
ভারতের কেন্দ্রীয় রাজধানী দিল্লিতে আরও একটি চাঞ্চল্যকর ধর্ষণের ঘটনা ঘটেছে। পুলিশ পরিচয় দেওয়া তিন ব্যক্তি একটি পার্কের ভেতরে ১৭ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দক্ষিণ দিল্লির কালকাজি মন্দিরের কাছে এই ভয়াবহ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, অভিযোগ অনুযায়ী—সোমবার সন্ধ্যা ৭টার দিকে ১৭ বছর বয়সী এক পুরুষ বন্ধুকে সঙ্গে নিয়ে কালকাজি মন্দিরে যায় ওই কিশোরী। সেখানে আরতি শেষে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা মন্দিরের কাছে একটি পার্কে যায়। সেখানে প্রায় ২৫ থেকে ৩০ বছর বয়সী তিন অভিযুক্ত তাদের কাছে এসে নিজেদের পুলিশ সদস্য বলে পরিচয় দেয়।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা ওই কিশোরী ও তার বন্ধুকে হুমকি দেয় এবং কিশোরীকে ধর্ষণ করে। অভিযুক্তদের একজন আগ্নেয়াস্ত্র ও ছুরি দেখিয়ে তাকে হুমকি দেয় এবং যৌন নির্যাতন করে। এরপর অপর দুই অভিযুক্তও তাকে যৌন নির্যাতন করে বলে অভিযোগ। পরে অভিযুক্তরা ভুক্তভোগী ও তার বন্ধুকে হুমকি দেয় বলে জানিয়েছে পুলিশ।
কালকাজি মন্দির ও ইসকন মন্দিরের মধ্যে অবস্থিত ওই পার্কে ধর্ষণের অভিযোগের বিষয়ে রাত ৮টা ৪৫ মিনিটে একটি পিসিআর কল পায় পুলিশ। এরপর একটি পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছায়। দিল্লির বাসিন্দা ওই কিশোরীকে চিকিৎসা পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, তার বক্তব্যের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অভিযুক্তদের শনাক্ত করতে এবং ঘটনার ধারাবাহিকতা যাচাই করতে পুলিশ পার্ক ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে। ঘটনার সময় পার্কের ভেতরে বা আশপাশে যারা উপস্থিত থাকতে পারেন, তাদের সম্পর্কেও তথ্য সংগ্রহ করা হয়।
তদন্তের সময় অভিযুক্তদের খুঁজে বের করতে একাধিক দল গঠন করা হয়। এর মধ্যে একটি দল জানতে পারে, অভিযুক্তদের একজন আমর কলোনির ডিএম অফিস রোডের কাছে চলাফেরা করছে। এরপর পুলিশ দল সেখানে ফাঁদ পাতে।
অভিযুক্তকে আটকের সময় সে পুলিশের দিকে গুলি চালায় বলে অভিযোগ। আত্মসমর্পণ করতে বলা হলেও সে পুলিশের দিকে তিন রাউন্ড গুলি চালায়। পরে পুলিশ সদস্যরা অভিযুক্তের ডান পায়ে গুলি করে তাকে আটক করে। গ্রেপ্তার হওয়া অভিযুক্তের নাম আসিফ। সে ওখলা মান্ডিতে কাজ করে। অন্য দুই অভিযুক্তকে ধরতে অভিযান চলছে।
পুলিশ জানিয়েছে, পকসো (শিশুদের যৌন অপরাধ থেকে সুরক্ষা) আইনসহ আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। বাকি দুই অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে, দিল্লিতে ১০ দিনের মধ্যে নাবালিকাকে ধর্ষণের এটি চতুর্থ ঘটনা। ১৩ সেপ্টেম্বর উত্তর-পশ্চিম দিল্লির স্বরূপ নগরে তিন নাবালকসহ চারজনের বিরুদ্ধে ১৭ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ ও হত্যার অভিযোগ ওঠে। ১৬ সেপ্টেম্বর উত্তর দিল্লির সদর বাজার এলাকায় একটি দোকানের ভেতরে হাত-পা বেঁধে দশ বছর বয়সী ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ ওঠে।
গত ২১ সেপ্টেম্বর মধ্য দিল্লির কিশানগঞ্জ এলাকায় ৩৪ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। কালকাজির পার্কে নাবালিকাকে দলবদ্ধ ধর্ষণের ঘটনাটি রাজধানীতে নারীদের বিরুদ্ধে সংঘটিত লজ্জাজনক অপরাধের ধারাবাহিকতার সর্বশেষ ঘটনা।

চারদিকে ধ্বংসযজ্ঞ। কখন হামলা হয় কেউ জানে না। এমন করেই সকাল হয়, রাত নামে। যে বয়সটায় ব্যাগ কাঁধে স্কুলের দিকে ছুট দেওয়ার কথা, সে বয়সে এমন আতঙ্কেই জীবন কাটছে গাজার শিশুদের। তবুও নতুন স্বপ্ন দেখছে তারা। প্রায় তিন বছর পর শ্রেণিকক্ষে পাঠদান শুরু হলো গাজাতে। তবে আগের সেই স্কুল ভবনে নয়। নেই স্কুলের পোশাক
১ ঘণ্টা আগে
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ পাওয়ার আশায় ভারত কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে। সর্বশেষ, দেশটি ভারতের এই অবস্থানের প্রতি মধ্য ইউরোপের চারটি দেশের সম্মিলিত সমর্থন পাওয়া গেছে। এর ফলে বৈশ্বিক সংস্থাটির সংস্কারের কয়েক দশক পুরোনো দাবিতে নতুন কূটনৈতিক গুরুত্ব যুক্ত হয়েছে।
২ ঘণ্টা আগে
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ব্যক্তিগতভাবে হস্তক্ষেপের আহ্বান জানানোর পর চলতি সপ্তাহের শুরুতে ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে নতুন করে মার্কিন সামরিক অভিযান চালানোর নির্দেশ দেওয়ার খুব কাছাকাছি চলে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হামলার প্রস্তুতি যখন প্রায় চূড়ান্ত পর্যায়ে
২ ঘণ্টা আগে
তুরস্কে ১৯৮০ সালের সামরিক অভ্যুত্থানের পর দেশটিতে জার্মানি পালিয়ে যায় একটি পরিবার। সেই পরিবারেই জন্ম এলিফ এরাল্প। এখন জার্মানির রাজধানী বার্লিন শাসনের নাগালের মধ্যে চলে এসেছেন তিনি। বামপন্থী দল ডি লিংকে-কে নেতৃত্ব দিয়ে রাজধানীতে ঐতিহাসিক নির্বাচনী জয় এনে দেওয়ার পর পরবর্তী গভর্নিং মেয়র হওয়ার দৌড়ে তিন
২ ঘণ্টা আগে