
উত্তর আফ্রিকা থেকে সমুদ্রপথে ইউরোপে যাওয়ার চেষ্টাকালে গ্রিস উপকূলে ২২ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। টানা ছয় দিন ধরে রাবার বোটে (বাতাস দিয়ে ফোলানো) খাবার ও পানিহীন অবস্থায় সমুদ্রে ভেসে থাকার পর এই মর্মান্তিক ঘটনা ঘটে। আজ শনিবার গ্রিক কোস্ট গার্ডের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গ্রিক কোস্ট গার্ড জানায়, শুক্রবার রাতে ক্রিট দ্বীপের কাছে ইউরোপীয় সীমান্ত সংস্থার একটি জাহাজ ২৬ জনকে জীবিত উদ্ধার করে। তাঁদের মধ্যে একজন নারী এবং এক শিশু রয়েছে। কোস্ট গার্ড এএফপিকে নিশ্চিত করেছে, জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ২১ জন বাংলাদেশি, ৪ জন দক্ষিণ সুদানি এবং একজন চাদের নাগরিক।
উদ্ধার ব্যক্তিদের বক্তব্য অনুযায়ী, ২১ মার্চ লিবিয়ার পূর্বাঞ্চলীয় বন্দর শহর তবরুক থেকে তাঁরা গ্রিসের উদ্দেশে রওনা হয়েছিলেন। যাত্রাপথে তাঁরা দিক হারিয়ে ফেলেন এবং দীর্ঘ ছয় দিন খাদ্য ও পানীয় ছাড়া সমুদ্রে ভাসতে থাকেন। প্রতিকূল আবহাওয়ার কারণে চরম অবসাদে ২২ জনের মৃত্যু হয়। তাঁদের মরদেহ পাচারকারীদের নির্দেশে ভূমধ্যসাগরে ফেলে দেওয়া হয়। তাঁদের পরিচয় এখনো জানা যায়নি।
এ ঘটনায় গ্রিক কর্তৃপক্ষ ১৯ ও ২২ বছর বয়সী দুই দক্ষিণ সুদানি যুবককে গ্রেপ্তার করেছে। তাঁদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ এবং অবহেলার কারণে হত্যার অভিযোগে তদন্ত শুরু হয়েছে। জীবিতদের মধ্যে দুজনকে গুরুতর অবস্থায় ক্রিট দ্বীপের হেরাক্লিয়ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
ইউরোপীয় সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের তথ্যমতে, ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালের প্রথম দুই মাসেই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার চেষ্টাকালে মৃত্যুর হার দ্বিগুণের বেশি বেড়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ভূমধ্যসাগরে ৫৫৯ জন মারা গেছেন, যা গত বছরের একই সময়ে ছিল ২৮৭ জন।
গত ডিসেম্বরেও ক্রিট দ্বীপের দক্ষিণ-পশ্চিমে একটি নৌকা থেকে ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল।
এদিকে অভিবাসনপ্রত্যাশীদের এই ঢল ঠেকাতে গত বৃহস্পতিবার ইউরোপীয় পার্লামেন্ট অভিবাসন নীতি আরও কঠোর করার প্রস্তাব অনুমোদন করেছে। এর আওতায় ‘রিটার্ন হাব’ তৈরির পরিকল্পনা করা হয়েছে, যার মাধ্যমে অভিবাসীদের ইইউ-বহির্ভূত তৃতীয় কোনো দেশে ফেরত পাঠানো হবে। তবে মানবাধিকার সংস্থাগুলো এই পদক্ষেপকে ‘অমানবিক’ বলে সমালোচনা করেছে।

সংযুক্ত আরব আমিরাতের বিমান পরিবহন সংস্থা ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটের হাইজ্যাক হওয়ার খবর পাওয়া গিয়েছিল। তবে বাস্তবে বিষয়টি ছিল উড়োজাহাজের ককপিটে দুই পাইলটের মারামারি। এবং সে কারণেই ফ্লাইটটি ইসরায়েলে না গিয়ে সৌদি আরবে অবতরণ করে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এখন নতুন তারকা হাসান পাইকার। লাইভস্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ট্যুইচ’-এর মাধ্যমে তরুণ ভোটারদের প্রভাবিত করার নতুন মাধ্যম হিসেবে উঠে এসেছেন এই প্রগতিশীল রাজনৈতিক ভাষ্যকার। ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল ও সামাজিক-গণতান্ত্রিক ধারার প্রার্থীদের সমর্থনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় যেমন
২ ঘণ্টা আগে
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার জানিয়েছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গা পানি চুক্তি নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা এখনও চলছে। তারা জানিয়েছে, গঙ্গাসহ (বাংলাদেশে পদ্মা) দুই দেশের মধ্যে অভিন্ন যেসব নদী রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা ও বিষয়গুলোর সমাধান করা হয় যৌথ নদী কমিশনের মাধ্যমে।
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রযুক্তি হাব বলে পরিচিত সিলিকন ভ্যালিতে যৌন নিপীড়নকারীদের নামের কথিত এক গোপন স্প্রেডশিটে ‘শতাধিক’ ব্যক্তির নাম রয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক পোস্ট। একাধিক সূত্রের বরাতে তারা জানিয়েছে, তালিকায় প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের বড় কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে
২ ঘণ্টা আগে