যান্ত্রিক ত্রুটির কারণে বড় ধরনের ঝাঁকুনি অনুভূত হয়েছে অস্ট্রেলিয়ার সিডনি থেকে নিউজিল্যান্ডের অকল্যান্ডগামী লাটাম এয়ারলাইনসের একটি বিমানে। এর ফলে যাত্রী ও কর্মচারীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। নিউজিল্যান্ডভিত্তিক সংবাদমাধ্যম দ্য হেরাল্ডের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
মার্কিন ফ্লাইট ট্র্যাকিং ডেটা ও পণ্য সরবরাহকারী বহুজাতিক প্রযুক্তি সংস্থা ফ্লাইট অ্যাওয়ার বলেছে, চিলির লাটাম এয়ারলাইনসের বোয়িং ৭৮৭–৯ ড্রিমলাইনারের এলএ ৮০০ ফ্লাইটটি নির্ধারিত সময়ে আজ সোমবার বিকেল নাগাদ অকল্যান্ডে অবতরণ করেছে। ফ্লাইটটি চিলির সান্তিয়াগো যাওয়ার পথে অকল্যান্ডে বিরতির জন্য থামে।
লাতিন আমেরিকান এয়ারলাইনের একজন মুখপাত্র দ্য হেরাল্ডকে বলেছেন যে, যান্ত্রিক ত্রুটির কারণে বেশ কয়েকজন যাত্রী এবং ফ্লাইট কর্মচারী শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।
নিউজিল্যান্ডের অ্যাম্বুলেন্স পরিষেবাগুলোর শীর্ষস্থানীয় সরবরাহকারী সংস্থা হাতো হোন সেন্ট জন প্রায় ৫০ জনকে চিকিৎসা দিয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তবে বাকিরা হালকা থেকে মাঝারি মাত্রায় আহত হয়েছেন।
ফ্লাইটের এক যাত্রী তার অভিজ্ঞতার কথা বলেছেন দ্য হেরাল্ডকে। তিনি বলেন, দ্রুত কয়েকবার নিচে নেমে গিয়েছিল ফ্লাইটটি।
বোয়িং এবং লাটাম এ ঘটনার কারণ এবং প্রকৃতি সম্পর্কে রয়টার্সের প্রশ্নের তাৎক্ষণিক কোনো জবাব দেয়নি।

দুবাই থেকে ইসরায়েলে যাচ্ছিল ফ্লাইদুবাইয়ের একটি বিমান। মাঝআকাশে ককপিটে এক পাইলটকে ছুরিকাঘাত করে আরেক পাইলট। তবে ছুরিকাহত হয়েও ১৭০ জনের বেশি যাত্রীর প্রাণ বাঁচিয়েছেন ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মছার। গুরুতর আহত হওয়া সত্ত্বেও তাঁর সাহসিকতা, পেশাদারি ও উপস্থিত বুদ্ধির কারণে আকাশে এক ভয়াবহ...
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে মৃত্যুদণ্ড কার্যকরের সময় দুই দফা প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরও বেঁচে গেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী ক্রিস্টা পাইক। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁর আইনজীবীরা জানিয়েছেন, ইনজেকশন দেওয়ার পর তিনি অচেতন হয়ে পড়লেও তাঁর হৃদস্পন্দন চলছিল এবং তিনি শ্বাস নিচ্ছিলেন।
১ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের বিরুদ্ধে চীনের গোয়েন্দা তৎপরতায় সহায়তা করেছেন ব্রিটিশ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ১০০ জনেরও বেশি শিক্ষাবিদ। এমন দাবি করেছে দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এমআইফাইভ। এ দিকে লন্ডনে চীনা দূতাবাসের একজন মুখপাত্র এই অভিযোগকে ‘কাল্পনিক ও পুরোপুরি বানোয়াট’ বলে অভিহিত করেছেন।
৩ ঘণ্টা আগে
মার্কিন কর্মকর্তারা মনে করছেন, ২০২৮ সালের আগে তাইওয়ানে চীনের সামরিক অভিযান চালানোর সম্ভাবনা ক্রমেই কমছে। যদিও চীনের প্রেসিডেন্ট সি চিনপিং দেশটির সামরিক বাহিনীকে ২০২৭ সালের মধ্যে তাইওয়ানকে প্রয়োজনে শক্তি প্রয়োগ করে দখল করার মতো প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন বলে দীর্ঘদিন ধরে ধারণা করা হচ্ছিল।
৪ ঘণ্টা আগে