
ইউক্রেন যুদ্ধের অচলাবস্থা ভাঙতে রাশিয়ার ওপর আরও প্রাণঘাতী চাপ সৃষ্টি করার কৌশল ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, যুদ্ধ জিততে হলে রাশিয়া যে পরিমাণ সেনা ও রসদ ফ্রন্টলাইনে পাঠাতে পারে, তার চেয়ে বেশি ক্ষয়ক্ষতি করতে হবে। এই লক্ষ্য পূরণে মাসে অন্তত ৫০ হাজার রুশ সেনার মৃত্যু বা গুরুতর আহত হওয়াকে তিনি ‘আদর্শ মাত্রা’ হিসেবে উল্লেখ করেছেন।
সেনা সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনীয় ইউনিটগুলোর দায়িত্ব হলো এমন মাত্রার ধ্বংস নিশ্চিত করা, যাতে দখলদার বাহিনীর ক্ষয়ক্ষতি তাদের মাসিক মোতায়েনের সংখ্যাকে ছাড়িয়ে যায়।’ তাঁর মতে, ড্রোন উৎপাদন ও ব্যবহারের সক্ষমতা বাড়িয়ে এই লক্ষ্য অর্জন করা সম্ভব।
জেলেনস্কির দাবি অনুযায়ী—ভিডিও বিশ্লেষণে দেখা গেছে ২০২৫ সালের ডিসেম্বর মাসে প্রায় ৩৫ হাজার রুশ সেনা নিহত বা গুরুতর আহত হয়েছেন, যা নভেম্বরের তুলনায় বেশি। তিনি স্পষ্ট করেন—এই সংখ্যাটি নিহত ও এমনভাবে আহতদের অন্তর্ভুক্ত করছে, যারা আর যুদ্ধক্ষেত্রে ফিরতে পারবে না।
ইউক্রেনের বিশ্বাস, ২০২২ সালে পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে রাশিয়ার প্রায় ১২ লাখ সেনা নিহত বা পঙ্গু হয়েছে। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক থিংকট্যাংক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের হিসাবে, রাশিয়ার মোট সৈন্য ক্ষয় ১২ লাখের কাছাকাছি, যার মধ্যে অন্তত ৩ লাখ ২৫ হাজার নিহত হয়েছে। ইউক্রেনের সৈন্য ক্ষয় ধরা হয়েছে প্রায় ৬ লাখ, এর মধ্যে নিহত হতে পারে ১ লাখ ৪০ হাজার পর্যন্ত। আল-জাজিরা উভয় পক্ষের এই পরিসংখ্যান স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
যুদ্ধের ময়দানে এখনো অচলাবস্থা। ২০২২ সালের মার্চে রাশিয়া ইউক্রেনের এক-চতুর্থাংশের বেশি এলাকা দখলে রাখলেও, পরবর্তী মাসগুলোতে কিয়েভ, খারকিভসহ উত্তরাঞ্চল থেকে পিছু হটে। বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে ইউক্রেনের প্রায় ১৯.৩ শতাংশ এলাকা রয়েছে। পূর্ব দোনেৎস্ক অঞ্চলে কয়েকটি শহর দখলে নিতে রাশিয়া ছয় মাসের বেশি সময় ধরে ১ লাখ ৫০ হাজার সেনা মোতায়েন করেও বড় সাফল্য পায়নি।
জেলেনস্কির কৌশলের কেন্দ্রবিন্দুতে রয়েছে ড্রোন। তাঁর দাবি, বর্তমানে যুদ্ধক্ষেত্রে আঘাত হানা লক্ষ্যের ৮০ শতাংশই ড্রোনের মাধ্যমে ধ্বংস হচ্ছে। গত এক বছরে প্রায় ৮ লাখ ১৯ হাজার লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালানো হয়েছে। ড্রোন অপারেটরদের জন্য পয়েন্ট ও আর্থিক পুরস্কার ব্যবস্থা চালু করা হয়েছে। রুশ ট্যাংক ধ্বংস বা দখলের জন্য তাঁদের সর্বোচ্চ ২৩ হাজার ডলার পর্যন্ত পুরস্কার দেওয়া হচ্ছে।
এদিকে ইউক্রেনের শহর ও জ্বালানি অবকাঠামোয় ব্যাপক হামলা চালাচ্ছে রাশিয়া। সম্প্রতি শত শত রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের লাখ লাখ বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়ে। এ অবস্থায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা চললেও কোনো সমঝোতা হয়নি।

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। বাংলার আলোচিত নবাব মীর জাফরের বংশধরদের একটি বড় অংশের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। মুর্শিদাবাদের লালবাগের ঐতিহাসিক ‘কেল্লা নিজামত’ এবং এর আশপাশের এলাকায় বসবাসকারী নবাব পরিবারের অন্তত ১৫০ জন...
১ ঘণ্টা আগে
দক্ষিণ এশিয়ায় কয়েক শতাব্দীর জাতিভেদ ও অস্পৃশ্যতার কলঙ্ক মুছতে এক ঐতিহাসিক পদক্ষেপ নিতে যাচ্ছে নেপাল। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো দলিত ও সামাজিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাছে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা প্রার্থনার ঘোষণা দিয়েছে নবনির্বাচিত প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর প্রশাসন। গত মাসে এক গণ-অভ্যুত্থানের...
৩ ঘণ্টা আগে
হরমুজ প্রণালিতে নৌ-চলাচল স্বাভাবিক করতে ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগের একটি বড় ধরনের আরব উদ্যোগ আটকে দিয়েছে রাশিয়া, চীন এবং ফ্রান্স। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই তিন প্রভাবশালী দেশ তাদের ‘ভেটো’ ক্ষমতা প্রয়োগ করে আন্তর্জাতিক সমর্থনপুষ্ট এই সামরিক অভিযানের প্রস্তাবটি বাতিল করে..
৩ ঘণ্টা আগে
২০২১ সালের ১ ফেব্রুয়ারি রক্তক্ষয়ী সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের ঠিক পাঁচ বছর পর নিজের দেওয়া বিতর্কিত প্রতিশ্রুতি রক্ষা করলেন জেনারেল মিন অং হ্লাইং। তবে এটিকে ‘বেসামরিক শাসন’ বলা হলেও বাস্তবে এটি সেনাতন্ত্রেরই এক নতুন রূপ। সামরিক উর্দি ছেড়ে গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে...
৫ ঘণ্টা আগে