পৌঁছানোর এক দিন আগেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ দাভোসে এক ভাষণে মার্কিন প্রেসিডেন্টের এই আগ্রাসী নীতির তীব্র সমালোচনা করেছেন। ট্রাম্পের নাম উল্লেখ না করে মাখোঁ বলেন, ফ্রান্স পারস্পরিক শ্রদ্ধাবোধে বিশ্বাসী। গ্রিনল্যান্ড ইস্যুতে কোনো অযৌক্তিক শুল্ক বা চাপ ইউরোপ মেনে নেবে না।
দাভোস আয়োজকদের তথ্যমতে, এ বছর ১৩০টি দেশের ৩ হাজারের বেশি প্রতিনিধি অংশ নিচ্ছেন। এর মধ্যে ৬৪ জন রাষ্ট্রপ্রধান রয়েছেন। ট্রাম্প জানিয়েছেন, দাভোসে তিনি ইউরোপীয় ও বিশ্বনেতাদের সঙ্গে গ্রিনল্যান্ড নিয়ে একাধিক বৈঠক করবেন। বিশেষ করে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে এ বিষয়ে তাঁর গুরুত্বপূর্ণ আলোচনার কথা রয়েছে।
তবে ট্রাম্পের এই দাভোস সফর কেবল অর্থনৈতিক আলোচনা নয়, বরং একটি বড় ধরনের ভূরাজনৈতিক সংঘাতের ক্ষেত্র হিসেবে চিহ্নিত হচ্ছে। ট্রাম্পের ভাষণ ও গ্রিনল্যান্ড নিয়ে পরবর্তী পদক্ষেপগুলোর দিকেই এখন তাকিয়ে রয়েছে পুরো বিশ্ব।
তথ্যসূত্র: আল-জাজিরা

চারদিকে ধ্বংসযজ্ঞ। কখন হামলা হয় কেউ জানে না। এমন করেই সকাল হয়, রাত নামে। যে বয়সটায় ব্যাগ কাঁধে স্কুলের দিকে ছুট দেওয়ার কথা, সে বয়সে এমন আতঙ্কেই জীবন কাটছে গাজার শিশুদের। তবুও নতুন স্বপ্ন দেখছে তারা। প্রায় তিন বছর পর শ্রেণিকক্ষে পাঠদান শুরু হলো গাজাতে। তবে আগের সেই স্কুল ভবনে নয়। নেই স্কুলের পোশাক
১ ঘণ্টা আগে
ভারতের কেন্দ্রীয় রাজধানী দিল্লিতে আরও একটি চাঞ্চল্যকর ধর্ষণের ঘটনা ঘটেছে। পুলিশ পরিচয় দেওয়া তিন ব্যক্তি একটি পার্কের ভেতরে ১৭ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দক্ষিণ দিল্লির কালকাজি মন্দিরের কাছে এই ভয়াবহ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ পাওয়ার আশায় ভারত কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে। সর্বশেষ, দেশটি ভারতের এই অবস্থানের প্রতি মধ্য ইউরোপের চারটি দেশের সম্মিলিত সমর্থন পাওয়া গেছে। এর ফলে বৈশ্বিক সংস্থাটির সংস্কারের কয়েক দশক পুরোনো দাবিতে নতুন কূটনৈতিক গুরুত্ব যুক্ত হয়েছে।
২ ঘণ্টা আগে
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ব্যক্তিগতভাবে হস্তক্ষেপের আহ্বান জানানোর পর চলতি সপ্তাহের শুরুতে ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে নতুন করে মার্কিন সামরিক অভিযান চালানোর নির্দেশ দেওয়ার খুব কাছাকাছি চলে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হামলার প্রস্তুতি যখন প্রায় চূড়ান্ত পর্যায়ে
২ ঘণ্টা আগে