
পারস্য উপসাগর ও ভারত মহাসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালিতে ভারতগামী একটি কন্টেইনার জাহাজসহ তিনটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এর মধ্যে দুটি জাহাজকে ইরান জব্দ করে নিজেদের উপকূলে নিয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন শান্তি আলোচনার জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছিলেন, ঠিক তার কয়েক ঘণ্টার ব্যবধানে এই হামলা ও আটকের ঘটনা ঘটল।
জাহাজ ট্র্যাকিং সার্ভিস ভেসেল ফাইন্ডারের তথ্য অনুযায়ী, লাইবেরিয়ার পতাকাবাহী ‘এপামিনোডাস’ নামক জাহাজটি ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছিল। বুধবার সকালে এটিই প্রথম হামলার শিকার হয়। ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, ওমান থেকে ১৫ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে আইআরজিসির একটি গানবোট থেকে জাহাজটিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে জাহাজটির ‘ব্রিজ’ বা নিয়ন্ত্রণ কক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
মেরিন ট্রাফিকের তথ্যমতে, জাহাজটির গন্তব্য ছিল ভারতের গুজরাটের মুন্দ্রা বন্দর।
বিবিসি ও ব্রিটিশ গোয়েন্দা সংস্থা ভ্যানগার্ডের তথ্যমতে, দ্বিতীয় হামলার শিকার হয়েছে পানামার পতাকাবাহী ‘ইউফোরিয়া’ নামে একটি জাহাজ। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বন্দর থেকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে রওনা হওয়া এই জাহাজটিকে ইরানি উপকূলের ৮ নটিক্যাল মাইল পশ্চিমে গুলি করে থামিয়ে দেওয়া হয়। তবে এর ক্রুরা নিরাপদ আছেন বলে জানা গেছে। আক্রান্ত তৃতীয় জাহাজটির নাম ‘এমএসসি ফ্রান্সেসকা’, যার গন্তব্য সম্পর্কে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে নিশ্চিত করেছে, ‘এপামিনোডাস’ এবং ‘এমএসসি ফ্রান্সেসকা’ জাহাজ দুটিকে জব্দ করে ইরানি উপকূলের দিকে নিয়ে যাওয়া হয়েছে। ইরানের অভিযোগ, প্রয়োজনীয় অনুমতি ছাড়া চলাচল করা এবং নেভিগেশন সিস্টেমে হস্তক্ষেপের মাধ্যমে জাহাজগুলো সামুদ্রিক নিরাপত্তা বিঘ্নিত করছিল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের ক্রিপ্টোকারেন্সি উদ্যোগকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ট্রাম্প পরিবারের প্রতিষ্ঠিত ‘ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল’-এর বিরুদ্ধে তাদেরই এক বিলিয়নিয়ার বিনিয়োগকারী চাঁদাবাজির অভিযোগে মামলা করেছেন।
৪ ঘণ্টা আগে
ইরান যুদ্ধের প্রেক্ষাপটে ইউক্রেন ইস্যু যেন আড়ালে পড়ে না যায়—এমন সতর্কবার্তা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ইউক্রেন নিয়ে আলোচনা স্থগিত রাখা ‘বড় ঝুঁকি’ তৈরি করবে।
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনা নিয়ে আগামী শুক্রবারের মধ্যেই একটি ‘সুখবর’ আসতে পারে। আজ বুধবার নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক টেক্সট বার্তায় খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসলামাবাদের উচ্চপদস্থ সূত্রগুলো এই ইঙ্গিত দিয়েছে।
৮ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারি মাসে মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের বিতর্কিত বৈশ্বিক আমদানি শুল্ক বাতিলের নির্দেশ দেন। তবে এর আগেই বেশ বড় অঙ্কের শুল্ক সংগ্রহ করে ফেলে ট্রাম্প প্রশাসন। যেহেতু এটি অবৈধ, তাই এখন সেই বিলিয়ন বিলিয়ন ডলার ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
১০ ঘণ্টা আগে