
ইউক্রেনের রাজধানী কিয়েভে আরও একটি গুরুত্বপূর্ণ সেতুতে হামলা চালিয়েছে রাশিয়া। হামলার বিষয়টি নিশ্চিত করে শহরের মেয়র ভিতালি ক্লিৎসকো বলেন, শনিবার সকালে নর্দার্ন ব্রিজে হামলায় সড়কের পৃষ্ঠ এবং ট্রলিবাসের ওপরের বৈদ্যুতিক তার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সেতুটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে বৃহস্পতিবার ও শুক্রবার শহরের আরেকটি গুরুত্বপূর্ণ সেতু সাদার্ন ব্রিজে একাধিকবার রুশ ড্রোন হামলা চালানো হয়। ওই হামলার পর ক্লিৎসকো সতর্ক করে বলেছিলেন, এ ধরনের হামলা ‘কিয়েভকে ছিন্নভিন্ন করে দিচ্ছে’।
নর্দার্ন ও সাদার্ন ব্রিজ রাজধানীর পূর্ব ও পশ্চিম অংশকে যুক্ত করেছে। বৃহস্পতিবারের আগে সেতু দুটিতে কোনো হামলা হয়নি। এতে মস্কোর হামলার কৌশলে নতুন একটি পর্যায় শুরু হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
এ দিকে বৃহস্পতিবার থেকে সাদার্ন ব্রিজে হামলার কারণে যাতায়াতে ব্যাপক বিঘ্ন ঘটেছে। সেতুটির ওপর দিয়ে মেট্রো ও গাড়ি চলাচল বন্ধ রয়েছে। কিয়েভের প্রায় ৩০ লাখ বাসিন্দার অনেকেই শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াতের জন্য মেট্রোর ওপর নির্ভর করেন।
শনিবার টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ক্লিৎসকো বলেন, ‘নর্দার্ন ব্রিজে হামলা হয়েছে। জরুরি সেবার কর্মীরা ঘটনাস্থলে যাচ্ছেন। এই মুহূর্তে সেতুটিতে যান চলাচল বন্ধ রয়েছে।’
সাদার্ন ব্রিজে হামলার পর শুক্রবার কিয়েভের প্রতিরক্ষা পরিষদ সংকটকালীন বৈঠক করে। বৈঠকের পর ক্লিৎসকো সতর্ক করে বলেন, শহর এখন ‘খুবই নাটকীয় পরিস্থিতির’ মধ্যে রয়েছে। কারণ মস্কো কিয়েভের ‘গুরুত্বপূর্ণ অবকাঠামো, রসদ সরবরাহব্যবস্থা, আবাসন’ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় হামলা চালানোর জবাবে রাশিয়া এসব হামলা করছে। তবে রাশিয়াই প্রথম এ ধরনের হামলা শুরু করেছিল।
সাদার্ন ব্রিজে হামলার পর যাত্রীরা জানান, বিস্ফোরণের অভিঘাতে সৃষ্ট ধুলো বায়ু চলাচলের ব্যবস্থার মাধ্যমে তাঁদের মেট্রোর বগির ভেতরে ঢুকে পড়েছিল।
এ দিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ইউক্রেনে হামলা চালানোর ক্ষেত্রে পুতিন সিদ্ধান্ত নিয়েছেন যে এখন ‘কোনো নিয়ম নেই’।
ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ‘রুশরা আমাদের দখল করতে ব্যর্থ হয়েছে। তাই এখন তারা ব্যাপক হামলা ও গণহত্যা চালাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘তারা আমাদের সেতুগুলো, আমাদের ডেটা সেন্টার, ইন্টারনেট, মোবাইল নেটওয়ার্ক, হাসপাতাল, কিন্ডারগার্টেন, স্কুল, বিশ্ববিদ্যালয় সবকিছু ধ্বংস করতে চায়। তারা চায় বাসিন্দারা শহর ছেড়ে পালিয়ে যাক।’

ইসরায়েলগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটের ককপিটে কুড়াল নিয়ে হামলার অভিযোগে আলোচনায় আসা সহকারী পাইলটের পরিচয় প্রকাশ্যে এসেছে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তাঁর নাম হামাম আল-হামামি। তিনি ওমানের নাগরিক। তবে তাঁর পরিচয় বা কথিত উগ্রপন্থী মতাদর্শের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি
২ ঘণ্টা আগে
সংযুক্ত আরব আমিরাত থেকে ইসরায়েলগামী ‘ফ্লাইদুবাই’-এর বিমানে মাঝআকাশে দুই পাইলটের রক্তক্ষয়ী হাতাহাতি ও বিমান ভূপাতিত করার চেষ্টার ঘটনায় নতুন তথ্য পাওয়া গেছে। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রসিকিউটর জেনারেল জানিয়েছেন, উড়োজাহাজটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতে ককপিটে থাকা পাইলটকে একটি ক্র্যাশ কুড়াল দিয়ে
৩ ঘণ্টা আগে
শিক্ষার মান নিয়ে ফ্রান্সে চলমান বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। আঞ্চলিক সরকারের তথ্য অনুযায়ী, নঁতের নেলসন ম্যান্ডেলা উচ্চবিদ্যালয়ে ২০ লাখ ইউরোর বেশি ক্ষতি হয়েছে। আগুনে স্কুলটির কাচের প্রবেশপথ এবং ভেতরের কয়েকটি অংশ পুড়ে গেছে। গত সপ্তাহে স্কুল অবরোধ ও বিক্ষোভ শুরু হওয়ার পর তা সারা দেশের শত শত স্কুলে ছড়
৫ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর নীতিগুলো প্রচারের জন্য বহু মিলিয়ন ডলার ব্যয়ে ১৩টি প্রচারণাধর্মী বিজ্ঞাপন তৈরি করেছে ট্রাম্প প্রশাসন। এ দিকে বিপুল সরকারি অর্থ ব্যয়ে এসব বিজ্ঞাপনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দুই দল থেকেই। তবে হোয়াইট হাউস এসব বিজ্ঞাপনকে...
৬ ঘণ্টা আগে